ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৯/১৫ পৃষ্ঠা ৩০-৩১
  • অন্যেরা আমাদের সম্বন্ধে যা ভাবে তাতে কি কিছু যায় আসে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যেরা আমাদের সম্বন্ধে যা ভাবে তাতে কি কিছু যায় আসে?
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কার মতামত গুরুত্বপূর্ণ?
  • বিরোধীদের সম্মান অর্জন করা
  • যে-মতামতগুলো আসলেই মূল্যবান
  • আমাদের বিশ্বাসের পক্ষ সমর্থন করা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অন্যদের প্রতি সম্মান দেখান
    ২০২৪ সজাগ হোন!
  • জগতের তুলনায় বুদ্ধিপূর্বক চলা
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অকারণে দ্বেষ করা হয়
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৯/১৫ পৃষ্ঠা ৩০-৩১

অন্যেরা আমাদের সম্বন্ধে যা ভাবে তাতে কি কিছু যায় আসে?

প্রায় প্রত্যেক ব্যক্তিই প্রশংসা পেতে চায়। প্রশংসাসূচক কথাগুলো আমাদের আনন্দিত করে, কোনোকিছু সম্পাদন করার অনুভূতি এনে দেয়। অনুমোদন এমনকি আমাদের কার্য সম্পাদনের মানের উন্নতি করতে আকাঙ্ক্ষী করে তুলতে পারে। বিপরীতে আমরা যখন বুঝতে পারি যে, কিছু লোক আমাদের অনুমোদন করে না, তখন আমাদের অনুভূতি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। উদাসীন প্রতিক্রিয়া অথবা এক সমালোচনামূলক মন্তব্য হয়তো আমাদের সংকল্পকে নষ্ট করে দিতে পারে। অন্যেরা আমাদের সম্বন্ধে যা ভাবে, তা হয়তো আমরা নিজেদের সম্বন্ধে যা ভাবি তার ওপর এক গভীর প্রভাব ফেলতে পারে।

আমাদের সম্বন্ধে অন্যদের দৃষ্টিভঙ্গি কেমন তা উপেক্ষা করা ভুল হবে। আমরা প্রকৃতপক্ষে আমাদের আচরণ সম্বন্ধে অন্যদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দ্বারা উপকৃত হতে পারি। অন্যদের মতামত যখন উচ্চ নৈতিক নীতিগুলোর ওপর ভিত্তি করে হয়, তখন তা আমাদের জন্য উপকারজনক হতে পারে আর আমাদেরকে ন্যায়নিষ্ঠ হতে প্রেরণা দেয়। (১ করিন্থীয় ১০:৩১-৩৩) কিন্তু, জনমত প্রায়ই খুবই অন্যায্য হয়ে থাকে। যিশু খ্রিস্টের বিষয়ে প্রধান যাজক ও অন্যদের বিকৃত দৃষ্টিভঙ্গি সম্বন্ধে চিন্তা করুন, যখন “তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, ক্রুশে দেও, উহাকে ক্রুশে দেও।” (লূক ২৩:১৩, ২১-২৫) মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করা অথবা ঈর্ষা বা ভুল ধারণার দ্বারা প্রভাবিত দৃষ্টিভঙ্গিগুলো হয়তো যথাযথভাবে দূর করতে হতে পারে। তাই, আমাদের উত্তম বিচারবুদ্ধি অনুশীলন করতে হবে এবং অন্যদের মতামতগুলোর প্রতি যুক্তিযুক্তভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে।

কার মতামত গুরুত্বপূর্ণ?

আমরা সেই ব্যক্তিদের অনুমোদন চাই, যারা সত্য উপাসনায় আমাদের সঙ্গে ঘনিষ্ঠ। এর অন্তর্ভুক্ত পরিবারের সদস্যরা যারা একই বিশ্বাসে বিশ্বাসী এবং আমাদের খ্রিস্টান ভাইবোনেরা। (রোমীয় ১৫:২; কলসীয় ৩:১৮-২১) সহবিশ্বাসীদের প্রেম ও সম্মান এবং তাদের মধ্যে থাকা ‘উভয় পক্ষের আশ্বাস’ বা উৎসাহ আমাদের জন্য বিরাট অর্থ রাখে। (রোমীয় ১:১১, ১২) ‘আমরা নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি।’ (ফিলিপীয় ২:২-৪) এ ছাড়া, আমরা আমাদের “নেতাদিগের”—মণ্ডলীর প্রাচীনদের—অনুমোদন পাওয়ার চেষ্টা করি ও এর মূল্য উপলব্ধি করি।—ইব্রীয় ১৩:১৭.

এ ছাড়া, “বহিঃস্থ লোকদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া” কাম্য। (১ তীমথিয় ৩:৭) যখন অবিশ্বাসী আত্মীয়স্বজন, সহকর্মী এবং প্রতিবেশীরা আমাদের সম্মান করে, তখন তা কতই না উৎসাহজনক হয়! আর আমরা যাদের কাছে প্রচার করি তাদের মনে কি এক ভাল ধারণা রেখে আসার চেষ্টা করি না, যাতে তারা রাজ্যের বার্তার প্রতি অনুকূলভাবে সাড়া দেয়? সমাজের মধ্যে নৈতিকভাবে শুদ্ধ, ন্যায়নিষ্ঠ ও সৎ লোক হিসেবে আমাদের সুনাম ঈশ্বরের গৌরব নিয়ে আসে। (১ পিতর ২:১২) কিন্তু, আমরা কখনোই অন্যদের অনুগ্রহ লাভ করার জন্য বাইবেলের নীতিগুলোর ব্যাপারে আপোশ করতে পারি না; তাদের অভিভূত করার জন্য কপট আচরণও করতে পারি না। আমাদের স্বীকার করতেই হবে যে, প্রত্যেককে খুশি করা অসম্ভব। যিশু বলেছিলেন: “তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালবাসিত; কিন্তু তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে।” (যোহন ১৫:১৯) যারা আমাদের বিরোধিতা করে তাদের সম্মান অর্জন করার জন্য আমরা কি কিছু করতে পারি?

বিরোধীদের সম্মান অর্জন করা

“আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে,” যিশু সাবধান করে দিয়েছিলেন, “কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।” (মথি ১০:২২) এই ঘৃণা মাঝে মাঝে বিদ্বেষপূর্ণ অভিযোগগুলো নিয়ে আসে। পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তারা হয়তো আমাদের “রাষ্ট্রদ্রোহী” বা “ধ্বংসাত্মক” হিসেবে আখ্যা দিতে পারে। স্পষ্টবাদী বিরোধীরা অভিযোগ করতে পারে যে, আমরা এক বিরক্তিকর দল যাদের অবশ্যই দমন করতে হবে। (প্রেরিত ২৮:২২) এই মিথ্যা অভিযোগগুলোকে মাঝে মাঝে প্রতিরোধ করা যেতে পারে। কীভাবে? প্রেরিত পিতরের এই পরামর্শ মেনে চলার মাধ্যমে: “যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্ব্বদা প্রস্তুত থাক। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও।” (১ পিতর ৩:১৫) এ ছাড়া, আমাদের “অদূষ্য নিরাময় বাক্য” ব্যবহার করা উচিত, “যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়।”—তীত ২:৮.

যদিও আমরা আমাদের নামের ওপর আনা অপবাদ দূর করতে চেষ্টা করি কিন্তু আমাদের সম্বন্ধে যখন কুৎসা রটানো হয়, তখন আমাদের নিরুৎসাহিত বা বিষণ্ণ হয়ে পড়ার দরকার নেই। ঈশ্বরের সিদ্ধ পুত্র যিশুর বিরুদ্ধে ঈশ্বরনিন্দা, রাষ্ট্রদ্রোহিতা আর এমনকি প্রেতচর্চার অভিযোগ আনা হয়েছিল। (মথি ৯:৩; মার্ক ৩:২২; যোহন ১৯:১২) প্রেরিত পৌল অপবাদিত হয়েছিলেন। (১ করিন্থীয় ৪:১৩) যিশু ও পৌল উভয়েই এই ধরনের সমালোচনাকে উপেক্ষা করেছিলেন এবং তাদের কাজে ব্যস্ত ছিলেন। (মথি ১৫:১৪) তারা জানত যে, তারা কখনোই তাদের শত্রুদের অনুমোদন লাভ করতে পারবে না কারণ “সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে।” (১ যোহন ৫:১৯) বর্তমানে আমরাও একই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হই। ঘৃণাপূর্ণ বিরোধীরা যখন আমাদের সম্বন্ধে মিথ্যা ছড়ায়, তখন আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই।—মথি ৫:১১.

যে-মতামতগুলো আসলেই মূল্যবান

লোকেরা আমাদের সম্বন্ধে যা ভাবে, তা তাদের উদ্দেশ্য এবং তারা আমাদের সম্বন্ধে যা শুনেছে তার ওপর ভিত্তি করে বিভিন্ন হয়ে থাকে। কেউ কেউ আমাদের প্রশংসা ও সম্মান করে আবার অন্যেরা গালিগালাজ ও ঘৃণা করে। কিন্তু, যতক্ষণ পর্যন্ত আমরা বাইবেলের নীতিগুলোর দ্বারা পরিচালিত হই, ততক্ষণ পর্যন্ত আমাদের আনন্দিত হওয়ার ও শান্তিতে থাকার যথার্থ কারণ রয়েছে।

প্রেরিত পৌল লিখেছিলেন: “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত হয়।” (২ তীমথিয় ৩:১৬, ১৭) কৃতজ্ঞতার সঙ্গে সকল বিষয়ে ঈশ্বরের বাক্যকে আমাদের পরিচালক হিসেবে গ্রহণ করার দ্বারা আমরা যিহোবা ঈশ্বর ও তাঁর পুত্র যিশু খ্রিস্টের অনুগ্রহ লাভ করি। সর্বোপরি, যে-মতামতগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হল, যিহোবা এবং তাঁর পুত্রের মতামত। তারা আমাদের সম্বন্ধে যা চিন্তা করেন তা আমাদের প্রকৃত মূল্যকে প্রতিফলিত করে। চূড়ান্তভাবে তাদের অনুমোদনের ওপরই আমাদের জীবন নির্ভর করে।—যোহন ৫:২৭; যাকোব ১:১২.

[৩০ পৃষ্ঠার ব্লার্ব]

“প্রশংসা আমাকে লজ্জায় ফেলে, কারণ মনে মনে আমি সেটাই চাই।”—ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর

[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]

আমাদের সহবিশ্বাসীদের মতামত গুরুত্বপূর্ণ

[৩০ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Culver Pictures

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার