ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৭ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৭ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার আলাদা আলাদা কপি। স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল অথচ সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না এমন ব্যক্তিসহ আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, তাদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্যের কথা মনে রেখে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। জুন: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

▪ জেলা সম্মেলনগুলোতে শিক্ষামূলক কাজের জন্য চেকের মাধ্যমে করা দান অথবা ডিমান্ড ড্রাফট্‌ এবং শাখা অফিসে পাঠানো দান, “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-কে প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত।

▪ প্রাচীন গোষ্ঠীর দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে ২০০৬ সালের ৬ই জুলাই তারিখের চিঠিটি পুনরালোচনা করা উচিত আর সেইসঙ্গে এটাও নিশ্চিত করা উচিত যে, তাদের কাছে প্রত্যেক প্রকাশকের সঙ্গে যোগাযোগ করার নতুন তথ্যাদি রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোর বিষয়ে, জরুরি ভিত্তিতে যোগাযোগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য নিয়ে রাখা উচিত। অবশ্য, জরুরি পরিস্থিতিগুলো ছাড়াও, প্রকাশকরা যদি ছুটি কাটানোর অথবা ব্যাবসা সংক্রান্ত কাজে যাত্রা করার সময়, হাসপাতালে থাকার সময় এবং এইরকম অন্যান্য কাজে দীর্ঘ সময়ের জন্য দূরে কোথাও থাকে, তা হলে তখন তারা তাদের মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ অথবা অন্য প্রাচীনের সঙ্গে যোগাযোগ করলে, তা সাহায্যকারী হয়।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

“প্রত্যেক শাস্ত্রলিপি”​—⁠নির্ভরযোগ্য এবং উপকারী, ব্রোশার ২, (২০০৭ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে ব্যবহারের জন্য ব্রোশার) ​—⁠কান্নাড়া, তেলুগু, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার