আগ্রহ জাগানোর জন্য তাজা খবরগুলোকে কাজে লাগান
১ আপনি কি চান যে প্রচারে আপনি নতুন নতুন ভূমিকা করে কথা শুরু করবেন যাতে আপনি প্রচার করে আনন্দ পান আর লোকেদেরও তা ভাল লাগে ও তারা সত্যে আগ্রহ দেখায়? আপনি যদি তা চান, তাহলে আজকে জগতে যা ঘটে চলেছে বা আপনার দেশের ঘটনাগুলোর তাজা খবর রাখুন। প্রচারে আপনি আপনার এলাকার ও দেশ-বিদেশের তাজা খবরগুলোকে কাজে লাগাতে পারেন। রোজ দিন আমাদের চারপাশে কোন না কোন নতুন ঘটনা ঘটছেই। (১ করি. ৭:৩১) আসুন এখন আমরা এমনই কিছু উদাহরণ দেখি।
২ পয়সাকড়ির সমস্যা ও রোজকার দিন চালানো লোকেদের জন্য একটা বড় মাথাব্যথা। তাই আপনি বলতে পারেন:
▪ “আপনি কি খবরে শুনেছেন যে [জিনিসের নাম বলে] দাম আবার বাড়ছে?” বা কোন বড় কোম্পানি যদি অনেক কর্মচারীদের ছাটাই করে দেয়, তাহলে আপনি বেকার সমস্যা নিয়ে কথা বলতে পারেন। কথাবার্তাকে আপনি কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান তা মাথায় রেখে আপনি এ কথাও জিজ্ঞেস করতে পারেন যে, “আপনি কি কখনও ভেবে দেখেছেন, দিনের পর দিন সংসার চালানো কেন এত কঠিন হয়ে পড়ছে?” বা “কেবল খাওয়াপরা জোটানোর জন্য আমাদের কি জীবনভোর শুধু কলুর বলদের মতো খেটেই মরতে হবে, আপনার কী মনে হয়?”
৩ খুনখারাপির খবর যেমন পরিবারে ঘটা দুঃখজনক ঘটনা বা স্কুলের ছেলেমেয়েদের হিংস্রতা আপনাকে কথা বলার আরেকটা সুযোগ দেয়। তাই আপনি জিজ্ঞেস করতে পারেন:
▪ “আপনি কি আজকে কাগজে এই খবরটা দেখেছেন [আপনার এলাকায় ঘটা কোন খারাপ ঘটনার কথা বলুন]?” তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন “আপনার কী মনে হয়, কেন আজকে জগতে খুনখারাপি এত বেড়ে গেছে?” বা আপনি এও জিজ্ঞেস করতে পারেন “আপনার কী মনে হয়, এমন সময় কি কখনও আসবে যখন আমাদের আর ভয়ে ভয়ে বেঁচে থাকতে হবে না?”
৪ বন্যা, ভূমিকম্প বা নানা দেশের রাজনৈতিক অশান্তিও এমন বিষয় যেগুলো আপনাকে কথা শুরু করার সুযোগ দিতে পারে। তাই আপনি বলতে পারেন:
▪ “আপনার কি মনে হয় যে [ঘটনার কথা বলুন] ঈশ্বর এর জন্য দায়ী?” বা আপনি হয়তো কোন দেশে আজকালেই শুরু হওয়া অশান্তির কথা বলে জিজ্ঞেস করতে পারেন: “সব লোকেরাই যদি শান্তি চায়, তাহলে শান্তি আসে না কেন?”
৫ আজকালেই ঘটা তাজা খবর রাখুন যাতে আপনি প্রচারে কথা শুরু করার জন্য তা কাজে লাগাতে পারেন। যুক্তি (ইংরেজি) বইয়ের ১০-১১ পৃষ্ঠায় “তাজা খবর” নামের শীর্ষকের নিচে কিছু ভাল পরামর্শ দেওয়া আছে। তবে খেয়াল রাখবেন যে রাজনৈতিক বা সামাজিক কোন বিষয়ের ওপর নিজের বক্তব্য না বলাই ভাল। বরং আমাদের চেষ্টা হবে লোকেদের দেখানো যে আমরা বাইবেল থেকে কথা বলছি ও ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করছি কারণ কেবল এটাই মানুষের সমস্যাগুলোর একমাত্র চির সমাধান।