ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৩ পৃষ্ঠা ১
  • আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সুস্থির হৃদয়ে যিহোবাকে সেবা করে চলুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলছেন?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করবেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাপ্তিস্ম এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৩ পৃষ্ঠা ১

আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলা

১ আপনি সম্প্রতি অথবা কয়েক দশক আগে, যখনই বাপ্তিস্ম নিয়ে থাকুন না কেন, আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ ঘটনাটার কথা সম্ভবত আপনার মনে আছে। আমাদের বাপ্তিস্ম উৎসর্গীকৃত সেবার জীবনের শেষ নয় বরং শুরু, যা চিরকাল স্থায়ী হতে পারে। (১ যোহন ২:১৭) আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলার সঙ্গে কী কী জড়িত?

২ খ্রিস্টের উদাহরণ অনুসরণ করুন: বাপ্তিস্মের পর যিশু “কার্য্য আরম্ভ করেন” অর্থাৎ “ঈশ্বরের রাজ্যের সুসমাচার” ঘোষণা করেন। (লূক ৩:২৩; ৪:৪৩) একইভাবে, বাপ্তিস্মের মাধ্যমে যিহোবার কাছে আমাদের উৎসর্গীকরণের চিহ্ন প্রকাশ করার পর আমরা সুসমাচারের নিযুক্ত পরিচারক হয়ে উঠি। যদিও জীবনের বস্তুগত প্রয়োজনগুলো অর্জন করার জন্য অনেক সময় ও প্রচেষ্টার দরকার হতে পারে কিন্তু আমাদের বৃত্তি অথবা প্রধান কাজ হল, খ্রিস্টীয় পরিচর্যা। (মথি ৬:৩৩) সম্পদ বা মর্যাদা লাভের জন্য চেষ্টা করার বদলে ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত ব্যক্তিরা ‘তাহাদের পরিচর্য্যা-পদের গৌরব’ করার চেষ্টা করে, ঠিক যেমন প্রেরিত পৌল করেছিলেন। (রোমীয় ১১:১৩) যিহোবাকে সেবা করার এই বিশেষ সুযোগকে আপনি কি মূল্যবান মনে করেন এবং এটাকে পুরোপুরি কাজে লাগান?

৩ যিশুর বেলায় যেমন হয়েছিল, আমাদেরও অবশ্যই ‘দিয়াবলের প্রতিরোধ করিতে’ হবে। (যাকোব ৪:⁠৭) যিশুর বাপ্তিস্মের পর, শয়তান তাঁকে পরীক্ষা করেছিল এবং একইভাবে সে আজকে যিহোবার উৎসর্গীকৃত দাসদেরও লক্ষ্যবস্তু করে। (লূক ৪:​১-১৩) শয়তানের জগতের দ্বারা পরিবেষ্টিত হওয়ায় আমাদের অবশ্যই আত্মশাসন অনুশীলন করতে হবে, আমাদের মন ও হৃদয়কে কলুষিত করে এমন যেকোনো কিছু এড়িয়ে চলতে হবে। (হিতো. ৪:২৩; মথি ৫:​২৯, ৩০) খ্রিস্টানদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা ‘প্রভুর [“যিহোবার,” NW] মেজ ও ভূতদের মেজ, এই উভয় মেজের অংশী হইতে পারে না।’ (১ করি. ১০:২১) এর জন্য ক্ষতিকর আমোদপ্রমোদ, কুসংসর্গ এবং ইন্টারনেটের বিপদ সম্বন্ধে আমাদের সতর্ক হওয়া দরকার। এ ছাড়া, ধর্মভ্রষ্ট বিষয়বস্তুও আমাদের এড়িয়ে চলা দরকার। এগুলো এবং শয়তানের অন্যান্য ফন্দি সম্পর্কে সতর্ক থাকা আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলতে সাহায্য করবে।

৪ ঈশ্বরের ব্যবস্থাগুলো কাজে লাগান: আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলতে সহযোগিতা করার জন্য যিহোবা তাঁর বাক্য ও খ্রিস্টীয় মণ্ডলীর মাধ্যমে আমাদের সাহায্য করার ব্যবস্থা করেছেন। বাইবেল পড়া ও যিহোবার কাছে প্রার্থনা করাকে আপনার রোজকার তালিকার অংশ করে তুলুন। (যিহো. ১:৮; ১ থিষল. ৫:১৭) মণ্ডলীর সভাগুলো থেকে আনন্দ লাভ করুন। (গীত. ১২২:⁠১) যারা যিহোবাকে ভয় করে ও তাঁর নির্দেশগুলো মেনে চলে, তাদের সঙ্গে মেলামেশা করুন।​—⁠গীত. ১১৯:⁠৬৩.

৫ যিহোবার সাহায্যে আপনি তাঁর প্রতি আপনার উৎসর্গীকরণের যোগ্যরূপে চলতে এবং তাঁকে চিরকাল সেবা করার আনন্দ উপভোগ করতে পারবেন।​—⁠গীত. ২২:​২৬, ২৭; ফিলি. ৪:⁠১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার