ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৮ পৃষ্ঠা ১
  • ক্ষান্ত না হয়ে প্রচার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ক্ষান্ত না হয়ে প্রচার করুন
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সুসমাচার ঘোষণায় ক্ষান্ত নয়
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘মঙ্গলের সুসমাচার প্রচার করা’
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তারা কীভাবে শুনবে?
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেকারণে আমরা বার বার ফিরে যাই
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৮ পৃষ্ঠা ১

ক্ষান্ত না হয়ে প্রচার করুন

১ কখনো কখনো আমরা হয়তো ভাবতে পারি যে, আমাদের এলাকায় বহুবার ও পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করা হয়েছে কিন্তু খুব কমই সাড়া পাওয়া গিয়েছে। তা সত্ত্বেও, প্রচার করে চলার জন্য আমাদের কাছে জোরালো কারণগুলো রয়েছে।​—⁠মথি ২৮:​১৯, ২০.

২ সাক্ষ্য দেওয়ার জন্য: যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, রাজ্যের প্রচার কাজ ‘যুগান্তের’ যৌগিক চিহ্নের এক তাৎপর্যপূর্ণ অংশ হবে আর এটা “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত” করা হবে। (মথি ২৪:৩, ১৪) লোকেরা যখন আমাদেরকে রাজ্যের সুসমাচার প্রচার করতে দেখে, তখন তার মাধ্যমে এক জোরালো সাক্ষ্য দেওয়া হয়ে থাকে। এমনকি আমাদের বার্তা না শুনলেও, এলাকা থেকে আমরা চলে আসার পরও কিছু লোক হয়তো আমাদের সাক্ষাৎ সম্বন্ধে কিছুসময় বা কিছুদিন ধরে কথা বলতে পারে। আমাদের পরিচর্যার কারণগুলো উপলব্ধি করা আমাদেরকে অধ্যবসায়ী হতে সাহায্য করে। সাক্ষ্য দেওয়ার ও সতর্কবাণী ঘোষণা করার দ্বারা বাইবেলের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করায় অংশ নিয়ে আমরা যিহোবাকে খুশি করি।​—⁠২ থিষল. ১:​৬-৯.

৩ অধ্যবসায়ী হওয়া প্রয়োজন: যেহেতু লোকেদের নানা ধরনের বিক্ষেপ ও হাতে সময় কম রয়েছে, তাই তাদের আগ্রহকে বাড়ানোর জন্য চেষ্টা করার সময় আমাদের অধ্যবসায়ী হওয়া প্রয়োজন। একজন ভদ্রমহিলার কাছে এক বছর ধরে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করার পর তিনি বাইবেল আলোচনার জন্য সাক্ষিদেরকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি যা শুনেছিলেন, তা তার এতই ভাল লেগেছিল যে তিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন, সভাগুলোতে যোগদান করতে শুরু করেছিলেন এবং শীঘ্রই বাপ্তিস্ম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

৪ জগতের পরিস্থিতি ও সেইসঙ্গে লোকেদের মনোভাব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগে আমাদের কথা শোনেনি এমন অনেকে হয়তো এখন আমরা যে-সতেজতামূলক আশা সম্বন্ধে জানাই, তা শুনবে। এমনকি যদি একজন ব্যক্তিও রাজ্যের বার্তার প্রতি উত্তমভাবে সাড়া দেন, তাহলে আমাদের অধ্যবসায়ী হওয়া সার্থক হবে।

৫ পৃথিবীব্যাপী, অনেক অনেক লোক “কৃত সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে . . . দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়।” (যিহি. ৯:⁠৪) আমাদের প্রচার কাজের ফলাফল প্রমাণ করে যে, ধার্মিক প্রবণতাসম্পন্ন লোকেরা রাজ্যের বার্তার প্রতি সাড়া দিচ্ছে। (যিশা. ২:​২, ৩) তাই, আসুন আমরা ‘মঙ্গলের সুসমাচার প্রচার করিবার’ ক্ষেত্রে প্রেমের সঙ্গে অধ্যবসায়ী হওয়ার দ্বারা ক্ষান্ত না হয়ে প্রচার করে চলি।​—⁠যিশা. ৫২:⁠৭; প্রেরিত ৫:৪২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার