ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৭ পৃষ্ঠা ১
  • “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?”
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে”
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের প্রতিবেশীকে ভালবাসা বলতে যা বোঝায়
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি ‘আপনার প্রতিবাসীকে আপনার মত প্রেম করেন’?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কতখানি প্রেম দেখান?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৭ পৃষ্ঠা ১

“সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?”

১ এক অপূর্ব, প্রেরণাদায়ক এবং হৃদয়-উদ্রেককারী বার্তা জগদ্ব্যাপী ১৬৯টি ভাষায় ঘোষিত হবে। এই বার্তাটি কী? আর কিভাবে এটি প্রদান করা হবে?

২ বার্তাটি হল প্রতিবেশীদের প্রেম করা সম্বন্ধীয়। এই বিষয়টি “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?” শিরোনামযুক্ত রাজ্য সংবাদ নং. ৩৫-এ দেখতে পাওয়া যাবে। এই রাজ্য সংবাদ-টি সংক্ষেপে পৃথিবীব্যাপী ঘটতে থাকা বর্তমান অবস্থাকে পরীক্ষা করে এটি দেখাতে যে এত বেশি দুঃখ এবং যন্ত্রণার মূল কারণ হল লোকেদের মধ্যে প্রেমের অভাব। এটি ব্যাখ্যা করে যে, বিশেষ করে আমাদের দিনে কেন প্রতিবেশীদের প্রতি প্রেম শীতল হয়ে গেছে এবং ভবিষ্যতের জন্য এটি কী বোঝায়।

৩ একই সময়ে, রাজ্য সংবাদ নং. ৩৫ দেখায় যে প্রতিবেশীদের প্রতি প্রকৃত প্রেম আজকের জগতে বসবাসকারী লক্ষ লক্ষ ব্যক্তিদের মাঝে বিদ্যমান। আদি খ্রীষ্টতত্ত্ব পুনঃপ্রবর্তনে যারা অংশ নিচ্ছে এটি তাদের শনাক্ত করে​—⁠প্রথম শতাব্দীর উপাসনা, যেটি যীশু খ্রীষ্ট যেমন শিক্ষা দিয়েছিলেন, সেই অনুসারে প্রতিবেশীদের প্রেম করার দ্বারা চিহ্নিত হয়েছিল।​—⁠লূক ১০:​২৫-৩৭.

৪ খ্রীষ্টের দ্বারা ঈশ্বরের রাজ্য শাসনের অধীনে মানবজাতির সম্পূর্ণ জগৎ কিভাবে শীঘ্রই প্রতিবেশীদের প্রতি প্রেম অনুশীলন করবে সেই সম্বন্ধে এক ব্যাখ্যা দিয়ে রাজ্য সংবাদ নং. ৩৫ উপসংহার করে। যারা এই বার্তাটি পড়ছেন তাদের ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? নামক ব্রোশারটি লাভ করতে এবং কিভাবে পৃথিবীব্যাপী এই প্রেমপূর্ণ ব্যবস্থার অংশী হওয়া যায় যা ঈশ্বরের বাক্যে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে তা শিখতে উৎসাহিত করা হচ্ছে।

৫ কারা এই বার্তা প্রদান করবে? প্রতিবেশীদের প্রেম করা সম্বন্ধীয় এই বার্তাটি অক্টোবর ও নভেম্বর মাসে জগদ্ব্যাপী যিহোবার সাক্ষীরা তাদের পরিচিত, প্রতিবেশী এবং আত্মীয়স্বজনদের সাথে বন্টন করে নেবে। যোগ্য সকলকেই রাজ্য সংবাদ নং. ৩৫ জনসাধারণ্যে বিতরণের কাজে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

৬ এই অভিযানের চূড়ান্ত লক্ষ্য হল, হয় চান ব্রোশার কিংবা জ্ঞান বইটি দিয়ে একটি বাইবেল অধ্যয়ন করার জন্য লোকেদের আগ্রহকে জাগিয়ে তোলা। অধিকন্তু, যিহোবার দাসেদের প্রত্যেকের পক্ষ থেকে পূর্ণ হৃদয়ের প্রচেষ্টায় তার নিজস্ব অংশ করা প্রেমের ঈশ্বর যিহোবা এবং তাঁর পুত্র, যীশু খ্রীষ্ট সম্বন্ধে এক মহান সাক্ষ্যকে বিকশিত করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার