ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৮/১৫ পৃষ্ঠা ৩২
  • নির্দোষ নিপীড়িত বাচ্চাদের জন্য উপশম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নির্দোষ নিপীড়িত বাচ্চাদের জন্য উপশম
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৮/১৫ পৃষ্ঠা ৩২

নির্দোষ নিপীড়িত বাচ্চাদের জন্য উপশম

এটি হল সবচেয়ে ঘৃণ্য অপরাধ যা মানুষ কখনও করেছে—বাচ্চাদের আচার-সম্বন্ধীয় বলি উৎসর্গ। এইধরনের অত্যন্ত মন্দ আচার ঘটেছিল বলে কিছু ব্যক্তি বিশ্বাস করে না। কিন্তু অনেক প্রত্নতত্ত্বসম্বন্ধীয় আবিষ্কারের দ্বারা ফনিশিয়ান উপাসনার এই চিহ্নটি প্রমাণিত হয়েছে।

যেমন তানিত ও বালহাম্মান দেবতাদের উদ্দেশ্যে সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করা হয়েছিল। কারথেজে অল্পবয়সী ছেলেমেয়েদের তামার মূর্তি, ক্রনেসের উদ্দেশ্যে জ্বালিয়ে বলি দেওয়া হয়েছিল। সা.শ.পূ. প্রথম শতাব্দীর ইতিহাসবিদ্‌ ডিওডরাস সিকুলাস বলেন যে বাচ্চাদের আত্মীয়দের কাঁদতে বারণ করা হত। সম্ভবত এই বিশ্বাস করে যে ক্লেশের কান্না বলির মূল্যকে কমিয়ে দেবে।

যিরূশালেমের কাছে, প্রাচীন টোপেথে কিছু কাল যাবৎ এই একইধরনের আচার অভ্যাস করা হয়েছিল। উপাসকেরা সেখানে নাচ করত এবং বাচ্চাদের মোলকের জ্বলন্ত-পেটে ফেলার সময়ে জোরে জোরে খঞ্জনি বাজাতো যাতে করে তাদের চিৎকার শোনা না যায়।—যিরমিয় ৭:৩১.

যারা হৃদয়হীনভাবে অন্যদের ব্যথাকে বিবেচনা করে না তাদের প্রতি যিহোবা অত্যন্ত ক্রোধান্বিত হন। (তুলনা করুন হিতোপদেশ ২১:১৩.) তিনি এমন ঈশ্বর যিনি ছেলেমেয়েদের প্রতি করুণা দেখান, তাই যিহোবা ওই নির্দোষ নিপীড়িত বাচ্চাদের “ধার্ম্মিক অধার্ম্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান”-এ অবশ্যই অন্তর্ভুক্ত করবেন।—প্রেরিত ২৪:১৫; যাত্রাপুস্তক ২২:২২-২৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার