আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি পড়ে উপভোগ করেছেন? যদি করে থাকেন, তাহলে নিম্নলিখিত বিষয়গুলিকে স্মরণ করা আগ্রহজনক মনে করবেন:
▫ ধর্মীয় সত্য কি অর্জন করা সম্ভব?
যীশু খ্রীষ্ট বলেছিলেন: “তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।” (যোহন ৮:৩২) যীশু কেবলমাত্র এটাই দেখাননি যে সত্য অর্জন করা সম্ভব, কিন্তু তিনি এও দেখিয়েছিলেন যে আমাদের ঈশ্বরের উপাসনায় এটিকে খুঁজে পাওয়া খুবই প্রয়োজন। তিনি এক শমরীয়া নারীকে বলেছিলেন: “প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে।” (যোহন ৪:২৩)—৪/১৫, পৃষ্ঠা ৫.
▫ রবার্ট এটিন কে ছিলেন এবং কিভাবে তিনি তার ছাপ রেখে গেছেন?
রবার্ট এটিন ছিলেন একজন মুদ্রাকর যিনি ষোড়শ শতাব্দীতে জীবিত ছিলেন। তিনি পবিত্র শাস্ত্রের প্রকাশনা এবং বাইবেল আদিতে যেরকমভাবে লেখা ছিল তা উন্মুক্ত করার চেষ্টায় তার জীবন উৎসর্গ করেন। তার বাইবেলের পদগুলি সংখ্যা অনুসারে ভাগ করার পদ্ধতি আজও সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে।—৪/১৫, পৃষ্ঠা ১০, ১৪.
▫ দৈনন্দিন বাইবেল পাঠ থেকে কিভাবে আমরা উপকৃত হই?
শাস্ত্র সর্বদাই আমাদের এক নতুন অর্থ বহন করে থাকে এবং আমরা যা দেখেছি, শুনেছি এবং ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি তার পরিপ্রেক্ষিতে শেষকাল সম্বন্ধীয় ভাববাণীগুলি আমাদের কাছে বিশেষভাবে আগ্রহজনক হয়ে ওঠে। যতই আমাদের নিজের জীবনের অভিজ্ঞতা প্রসারিত হচ্ছে এবং সমস্যাগুলির মোকাবিলা করছি ততই আমরা আরও ভালভাবে বাইবেলের উপদেশ উপলব্ধি করি। (হিতোপদেশ ৪:১৮)—৫/১, পৃষ্ঠা ১৪.
▫ কিভাবে বাইবেল পদগুলি মনে করা যেতে পারে?
বাইবেল পড়ার সময়ে, বাছাই করা অংশগুলিতে দাগ দিয়ে রাখুন যা আপনি বিশেষ করে মনে রাখতে চান, অথবা কার্ডের মধ্যে কপি করে রাখুন ও এমন জায়গায় রাখুন যেখানে আপনি প্রতিদিন সেগুলিকে দেখতে পাবেন। পদগুলি মনে রাখার চেষ্টা করার সময়ে, তার উপর ধ্যান করুন এবং সেগুলিকে ব্যবহার করুন। একসাথে অনেক কিছু মনে রাখার চেষ্টা করবেন না, হয়ত প্রতি সপ্তাহে একটি বা দুটি।—৫/১, পৃষ্ঠা ১৬, ১৭.
▫ কোন্ তথ্য লূকের লিখিত সুসমাচারে পাওয়া যায় যা অন্যান্য সুসমাচার লেখকের থেকে অতিরিক্ত?
যদিও লূকের বিবরণ অনেকাংশেই মথির বিবরণের মত, তথাপি ৫৯ শতাংশ অতিরিক্ত আছে। লূক, যীশুর ছটি অলৌকিক কাজের বিবরণ লিপিবদ্ধ এবং এর দ্বিগুণেরও বেশি সংখ্যায় তাঁর দেওয়া বহু দৃষ্টান্তের উল্লেখ করেন যা অন্যান্য সুসমাচার লেখকেরা করেননি।—৫/১৫, পৃষ্ঠা ১২.
▫ কোন্ উল্লেখযোগ্য দীপ্তির ঝলক ১৯৩৫ সালে প্রকাশিত হয়?
সেই সালে যিহোবার লোকেরা জানতে পারে যে প্রকাশিত বাক্য ৭:৯, ১৪ পদে যে বিরাট জনতার কথা বলা হয়েছিল, তারা দ্বিতীয় শ্রেণীর স্বর্গীয় আশাযুক্ত ব্যক্তিরা নয়, কিন্তু তারা হল সেইসব ব্যক্তি যাদের পার্থিব আশা রয়েছে। (যোহন ১০:১৬)—৫/১৫, পৃষ্ঠা ২০.
▫ কোন্ কোন্ ব্যবহারিক উপায়ে আমরা শোকার্তদের সান্ত্বনা দিতে পারি?
শুনুন। পুনরায় আশ্বাস দিন। কাছাকাছি থাকুন। উপযুক্ত সময়ে নিজে থেকে এগিয়ে যান। সান্ত্বনাদায়ক চিঠি অথবা কার্ড লিখুন। তাদের সাথে প্রার্থনা করুন। (যাকোব ৫:১৬) তাদের সাহায্য করে চলুন।—৬/১, পৃষ্ঠা ১৩, ১৪.
▫ যারা ধর্মীয়ভাবে বিভক্ত পরিবারে বাস করছে তাদের সাহায্য করতে আধ্যাত্মিক ভাই ও বোনেরা কী করতে পারেন?
নিয়মিতরূপে, তাদের সাথে উৎসাহজনক, ইতিবাচক এবং সান্ত্বনাদায়ক কথা বলুন। (১ থিষলনীকীয় ৫:১৪) এটি মন এবং হৃদয়ের জন্য তাদের সতেজক হিসাবে কাজ করে। যখন কার্যকারী ও যথার্থ হয় আপনার ঈশ্বতান্ত্রিক ও সামাজিক কাজকর্মগুলিতে তাদের অন্তর্ভুক্ত করুন। আপনার প্রার্থনায় তাদের অন্তর্ভুক্ত করুন। (রোমীয় ১:৯; ইফিষীয় ১:১৬)—৬/১, পৃষ্ঠা ২৯.
▫ ক্ষেত্রের পরিচর্যা করার সময়ে সহিষ্ণুতা দেখানোর দ্বারা কী পুরস্কার আসে?
সহিষ্ণুতা রাজ্যের প্রকাশককে যে কোন অনীহা অথবা বিরোধিতার মোকাবিলা করতে সাহায্য করে। রাগান্বিত গৃহকর্তার সাথে তর্ক না করে, একজন ধৈর্যশীল পরিচারক নম্রতার সাথে উত্তর দেবে অথবা নিঃশব্দে সেখান থেকে চলে যাবে, যাতে করে শান্তি ও আনন্দ বজায় থাকে। (মথি ১০:১২, ১৩) এছাড়াও, মেষতুল্য ব্যক্তিরা রাজ্যের বার্তার প্রতি আকৃষ্ট হয়।—৬/১৫, পৃষ্ঠা ৯.
▫ কেন বাইবেল সত্য জানা এত মূল্যবান?
সত্যকে জানলে পর তা আমাদের মিথ্যা, ভ্রান্তি এবং কুসংস্কার থেকে মুক্ত করে। যখন আমরা সেইভাবে চলি, সেই সত্য আমাদের দুঃখকষ্ট সহ্য করতে শক্তিশালী করে তোলে এবং আশা দেয় যা আমাদের পরীক্ষার মধ্যে সহ্য করতে প্রেরণা দেয়।—৭/১, পৃষ্ঠা ৮.
▫ কোন্ প্রাথমিক দায়িত্ব অভিষিক্ত খ্রীষ্টীয় মণ্ডলী সাধারণ ইস্রায়েলের পর থেকে গ্রহণ করে?
জাতিগণের কাছে যিহোবার মহিমা সম্বন্ধে সাক্ষ্য দেওয়ার সুযোগ। (যিশাইয় ৪৩:২১; ১ পিতর ২:৯)—৭/১, পৃষ্ঠা ১৯.
▫ প্রেরিত পিতরের বাক্য স্বামী যেন স্ত্রীকে ‘সমাদর করে’ এর অর্থ কী? (১ পিতর ৩:৭)
একজন ব্যক্তি যিনি তার স্ত্রীকে সম্মান করেন, তিনি তাকে হীন বা অবমানিত করেন না। বরং, তিনি—ব্যক্তিগতভাবে এবং জনসমক্ষে—কথায় এবং কাজে প্রদর্শন করেন যে তিনি তাকে শ্রদ্ধা করেন। (হিতোপদেশ ৩১:১০-৩১)—৭/১৫, পৃষ্ঠা ১৯.
▫ কেন এটি বলা যেতে পারে যে অনুতপ্তহীন অন্যায়কারীকে মণ্ডলী থেকে বহিষ্কার করে দেওয়া প্রেমপূর্ণ?
সমাজচ্যুত করা হল যিহোবার এবং তাঁর পথের প্রতি প্রেমের প্রকাশ। (গীত ৯৭:১০) এই পদক্ষেপ তাদের প্রতি প্রেম প্রদর্শন করে, যারা ধার্মিক পথে চলছে, কারণ এর ফলে সেই ব্যক্তিকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া হয়, যে তাদের ওপর খারাপ প্রভাব আনতে পারে; এটা মণ্ডলীর পবিত্রতাকেও রক্ষা করে। (১ করিন্থীয় ৫:১-১৩)—৭/১৫, পৃষ্ঠা ২৫.
▫ যীশুর দ্বারা কথিত মথি ২৪:৪৫-৪৭ পদে, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” কিভাবে আজকে শনাক্ত করে যেতে পারে?
বিশেষ করে তারা যে কাজ করে তার দ্বারা যেমন, বাইবেল ভিত্তিক প্রকাশনাদি যোগান, “রাজ্যের সুসমাচার” সম্বন্ধে শিক্ষা দেওয়া ও প্রচার করা এবং ঈশ্বরের বাক্য বাইবেলকে নিবিড়ভাবে মেনে চলা। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০)—৮/১, পৃষ্ঠা ১৬.