ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৯/১৫ পৃষ্ঠা ৩২
  • আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য সাহায্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য সাহায্য
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৯/১৫ পৃষ্ঠা ৩২

আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য সাহায্য

নেতিবাচক আবেগ কি মাঝে মাঝে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে বলে মনে হয়? আপনি কি সহজেই বিরক্ত হন, রেগে ওঠেন বা হতাশ হয়ে পড়েন? জীবনের উদ্বেগগুলো কি আপনাকে জর্জরিত করে? কোন বিষয়টা সাহায্য করবে?

আবেগগত প্রতিক্রিয়া মানব অভিজ্ঞতার অপরিহার্য অংশ। সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হলে তা জীবনকে আগ্রহজনক করে তুলতে পারে। তবে বাইবেল স্বীকার করে যে, “উপদ্রব জ্ঞানবানকে ক্ষিপ্ত করে।” (উপদেশক ৭:৭) এমন এক জগৎ যেখানে দৌরাত্ম্য ও দুর্ঘটনাগুলো খুবই সাধারণ ব্যাপার, সেখানে চারপাশে যা ঘটছে সেগুলোর দ্বারা কেই বা প্রভাবিত হয় না? কিন্তু, শাস্ত্র আরও বলে: “আপন কর্ম্মে আনন্দ করণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই।” (উপদেশক ৩:২২) তাই আমাদের জীবনকে আরও উপভোগ্য করে তোলার জন্য ইতিবাচক আবেগ গড়ে তোলার মাধ্যমে আনন্দ করতে শিখতে হবে। কীভাবে আমরা উপকারজনক আবেগ গড়ে তুলতে ও ক্ষতিকর আবেগ দমন করতে পারি?

ব্যবহারিক পদক্ষেপগুলো গ্রহণ করা প্রায়ই আমাদের নেতিবাচক আবেগের তীব্রতাকে লাঘব করে। উদাহরণস্বরূপ, আমরা যখন যে-বিষয়গুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই সেগুলো নিয়ে উদ্বিগ্ন হই, তখন আমাদের মন দুশ্চিন্তায় ভরিয়ে তোলার চেয়ে আমাদের তালিকা অথবা পরিবেশকে পরিবর্তন করা কি আরও ভাল হবে না? ধীরে ধীরে হাঁটা, হালকা ধরনের গান শোনা, প্রাণশক্তিপূর্ণ ব্যায়াম করা অথবা প্রয়োজনের সময়ে কারো জন্য দয়ার কাজ করা হয়তো আমাদের বেশ অনেকটা স্বস্তি ও সুখ এনে দিতে পারে।—প্রেরিত ২০:৩৫, NW.

কিন্তু, নেতিবাচক চিন্তাভাবনা দূর করার সবচেয়ে ভাল উপায় হল, আমাদের সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখা। যখন নেতিবাচক চিন্তাধারা থেকেই যায়, তখন প্রার্থনার মাধ্যমে ‘আমাদের সমস্ত ভাবনার ভার ঈশ্বরের উপরে ফেলিয়া দেওয়া’ প্রয়োজন। (১ পিতর ৫:৬, ৭) বাইবেল আমাদের আশ্বাস দেয়: “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, . . . ধার্ম্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।” (গীতসংহিতা ৩৪:১৮, ১৯) কীভাবে আমরা দৃঢ়প্রত্যয়ী হতে পারি যে, ঈশ্বর আমাদের “সহায় ও . . . নিস্তারকর্ত্তা” হতে পারেন? (গীতসংহিতা ৪০:১৭) আমরা বাইবেল অধ্যয়ন ও তাঁর দাসদের মঙ্গলের ব্যাপারে ঈশ্বরের ব্যক্তিগত আগ্রহের বিষয়ে এর বাস্তব উদাহরণগুলো গভীরভাবে বিবেচনা করার মাধ্যমে তা করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার