ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৫ পৃষ্ঠা ৪
  • নম্র ব্যক্তিদের জন্য সুসমাচার

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নম্র ব্যক্তিদের জন্য সুসমাচার
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রত্যেকটি উপলক্ষে গ্রাহকভুক্তি অর্পণ করুন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মৃদুশীল হওয়ার চেষ্টা করুন এবং যিহোবাকে খুশি করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৫ পৃষ্ঠা ৪

নম্র ব্যক্তিদের জন্য সুসমাচার

১ আমরা আসন্ন এক বিচারের সময়ে বাস করছি। (যিহি. ৯:৫, ৬) তাই সর্বত্র নম্র লোকেদের তা জানানো অত্যন্ত প্রয়োজন, যাতে করে যা আসতে চলেছে তার জন্য তারা প্রস্তুত হতে পারে। তাঁর প্রেমপূর্ণ-দয়ায়, “নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে” যিহোবা তাঁর লোকেদের নিযুক্ত করেছেন। (যিশা. ৬১:১, ২) দূরদূরান্তে এই সুসমাচার ঘোষণা করতে পত্রিকাগুলি আমাদের সাহায্য করে।

২ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! কঠিন আধ্যাত্মিক খাদ্য যুগিয়ে থাকে যা আমাদের শক্তিশালী ও প্ররোচিত করে। ঈশ্বরের রাজ্য শীঘ্রই পৃথিবীকে পরমদেশে পরিণত করবে এই সুসমাচার দিয়ে প্রহরীদুর্গ নম্র ব্যক্তিদের সান্ত্বনা দেয়। সচেতন থাক!, এক শান্তিপূর্ণ ও সুরক্ষিত নতুন জগতের বিষয়ে সৃষ্টিকর্তার প্রতিজ্ঞায় বিশ্বাস গড়ে তোলে। নম্র ব্যক্তিদের জন্য সুসমাচার আনার ক্ষেত্রে এই পত্রিকাগুলির ব্যাপক বিতরণ হল একটি দ্রুতগামী উপায়। সম্প্রতি সংস্করণগুলি থেকে কথা বলার জন্য কোন্‌ বিষয়গুলি আমরা তুলে ধরতে পারি?

৩ যেখানে উপযুক্ত সেখানে “নিয়মিত বাইবেল পাঠ থেকে উপকৃত হওয়া” প্রবন্ধটি উল্লেখ করার দ্বারা আপনি হয়ত মে ১ “প্রহরীদুর্গ”-টি তুলে ধরতে ও প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারেন:

◼ “বাইবেল পড়া থেকে আমরা কী লাভ করতে পারি বলে আপনি মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] সেই প্রশ্নের উত্তর জানতে বাইবেলে রোমীয় ১৫:৪ পদ আমাদের সাহায্য করে। [রোমীয় ১৫:৪ পদ পড়ুন।] বহু লোকের, বিশেষত যারা গির্জার সদস্য তাদের একটি করে বাইবেল রয়েছে, কিন্তু অল্পজনই এটিকে নিয়মিতভাবে পড়ার জন্য সময় করে নেয়। আমার বিশ্বাস করি যে ভবিষ্যতের জন্য একমাত্র নিশ্চিত আশা বাইবেলেই পাওয়া যায় এবং যদি আমরা তা পড়ি, তবেই আমরা উপকৃত হব।” উপযুক্ত অতিরিক্ত কিছু মন্তব্য করুন ও তারপর পত্রিকাগুলি অর্পণ করুন।

৪ মে ১৫ “প্রহরীদুর্গ”-এ “আমাদের পূর্বপুরুষদের জন্য এক নতুন জীবন” নামে সাড়া জাগানো এক প্রবন্ধ তুলে ধরা হয়েছে। আপনি হয়ত এই ভূমিকাটি দিয়ে আগ্রহ জাগিয়ে তুলতে পারেন:

◼ “অনেকেই তাদের পূর্বপুরুষেরা কেমন ব্যক্তি ছিলেন, সেই সম্বন্ধে প্রায়ই চিন্তা করে থাকে। যেহেতু তারা মৃত ও চলে গেছে, তাই বেশির ভাগই এই উপসংহারে পৌঁছায় যে আমরা আর কখনও তাদের জানতে পারব না। আমরা আমাদের পূর্বপুরুষদের কখনও আবার জানতে পারব এমন সম্ভাবনা আছে বলে কি আপনি মনে করেন?” উত্তরের অপেক্ষা করুন। যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন এবং এক পরমদেশ পৃথিবীতে কিভাবে ঈশ্বর তাদের এক নতুন জীবন দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তা ব্যাখ্যা করুন।

৫ একটি প্রশ্ন জিজ্ঞাসা করার দ্বারা আপনি মে ৮ “সচেতন থাক!” পত্রিকাটি অর্পণ করতে পারেন:

◼ “কোন্‌ জিনিসটি আমাদের জীবনকে প্রকৃতরূপে মূল্যবান করে তুলতে পারে বলে আপনি মনে করেন?”উত্তরের অপেক্ষা করুন। পৃষ্ঠ ২৬-এ “জীবনের অর্থ কী?” প্রবন্ধটি তুলে ধরুন এবং উপদেশক ২:১১ পদে শলোমন কী বলেন তা পড়ুন। তারপর ১২ অধ্যায় ১৩ পদে তার উপদেশ তুলে ধরুন। পত্রিকাটি নিতে গৃহকর্তেকে আমন্ত্রণ জানান।

৬ যদি আপনি ১৪ই মের আগে পত্রিকাগুলি নিয়ে কাজ করছেন, তাহলে রাজ্য সংবাদ নং ৩৪ এর কপিগুলি অবশ্যই সঙ্গে নিন এবং এর কপি এখনও পায়নি তাদের সেগুলি অর্পণ করুণ। পত্রিকাগুলি সঙ্গে রাখুন ও সেগুলিকে সব সময়ে, এমনকি রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সময়ে অর্পণ করতে পরিবারের অন্যান্যেরা ও সইসঙ্গে বন্ধুবান্ধবেরা যারা তাদের দেখতে আসে তারা হয়ত তা পড়তে পারে, এই কথা মনে রেখে আমাদের সর্বদা সাহিত্য বিতরণের জন্য প্রস্তুত থাকা উচিত। (১ তীম. ৬:১৮) নম্র ব্যক্তিদের কাছে আমরা যে সুসমাচার নিয়ে যাই, তা হয়ত তাদের জীবন রক্ষা করতে পারে।—১ তীম. ৪:১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার