ঘোষণাবলী
◼ জুলাই ও আগস্টের সাহিত্য অর্পণ: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলির যে কোনটি ব্যবহৃত হতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরাজি), ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরাজি) এই ব্রোশারগুলি যেখানে উপযুক্ত সেখানে অর্পণ করা যেতে পারে।
সেপ্টেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বিকল্প অর্পণ হিসাবে, সৃষ্টি (ইংরাজি) কিংবা অনন্তকাল বইটি তুলে ধরা যেতে পারে।
টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।
অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। যেখানে গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, সেখানে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার একক প্রতিলিপিগুলি অর্পণ করা যেতে পারে।
◼ পাঁচটি পূর্ণ সপ্তাহশেষসহ আগস্ট মাসটি হয়ত অনেকের ক্ষেত্রে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সুবিধাজনক হবে।
◼ ১৯৯৮ সালের ২১শে সেপ্টেম্বরের সপ্তাহ থেকে শুরু করে মণ্ডলীর বুকস্টাডিতে ধারাবাহিকভাবে কয়েকটি ব্রোশার আলোচনা করা হবে আর ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? নামক ব্রোশারটি দিয়ে তা শুরু হবে।
◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?—থাঙ্গুল
আপনার প্রিয়জন যখন মারা যায়—গুজরাটি
১৯৯৭ সালের প্রহরীদুর্গ পত্রিকার বাঁধানো খণ্ড
১৯৯৭ সালের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার বাঁধান খণ্ড
◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:
বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল?—ইংরাজি
“রাজ্যের এই সুসমাচার”—কান্নাড়া
কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ?—মালায়ালাম
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?—মালায়ালাম
◼ যে প্রকাশনাগুলি মজুত নেই:
তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম লাভ করা—ইংরাজি
সুখ—কিভাবে তা পাওয়া যায়?—ইংরাজি