রাজ্য সংবাদ নং. ৩৬ নিয়ে প্রচার করে লোকেদের আগ্রহ জাগান
১ আপনাকে যতগুলো রাজ্য সংবাদ নং. ৩৬ দেওয়া হয়েছিল তার সবগুলো কি আপনি লোকেদের দিয়ে শেষ করেছেন? এতে করা প্রশ্নটা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে: “নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?” ২০০০ সাল আসার মুখে নতুন সহস্রাব্দ আমাদের জন্য কী আনবে তা নিয়ে লোকেরা নানা জল্পনা কল্পনা করেছে। নতুন সহস্রাব্দের কাছে তাদের আশা অনেক। রাজ্য সংবাদ নং. ৩৬ এইরকম কিছু আশা নিয়ে আলোচনা করার পর আমাদের মনে করিয়ে দেয় যে জগতের অবস্থা আমাদের কোন আশা দেয় না। একমাত্র সেই সহস্রাব্দই মানুষের জন্য শান্তি ও সুরক্ষা নিয়ে আসবে যাকে যীশু খ্রীষ্টের হাজার বছরের রাজত্ব বলা হয়। এই রাজ্য যে পৃথিবীতে আসবেই আসবে এই বিশ্বাসের জন্যই আমরা রাজ্য সংবাদ নং. ৩৬ লোকেদের হাতে তুলে দিয়েছি।
২ বাজ্য সংবাদ বিলি করার ফল: এর আগে রাজ্য সংবাদ নিয়ে প্রচার করে আমরা খুব ভাল ফল পেয়েছিলাম। রাজ্য সংবাদ নং. ৩৫ এর বিষয়ে কানাডা শাখা বলেছিল: “প্রকাশক ও অগ্রগামীরা এই ট্র্যাক্ট বিলি করার জন্য বেশি করে প্রচার করেছিলেন। সেইসময় যে ভাল ভাল অভিজ্ঞতা হয়েছিল সেগুলোও ভোলার নয়। আপনি হয়তো রাজ্য সংবাদ নং. ৩৬ বিলি করার সময়ও এই একইরকম উৎসাহ দেখিয়েছেন।
৩ ২০০০ সালের ৩০শে নভেম্বরের মধ্যে রাজ্য সংবাদ নং. ৩৬ লোকেদের দেওয়া শেষ করার কথা। আপনার মণ্ডলীর সমস্ত এলাকা কি শেষ হয়েছে? যদি না হয়, তাহলে প্রাচীনেরা আপনাদের ডিসেম্বর মাসেও এই ট্র্যাক্ট বিলি করার কথা বলতে পারেন।
৪ এ পর্যন্ত আপনার এলাকায় রাজ্য সংবাদ নং. ৩৬ বিলি করার ফল কী হয়েছে? কিছু লোকেরা হয়তো কুপন ভর্তি করে চান ব্রোশার চেয়ে পাঠাবেন বা বাইবেল স্টাডি শুরু করতে চাইবেন। কিন্তু এই যে লোকেদের ট্র্যাক্টের বিষয়টা ভাল লেগেছে তারা যে নিজেরাই আগ বাড়িয়ে আরও জানতে চাইবেন তা নয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের কোন ভাই বা বোন তাদের কাছে ফিরে যান, তারা এগিয়ে আসবেন না। তাই যাদেরই ট্র্যাক্টটা ভাল লেগেছে তাদের সবার কাছে ফিরে যাওয়া দরকার। এরজন্য সবচেয়ে ভাল সময় কখন? যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি তাদের কাছে ফিরে যান।
৫ রাজ্য সংবাদ নং. ৩৫ বিলি করার পর ফিরে গিয়ে ভাইবোনদের কী অভিজ্ঞতা হয়েছিল নিচের এই ঘটনাগুলো থেকে তা দেখুন। আয়ারল্যান্ডের এক অগ্রগামী এক হোটেলের মালিককে একটা রাজ্য সংবাদ দিয়েছিলেন। এই ভদ্রমহিলার ট্র্যাক্টটা পড়ে খুবই ভাল লেগেছিল আর তিনি বোনকে আবার ডেকেছিলেন। বোন দুদিন পরে সেখানে গিয়েছিলেন আর বাইবেল স্টাডি শুরু হয়েছিল। ডেনমার্কে একটা ঘরে রাজ্য সংবাদ দিয়ে আসা হয়েছিল যখন ঘরে কেউ ছিল না। সেই দিনই সেই ঘরে যে মহিলা থাকতেন তিনি ট্র্যাক্টে দেওয়া কুপনটা ভর্তি করে শাখা অফিসকে পাঠান। শাখা অফিস সেটাকে কাছাকাছি একটা মণ্ডলীতে পাঠায়। সেই সপ্তাতেই দুজন বোন সেখানে যান ও স্টাডি শুরু করেন। আর সেই সপ্তাতেই সেই ভদ্রমহিলা কিংডম হলে তার প্রথম মিটিংয়ে আসেন!
৬ ফিরে গিয়ে আপনি কী বলবেন: আমরা যাদের রাজ্য সংবাদ দিয়েছি তাদের কাছে ফিরে গিয়ে কথা বলা খুবই সহজ আর তা করতে আমাদের ভালও লাগবে। আপনি যখন ফিরে যাবেন তখন একটা রাজ্য সংবাদ ট্র্যাক্ট সঙ্গে নিন। কারণ গৃহকর্তা তক্ষুণি সেটা খুঁজে নাও পেতে পারেন বা সেটা তার হাতের কাছে নাও থাকতে পারে। আপনি এই পরামর্শগুলো কাজে লাগাতে পারেন।
৭ আপনি যে এর আগে এসেছিলেন সে কথা গৃহকর্তাকে মনে করিয়ে দিয়ে হয়তো আপনি তাকে বলতে পারেন:
▪ “আমি আপনাকে ‘নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?’ নামে একটা ট্র্যাক্ট দিয়ে গিয়েছিলাম। আপনার কি এই খবরটা পড়ে ভাল লাগেনি যে খুব শীঘ্রিই যীশু খ্রীষ্টের হাজার বছরের রাজ্য শুরু হবে আর পৃথিবী এক সুন্দর বাগান হয়ে উঠবে যেখানে কোন দুঃখকষ্ট থাকবে না? [রাজ্য সংবাদ নং. ৩৬-এ দেওয়া ছবিটা দেখান।] পিছনের পৃষ্ঠায় বলা হয়েছে যে আপনি ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটা চাইতে পারেন।” ব্রোশারটা দেখিয়ে ৫ পৃষ্ঠায় যান। প্রথম প্রশ্ন ও ১, ২ অনুচ্ছেদ পড়ুন। গৃহকর্তাকে কিছু বলতে বলুন। একটা দুটো পদ পড়ুন ও আলোচনা করুন। পারলে আরেকটা প্রশ্ন ও আরেকটা অনুচ্ছেদ আলোচনা করুন। এরপর ফিরে যাওয়ার ব্যবস্থা করে স্টাডি করে চলুন।
৮ যেহেতু ডিসেম্বর মাসে যখন আপনি ফিরে যাবেন, আপনি লোকেদের “জ্ঞান” বইটা দেবেন, তাই আপনি হয়তো বলতে পারেন:
▪ “কিছুদিন আগেই আমি আপনাকে ‘নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?’ নামে একটা ট্র্যাক্ট দিয়ে গিয়েছিলাম। এতে বাইবেল স্টাডি করার কথা বলা আছে। আমরা যে বই থেকে স্টাডি করি আমি আপনাকে সেটা দেখানোর জন্য এনেছি। [জ্ঞান বইটা দেখিয়ে ১৮৮-৯ পৃষ্ঠা খুলুন।] বাইবেলে যে সহস্রাব্দের কথা বলা রয়েছে তা পৃথিবীতে এই ছবির মতো পরিস্থিতি নিয়ে আসবে। কিন্তু এই সুন্দর পরিস্থিতিতে থাকতে হলে আমাদের ঈশ্বরের বিষয়ে জ্ঞান নেওয়া দরকার। আর এই জ্ঞান পাওয়ার জন্য আমরা কী করে লোকেদের সঙ্গে বাইবেল স্টাডি করি আমি আপনাকে তা দেখাব।”
৯ রাজ্য সংবাদ নং. ৩৬ আমাদের মধ্যে আরও বেশি করে প্রচার করার ইচ্ছা জাগিয়েছে আর আমরা অনেক লোকেদের কাছে সুসমাচার পৌঁছে দিতে পেরেছি। আর এই ট্র্যাক্ট হয়তো আমাদের এলাকার অনেকেরই ভাল লেগেছে। আমরা সবাই মিলে যদি এই লোকেদের কাছে ফিরে গিয়ে সত্য জানার জন্য তাদের আগ্রহকে জাগাই, তাহলে যিহোবার সাহায্যে আরও মেষদের খুঁজে বের করতে পেরে আমরা আনন্দ পাব।—মথি ১০:১১; প্রেরিত ১৩:৪৮, ৪৯, ৫২.