রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
চিলিতে সত্যের বীজে জল দেওয়া
উত্তর চিলির মরুভূমিতে কখনও কখনও বছরের পর বছর বৃষ্টি হয় না। কিন্তু বৃষ্টি হলে পর, রোদে পোড়া পাথুরে জমিতে রংবেরঙের ফুল ফোটে আর তখন এটাকে ফুলে ফুলে ঢাকা এক গালিচার মতো দেখায়। দেশের সব জায়গা থেকে লোকেরা এই চমৎকার দৃশ্য দেখতে আসে।
কিন্তু, চিলির লোকদের মধ্যে এর চেয়েও বিস্ময়কর কিছু দেখতে পাওয়া যায়। বাইবেলের সত্যের জল এই দেশের সব জায়গায় বয়ে চলেছে আর অনেক ভাল লোকেরা যীশু খ্রীষ্টের শিষ্য হিসেবে “প্রস্ফুটিত” হচ্ছেন। এখানে সত্যের এই জল ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে টেলিফোন। এভাবে সাক্ষ্য দিয়ে যে ভাল ফল পাওয়া যাচ্ছে, তা নিচের অভিজ্ঞতাগুলো থেকে দেখা যায়।
• কারিনা পূর্ণ-সময় সুসমাচার প্রচার করেন। টেলিফোনে কী করে প্রচার করতে হয় সেই বিষয়ের ওপর এক সীমা অধিবেশনে তাকে একটা নমুনা দেখাতে বলা হয়েছিল। কিন্তু, সমস্যা হল যে কারিনা আগে কখনোই টেলিফোনে প্রচার করেননি। কীভাবে টেলিফোনে প্রচার করতে হয় সেই বিষয়ে কারিনার সঙ্গে একজন প্রাচীন ও তার স্ত্রী আলোচনা করেন, যাতে অধিবেশনে সে নমুনাটা দেখাতে পারে। এছাড়াও তারা কারিনাকে এই বিষয়ে যিহোবার সাহায্য চেয়ে প্রার্থনা করতে বলেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন এবং টেলিফোনে প্রচার করবেন বলে ঠিক করেছিলেন।
কারিনা কাছাকাছি একটা গ্রামে ফোন করেছিলেন। একজন টেলিফোন অপারেটর ফোন তোলেন এবং কারিনা কেন ফোন করেছেন তাকে তা বুঝিয়ে বলেন। ওই অপারেটর মন দিয়ে তার কথা শোনেন এবং তিনদিনের মধ্যে তার সঙ্গে আবার কথা বলার ব্যবস্থা করা হয়। টেলিফোনে পুনর্সাক্ষাৎ করা হয় এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার দিয়ে বাইবেল স্টাডি শুরু করা হয়। সেই থেকে ওই মহিলা খুবই আগ্রহ নিয়ে ও খুশি মনে স্টাডি করে চলেছেন এবং কারিনাও তাকে সাহায্য করতে পেরে খুশি হয়েছেন আর ওই মহিলা যাতে তার সমস্ত প্রশ্নের উত্তর পান এর জন্য কারিনা তাকে বিভিন্ন বইপত্রিকাও পাঠিয়েছেন।
• বার্নাডা এমন একজন লোকের কাছে প্রচার করেছিলেন, যিনি ভুল করে তার নম্বরে ফোন করেন। বার্নাডা বিরক্ত না হয়ে বরং নিজেকে একজন যিহোবার সাক্ষি বলে পরিচয় দেন এবং বলেন যে তাকে তিনি সাহায্য করতে চান। তারা দুজনে কথা চালিয়ে যান এবং বার্নাডা ওই ভদ্রলোককে বুঝিয়ে বলেন যে ঈশ্বরের রাজ্য শীঘ্রিই কীভাবে সমস্ত অন্যায়-অবিচার দূর করবে। ভদ্রলোক তার টেলিফোন নম্বর বার্নাডাকে দিয়েছিলেন আর তিনি ভদ্রলোকের সঙ্গে টেলিফোনে আবার কথা বলেছিলেন। এভাবে টেলিফোনে তাদের বেশ কয়েকবার কথা হয় এবং একদিন বার্নাডা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটা থেকে কিছু বিষয় ওই ভদ্রলোককে পড়ে শোনান। ভদ্রলোক একটা জ্ঞান বই চান এবং বার্নাডা তাকে জ্ঞান বইয়ের সঙ্গে একটা বাইবেলও পাঠান। পরে ভদ্রলোকের কাছে ওই এলাকার একজন ভাইকে পাঠানো হয়, যিনি এখন ওই বেড়ে ওঠা “চারাগাছে জল” দিয়ে চলেছেন।
হ্যাঁ, এই জগতের রোদে পোড়া আধ্যাত্মিক ভূমিতে অনেক অনেক বীজ সুপ্ত আছে, যেগুলো সত্যের জীবন জল পেলে অঙ্কুরিত হবে। হাজার হাজার তৃষিত লোকেরা “অঙ্কুরিত” ও “প্রস্ফুটিত” হয়ে যিহোবার বিশ্বস্ত দাস হয়ে চলেছেন।—যিশাইয় ৪৪:৩, ৪.