ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ৯/১ পৃষ্ঠা ২৪
  • ‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সাক্ষিরা ফ্রান্সের জনতার কাছে যান
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আঃ! তাঁহার কেমন মঙ্গলভাব!”
    যিহোবার নিকটবর্তী হোন
  • যিহোবা—মঙ্গলভাবের সর্বোৎকৃষ্ট উদাহরণ
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মঙ্গলভাব দেখিয়ে চলুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ৯/১ পৃষ্ঠা ২৪

‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’

ফ্রান্সে, গত কয়েক বছরে যিহোবার সাক্ষিদের নামে অনেক আজেবাজে কথা রটানো হয়েছে। বিরোধীরা সাক্ষিদের বিষয়ে কিছুটা সত্য বা একেবারেই মিথ্যা তথ্যকে রংচঙ মাখিয়ে এমনভাবে বলেছিল যে লোকেরা তাদেরকে ভুল বুঝেছে। মিথ্যা আর ভুল তথ্য ব্যবহার করে বিরোধীরা সাক্ষিদেরকে জনতার কাছে ভুলভাবে তুলে ধরে। এই কারণে যিহোবার সাক্ষিরা ১৯৯৯ সালের শুরুতে, ফ্রান্সের লোকেরা, আপনারা তো প্রতারিত হচ্ছেন! (ইংরেজি) নামের একটা ট্র্যাক্ট পুরো ফ্রান্সে ১ কোটি ২০ লক্ষ কপি বিতরণ করেন। তারা এই ট্র্যাক্টে নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য দেন।

ট্র্যাক্ট বিতরণের কিছুদিন পর, মি. জাঁ বনোম যিনি একজন চিকিৎসক ও আগে সংসদ সদস্য ছিলেন, তিনি স্থানীয় একটা সংবাদপত্রে প্রতিবাদ জানিয়ে একটা চিঠি লেখেন। তিনি লিখেছিলেন: “যিহোবার সাক্ষিরা মাঝে মাঝে আমার ঘরে আসেন। সারা পৃথিবীর লোকেরা কী করে সদ্‌গুণ গড়ে তুলতে ও একে অন্যকে ভালবাসতে পারে সেই বিষয় নিয়ে তারা আমার সঙ্গে কথা বলেন। . . . জোর করে তারা কখনও আমার ঘরে ঢোকেন না। তারা শান্তভাবে কথা বলেন এবং কোন বিষয়ে আমি মতামত ব্যক্ত করলে তারা তা মনোযোগ দিয়ে শোনেন।”

যিহোবার সাক্ষিদের মনোভাব সম্বন্ধে মি. বনোম বলেছিলেন: “তাদের সরলতা কারও কোন ক্ষতি করে না। কিন্তু, কিছু রাজনীতিবিদদের সরলতা দেশের ও দশের শান্তি নষ্ট করে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার