ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০০ পৃষ্ঠা ২
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মানচিত্র—আপনার প্রয়োজন মেটাতে
    ১৯৯৫ সচেতন থাক!
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০০ পৃষ্ঠা ২

প্রশ্নবাক্স

▪ কিংডম হলে কি টেরিটরি ম্যাপ রাখা দরকার?

হ্যাঁ, মণ্ডলীর টেরিটরি ম্যাপ ফ্রেমে বাঁধিয়ে কিংডম হলের দেওয়ালে টাঙ্গিয়ে রাখা দরকার। কিন্তু এটাকে ইনফরমেশন বোর্ডে ঝোলাবেন না। ম্যাপে মণ্ডলীর প্রচারের এলাকার সীমানা স্পষ্টভাবে থাকা দরকার আর ব্যক্তিগত টেরিটরির সীমানাও ম্যাপে স্পষ্টভাবে দেখানো থাকবে। যদি কোন জায়গায় একটার বেশি মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, তাহলে ম্যাপে সব মণ্ডলীর প্রচারের এলাকা আলাদাভাবে স্পষ্ট করে দেখানো দরকার। এতে প্রকাশক ও নতুনদের পক্ষে বোঝা সহজ হবে যে তারা কোন মণ্ডলীর এলাকায় থাকেন। এছাড়া ম্যাপে যদি মণ্ডলীর বুকস্টাডির জায়গা দেখানো থাকে, তাহলে ভাইবোনেরা সহজেই বুঝতে পারবেন যে তাদের কোন্‌ বুকস্টাডি গ্রুপে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ম্যাপ যেন খুব পুরনো না হয়।

এইরকম একটা ম্যাপ কিংডম হলে টাঙ্গিয়ে রাখার আরেকটা উপকার হল এই, যে এটা মণ্ডলীর ভাইবোনেদের মনে করিয়ে দেয় যে সম্ভব হলে তাদের ব্যক্তিগত টেরিটরি থাকা ভাল। যে ভাইবোনেরা তাদের বাড়ির কাছাকাছি এলাকায় প্রচার করতে চান এই ম্যাপ তাদের সাহায্যে আসতে পারে। কখনও কখনও বুকস্টাডি পরিচালক সময় নষ্ট না করে ভাইবোনদের সোজা তাদের নিজেদের এলাকায় পাঠিয়ে দিতে পারেন।

এছাড়া এই ম্যাপ এটাও দেখায় যে মণ্ডলী তার এলাকায় পুরোপুরিভাবে রাজ্যের খবর প্রচার করার জন্য খুব ভালভাবে তৈরি।—লূক ৯:৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার