ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০২ পৃষ্ঠা ৭
  • প্রহরীদুর্গ ও সচেতন থাক! থেকে উপকার পেতে থাকুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রহরীদুর্গ ও সচেতন থাক! থেকে উপকার পেতে থাকুন
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারিবারিক বাইবেল অধ্যয়ন—খ্রীষ্টানদের জন্য এক মুখ্য বিষয়
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০২ পৃষ্ঠা ৭

প্রহরীদুর্গ ও সচেতন থাক! থেকে উপকার পেতে থাকুন

নতুন সহজ সাহিত্য বিতরণ ব্যবস্থা শুরু হওয়ায় স্থির করা হয়েছে যে, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলোর গ্রাহকভুক্তি ডাকযোগে পাঠানো হবে না। তাই এখন এটা দেখা খুব জরুরি যে, আমরা ও যাদের কাছে আমরা প্রচার করি সকলের যেন একটা সংখ্যাও পেতে বাদ না পড়ে।

ব্যক্তিগত কপিগুলো: যখন আপনার ব্যক্তিগত গ্রাহকভুক্তি শেষ হয়ে যায়, তখন ম্যাগাজিন কাউন্টারে আপনার চলতি অর্ডার বাড়ান। বাবামাদের পত্রিকাগুলোর পর্যাপ্ত অর্ডার দেওয়া উচিত, যাতে পরিবারের প্রত্যেক সদস্যের কাছে তার নিজস্ব কপি থাকে। আপনার নিজস্ব কপির ওপর নিজের নাম লেখা নিশ্চিত করবে যে, হঠাৎ করে ক্ষেত্রের পরিচর্যায় সেটা অর্পণ করা হবে না। পত্রিকাগুলো যখনই মণ্ডলীতে এসে পৌঁছায়, তখন যে ভাইয়েরা সেগুলোর দেখাশোনা করেন তারা দেরি না করে কিংডম হলে সকলকে প্রত্যেকটা সংখ্যা দেবেন।

পত্রিকা রুট: যে-সব আগ্রহী ব্যক্তিরা প্রতিটা সংখ্যা পেতে চান, তাদের সবার সঙ্গে প্রকাশকদের একটা পত্রিকা রুট আরম্ভ করার চেষ্টা করা উচিত। এই ব্যক্তিদের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে পত্রিকাগুলো দিয়ে আসা আমাদের আগ্রহ জাগিয়ে তুলতে এবং বাইবেল অধ্যয়ন শুরু করতে সুযোগ দেবে।​—⁠১৯৯৮ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।

যাদের বিশেষ প্রয়োজন রয়েছে: একজন ব্যক্তি যদি সত্যিকারের আগ্রহ দেখান অথচ অনির্ধারিত এলাকায় বাস করেন, তা হলে ব্যতিক্রম হিসেবে, ডাকযোগে গ্রাহকভুক্তির মাধ্যমে তার জন্য পত্রিকাগুলো পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। কোন ব্যক্তি যদি মণ্ডলীর এলাকায় বাস করে থাকেন কিন্তু পত্রিকা রুটের মাধ্যমে তার কাছে পৌঁছানো সম্ভব নয় অথচ পত্রিকাগুলো পাওয়ার ব্যাপারে তিনি সত্যিই আগ্রহী, তা হলে মণ্ডলীর পরিচর্যা কমিটির সঙ্গে বিষয়টা আলোচনা করুন। যদি তারা অনুমোদন দেন, তা হলে সেই আগ্রহী ব্যক্তির জন্য একটা গ্রাহকভুক্তি করা যেতে পারে। এটার জন্য সাধারণ গ্রাহকভুক্তি ফর্ম (M-1 এবং M-101) ব্যবহার করা যেতে পারে।

আমরা নিশ্চিত থাকতে পারি যে, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার মাধ্যমে রাজ্যকে ঘোষণা করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টায় যিহোবা আশীর্বাদ করে চলবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার