ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ২/১ পৃষ্ঠা ৩
  • সফল হওয়ার চাবিটা কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সফল হওয়ার চাবিটা কী?
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অধ্যবসায় সফলতা এনে দেয়
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কোনো কাজ কঠিন বলে মনে হলেও, সন্তানদের হাল ছেড়ে না দিতে শেখানো
    পরিবারের জন্য সাহায্য
  • ক্ষান্ত না হয়ে প্রচার করুন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সমস্যা থাকা সত্ত্বেও যিহোবার সেবা করে চলুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
আরও দেখুন
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ২/১ পৃষ্ঠা ৩

সফল হওয়ার চাবিটা কী?

দুজন পরিশ্রমী যুবক, নিয়মকানুন মেনে অদ্ভুত একটা যন্ত্রকে ওড়ানোর চেষ্টা করছিলেন। এই পরীক্ষা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আচমকা এক দমকা হাওয়া এসে মুহূর্তের মধ্যে সেই পলকা যন্ত্রটাকে উড়িয়ে নিয়ে যায় আর সেটাকে আছড়ে মাটিতে ফেলে দেয়, যার ফলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হতাশ হয়ে এই দুই ভাই চুপ করে শুধু তা দেখতে থাকেন। রাতদিন পরিশ্রম করে বানানো তাদের এই যন্ত্র এখন শুধু কাঠ এবং ধাতুর মণ্ড হয়ে পড়ে আছে।

১৯০০ সালের অক্টোবর মাসের সেই দিনে যা ঘটেছিল, অরভিল এবং উইলবার রাইটের জন্য তা নতুন কিছু ছিল না। তারা এর আগেও অনেকবার হাওয়ায় ওড়ার জন্য বিমান বানানোর চেষ্টা করেছিলেন আর নিরাশ হয়েছিলেন। অনেক বছর ধরে তারা বিমান বানিয়ে তা ওড়ানোর চেষ্টায় অনেক গবেষণা ও পয়সা খরচ করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিশ্রম সার্থক হয়েছিল। ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর আমেরিকার উত্তর ক্যারোলিনার কিটি হকে, রাইট ভাইয়েরা মোটরে চলা একটা বিমানকে ওড়াতে পেরেছিলেন। বিমানটা প্রায় ১২ সেকেন্ড উড়েছিল। আজকের দিনের বিমানের সঙ্গে তুলনা করলে যদিও তা খুবই কম সময় কিন্তু পৃথিবীকে চিরদিনের মতো বদলে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল!

যে কোন কাজেই সফল হতে চাইলে অধ্যবসায় খুবই জরুরি। তা সে নতুন ভাষা শেখাই হোক, নতুন ব্যবসাই হোক বা বন্ধুত্ব গড়ে তোলাই হোক, এই সমস্তকিছুতে তখনই সফল হওয়া যায় যখন কোন ব্যক্তি সফল হওয়ার জন্য ধৈর্য ধরে তাতে লেগে থাকেন। লেখক চার্লস টেমপ্লেটন বলেন: “যদি দশ বার সফল হওয়া যায়, তাহলে তার মধ্যে নয় বারই তার কৃতিত্ব দেওয়া যায় কঠোর পরিশ্রমকে।” সম্পাদক লেনার্ড পিটস্‌ জুনিয়র বলেন “সফল হলে আমরা শুধু আমাদের প্রতিভার কথা বলি, আমরা ভাগ্যকে স্বীকার করে নিই কিন্তু প্রায়ই আমরা এই জরুরি বিষয়গুলোকে ভুলে যাই যে এর পিছনে আমরা কত সময় দিয়েছিলাম কত কঠোর পরিশ্রম করেছিলাম আর কতবার আমরা ব্যর্থ হয়েছিলাম।”

এতে বাইবেলে অনেক আগে যে কথা বলা হয়েছিল তাই প্রমাণ হয়: “পরিশ্রমীদের হস্ত কর্ত্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন দাস হয়।” (হিতোপদেশ ১২:২৪) পরিশ্রমের মানে হল আমরা আমাদের অধ্যবসায় চালিয়ে যাব, কখনও হার মেনে নেব না। সফল হতে চাইলে এটা করা অবশ্যই জরুরি। অধ্যবসায় বলতে কী বোঝায়? আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কীভাবে আমরা অধ্যবসায়ী হতে পারি আর কোন্‌ ব্যাপারে আমাদের অধ্যবসায়ী হওয়া দরকার? এর পরের প্রবন্ধ আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দেবে।

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

U.S. National Archives photo

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার