ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৭ পৃষ্ঠা ৮
  • বাইবেল—সমস্ত লোকের জন্য ঈশ্বরের নির্দেশনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাইবেল—সমস্ত লোকের জন্য ঈশ্বরের নির্দেশনা
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল আশা এবং পরিচালনা প্রদান করে থাকে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সত্য ঈশ্বরবিষয়ক জ্ঞান জীবনে পরিচালিত করে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৭ পৃষ্ঠা ৮

বাইবেল​—⁠সমস্ত লোকের জন্য ঈশ্বরের নির্দেশনা

১ পৃথিবীর জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি লোকেদের কাছে ঈশ্বরের বাক্য সহজলভ্য করে আনুমানিক প্রায় ৪০০ কোটি বাইবেল ২,১০০টিরও বেশি ভাষা ও আঞ্চলিক ভাষায় মুদ্রিত হয়েছে। তবুও, জগতে “সদাপ্রভুর বাক্য শ্রবণের” দুর্ভিক্ষ বিদ্যমান। (আমোষ ৮:​১১) অনেক লোকেরা যাদের কাছে বাইবেল রয়েছে তারা হয় এটি পড়ে না অথবা এর অন্তর্গত বিষয়গুলি বোঝে না। তাদের জীবনে বাইবেলকে এক ব্যবহারিক নির্দেশনা হিসাবে ব্যবহার করার জন্য আমরা কিভাবে তাদের অনুপ্রাণিত করতে পারি?

২ ডিসেম্বর মাসে আমরা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, আমার বাইবেলের গল্পের বই, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় তালিকাবদ্ধ বিশেষ মূল্যের বইগুলির যে কোনটি অর্পণ করব। যেখানে আগ্রহ দেখা যায়, সেখানে আমরা বাইবেল অনুবাদটিও অর্পণ করতে পারি যেটি বিগত ৪৭ বছর ধরে আমাদের উপকৃত করে এসেছে​—⁠নতুন জগৎ অনুবাদ (ইংরাজি)। এর স্পষ্ট, আধুনিক ভাষা সম্বন্ধে ব্যাখ্যা করে এটি করা যেতে পারে। (অল স্ক্রিপচার, বইটির পৃষ্ঠা ৩২৮, অনুচ্ছেদ ৬ দেখুন।) সমস্ত লোকের জন্য ঈশ্বরের নির্দেশনা হিসাবে বাইবেলকে গ্রহণ করতে, উদ্দীপনার সাথে অন্যদের সাহায্য করে আমরা যিহোবার কাছ থেকে প্রাপ্ত এই উপহারটির প্রতি ঐকান্তিক উপলব্ধি প্রদর্শন করব।

৩ “আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন” ট্র্যাক্টটি ব্যবহার করে আপনি একটি উপস্থাপনার সূত্রপাত করতে পারেন। আপনি বলতে পারেন:

◼ “যদিও পৃথিবীর জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি লোকের কাছে বাইবেল আছে, তবুও খুব অল্প লোকেরাই এটি নিয়মিত পড়ে থাকে। এর কারণ কী হতে পারে বলে আপনি মনে করেন?” ট্র্যাক্টটির প্রথম দুটি অনুচ্ছেদ ও সেই সাথে ২ তীমথিয় ৩:​১৬ পদটি পড়ুন। উপরে উল্লেখিত কোন একটি বই থেকে একটি উপযুক্ত বিষয়ের উপর আলোকপাত করে সেটি অর্পণ করুন। যদি এটি প্রত্যাখ্যান করা হয়, গৃহকর্তাকে ট্র্যাক্টের বাকি অংশটি পড়ার কথা বলুন। “ভবিষ্যৎ সম্বন্ধে আগে থেকে বলা” নামক শেষ উপশিরোনামটির উপর আলোকপাত করুন।

৪ যে ব্যক্তির কাছে “আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন,” ট্র্যাক্টটি ছেড়ে এসেছিলেন তার কাছে ফিরে যাওয়ার সময় আপনি এটি চেষ্টা করতে পারেন:

◼ নিজেকে পুনরায় পরিচিত করানোর পর ট্র্যাক্টটির শেষ দুটি অনুচ্ছেদ পড়ুন। গৃহকর্তাকে জিজ্ঞাসা করুন যে তিনি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার সম্ভাবনা সম্বন্ধে কখনও চিন্তা করেছেন কি না। তার উত্তর শোনার পরে বলুন: “যিহোবার সাক্ষীরা নিশ্চিত যে বাইবেলের সমস্ত ভবিষ্যদ্বাণীগুলি পূর্ণ হবে, যার মধ্যে এটিও অন্তর্ভুক্ত যেটি ঈশ্বরের চাহিদাগুলি পূরণ করেন এমন সমস্ত লোকেদের জন্য এক অপূর্ব ভবিষ্যৎ সম্বন্ধে ভাববাণী করে।” চান ব্রোশারের ১৩ পৃষ্ঠার চিত্রটি দেখান, ৫ম পাঠটি খুলুন ও তালিকাবদ্ধ প্রশ্নগুলির উত্তর আলোচনা করার প্রস্তাব করুন ও এইভাবে একটি অধ্যয়ন শুরু করুন।

৫ যেখানে লোকেরা ধর্মীয় ​মনোভাবাপন্ন সেই এলাকায় আপনি এই প্রাথমিক উপস্থাপনাটি চেষ্টা করতে পারেন:

◼ “বাইবেলের প্রতি অধিক সম্মান প্রদর্শনের জন্য আমরা উৎসাহিত করছি। অনেক পরিবারের কাছে বাইবেল আছে কিন্তু গুরুতর সমস্যাগুলির সম্মুখীন হলে তারা খুব কমই এর পরামর্শ খুঁজে থাকেন। আপনি কি এটি লক্ষ্য করেছেন? [উত্তরের জন্য সুযোগ দিন।] সম্ভবত তারা মনে করেন যে বাইবেল সেকেলে। এই বইটি (এই মাসের অর্পণ থেকে যে কোন একটি বই) প্রত্যয়জনক প্রমাণ দেয় যে বাইবেল বিজ্ঞানসম্মতভাবে যথার্থ আর আজকের পীড়নমূলক সমস্যাগুলির জন্য এটি ব্যবহারিক সমাধান সরবরাহ করে।” বইটি থেকে কয়েকটি বিষয় তুলে ধরুন ও তারপর এটি অর্পণ করুন।

৬ অর্পণের পর পুনর্সাক্ষাতের সময়ে আপনি হয়ত বলতে পারেন:

◼ “গতবার যখন আমি আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে বাইবেল আজকের জটিল সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে। যারা এটিকে ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছেন তারা আরও সুখী ও সন্তোষজনক এক জীবনযাপন করার জন্য সাহায্যপ্রাপ্তও হয়েছেন। আমি আপনাকে একটি ব্যবহারিক বাইবেল নীতি দেখাতে চাই যা আমি আপনাকে যে বইটি দিয়ে গিয়েছিলাম তাতে ব্যাখ্যা করা হয়েছে।” আপনার অর্পিত বইটি থেকে একটি শাস্ত্রীয় নীতি আলোচনা করুন। যদি আগ্রহ দেখা যায়, তাহলে জ্ঞান বই অথবা চান ব্রোশারটি থেকে একটি অধ্যয়নের জন্য প্রস্তাব করুন।

৭ নিম্নের উপস্থাপনাটি বয়স্ক ব্যক্তিদের আগ্রহান্বিত করতে পারে:

◼ “একটি সময় ছিল যখন বাইবেল অধিকাংশ গৃহে পড়া হত ও পরিবারগুলি এর নীতিগুলি দ্বারা জীবনযাপন করত। আপনার পরিবারও কি এমন ছিল? [উত্তরের জন্য সুযোগ দিন।] আজকে মনে হয় যেন অনেকেই বাইবেল পড়ার জন্য সময় ব্যয় করতে বিক্ষিপ্তচিত্ত আর তারা মনে করেন যে এর নৈতিক নীতিগুলি সেকেলে। কিন্তু, আজকেও অনেক ব্যক্তিবিশেষেরা আছেন যাদের জীবন বাইবেল অধ্যয়ন করার ফলে ভালোর দিকে পরিবর্তিত হয়েছে। কিভাবে ঈশ্বরের বাক্যের ক্ষমতা তাদের সাহায্য করেছিল সে সম্বন্ধে যদি আপনি পড়তে চান, আমি আপনার কাছে এই বইটি ছেড়ে যেতে খুশি হব।” এই মাসের জন্য নির্ধারিত যে কোন একটি বইয়ের জন্য প্রস্তাব করুন।

৮ পুনর্সাক্ষাতে আপনি বলতে পারেন:

◼ “গতবার যখন আমরা কথা বলেছিলাম, আমরা একমত হয়েছিলাম যে বাইবেলের নৈতিক নীতিগুলি আজকের সমাজ দ্বারা উপেক্ষিত হচ্ছে। এই অবজ্ঞা কি আমাদের উদ্বিগ্ন করে? [উত্তরের জন্য সুযোগ দিন।] বাইবেলের জ্ঞান নেওয়ার প্রতি যীশু খ্রীষ্ট উচ্চমূল্য স্থাপন করেছিলেন।” যোহন ১৭:৩ পদটি পড়ুন। এরপর জ্ঞান বইটির ১ অধ্যায়ের ৫ অনুচ্ছেদটি পড়ুন। আমাদের বিনামূল্যে বাইবেল অধ্যয়ন কার্যক্রমটি সম্বন্ধে ব্যাখ্যা করুন ও তা প্রদর্শন করার জন্য প্রস্তাব করুন।

৯ বাইবেল​—⁠সমস্ত লোকের জন্য ঈশ্বরের নির্দেশনার প্রতি মনোযোগ আকর্ষণ করাতে আপনার সমস্ত প্রচেষ্টাকে যিহোবা যেন আশীর্বাদ করেন তার জন্য প্রার্থনা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার