গিলিয়াড গ্র্যাজুয়েটরা—“প্রকৃত মিশনারিরা!”
“মিশনারিরা কী?” চার দশক আগে একটি সংবাদ পত্রের সম্পাদকীয়তে এই প্রশ্ন উত্থাপন করা হয়। লেখক এই যুক্তি করেন যে প্রকৃত মিশনারিরা হল তারা, যারা সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আসে। কিন্তু, রবিবার ৫ই মার্চ, ১৯৯৫ সালে, যিহোবার সাক্ষীদের জারসি সিটি অ্যাসেম্বলী হলে একটি ভিন্ন ধরনের উত্তরের উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানটি কী ছিল? ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়াডের ৯৮ তম ক্লাসের গ্র্যাজুয়েশন—একটি স্কুল যা জগদ্ব্যাপি মিশনারিদের পাঠিয়েছে!
আরম্ভের গান ও প্রার্থনার পর, পরিচালক গোষ্ঠীর সদস্য অ্যালবার্ট শ্রোডার, উপস্থিত ৬,৪৩০ জনকে আন্তরিকতার সাথে অভিবাদন জানান। তার প্রথম মন্তব্যগুলিতে, ভাই শ্রোডার পরিষ্কারভাবে বুঝিয়ে বলেন যে যারা নিজেদের মিশনারি বলে শনাক্ত করে আর যারা গিলিয়াড গ্র্যাজুয়েট তাদের মধ্যে পার্থক্য কোথায়। তিনি বলেন: “গিলিয়াডের মুখ্য পাঠ্য পুস্তক হল বাইবেল।” গিলিয়াড গ্র্যাজুয়েটদের সমাজসেবী হতে শিক্ষা দেওয়া হয় না, বরং ঈশ্বরের রাজ্যের শিক্ষক হতে শিক্ষা দেওয়া হয়। তাই বিদেশী এলাকাগুলিতে লোকেদের আধ্যাত্মিক চাহিদাগুলির প্রতি যত্ন নেওয়ার জন্য এরা অদ্বিতীয়ভাবে শিক্ষাপ্রাপ্ত।
পরের বক্তারা, গিলিয়াড গ্র্যাজুয়েটরা কোন্ কোন্ ক্ষেত্রে প্রমাণ দিয়েছে যে তারা “প্রকৃত” মিশনারি, সেই বিষয়গুলি আলোচনা করেন। চার্লস মালাহ্যান তাদের উদ্দেশ্যে এই বিষয়ের উপর কথা বলেন, “মিশনারিরূপে উত্তম ফল উৎপাদন করতে থাকুন।” প্রেরিত পৌলের কথাগুলি যা কলসীয় ১:৯, ১০, পদগুলির উপর ভীত্তি করে, ভাই মালাহ্যান গ্র্যাজুয়েটদের মনে করিয়ে দেন যে বিগত পাঁচ মাস গিলিয়াডে থাকা তাদের “ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু” হতে সাহায্য করেছে। এটি তাদের দুইভাবে ফল উৎপাদন করতে সাহায্য করবে: “ঈশ্বরের আত্মার ফল দেখাতে এবং অন্যদের বাইবেলের সত্য শেখাতে।
পরিচালক গোষ্ঠীর সদস্য ডানিয়েল সিড্লিক্ একটি গম্ভীর বিষয়ের উপর কথা বলেন: “আপনার জীবন নিয়ে আপস করবেন না?” তিনি যীশু খ্রীষ্টের প্রশ্নের উল্লেখ করেন: “মনুষ্য আপন প্রাণের পরিবর্ত্তে কি দিবে?” (মথি ১৬:২৬) ভাই সিড্লিক্ দেখেছিলেন: “লোকেরা প্রাণের পরিবর্তে সহজ, কষ্টহীন জীবনকে বেছে নিয়েছে।” কিন্তু যাদের জীবন্ত বিশ্বাস আছে তারা “তাড়না” ও “পরীক্ষা”-র সম্মুখে আপস করে না। যীশুর কথাগুলি ইঙ্গিত করে যে একজন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বলিদান “দিতে” হবে যাতে করে সে তার প্রাণ, অর্থাৎ জীবন রক্ষা করতে পারে। নতুন মিশনারিদের যিহোবার কাছে তাদের পরিচর্যায় সর্বমন, উৎকৃষ্ট সবকিছু দিতে উৎসাহ দেওয়া হয়!
এরপর, পরিচর্যা দপ্তর কমিটির উইলিয়াম ভান ডে ওয়াল এই বিষয়ে কথা বলেন “প্রেরিত পৌল—অনুকরণের যোগ্য এক উদাহরণ।” ভাই ভান ডে ওয়াল ব্যাখ্যা করেন: “পৌল প্রথম শতাব্দীতে মিশনারির কাজে নেতৃত্ব নেন।” যথাযথরূপে, চারটি দিকের উপর জোর দেওয়া হয় যে ক্ষেত্রে আজকের দিনের মিশনারিদের জন্য পৌল উত্তম উদাহরণ: (১) লোকেদের প্রতি পৌলের আন্তরিক চিন্তা এবং প্রেম, (২) পরিচর্যায় তার কার্যকারিতা, (৩) উচ্চতর পদকে অস্বীকার করা, (৪) যিহোবার উপর তার প্রশ্নাতীত বিশ্বাস।
“আপনার নতুন কার্যাভারে যিহোবাকে অনুসন্ধান করতে দিন” পরিচালক গোষ্ঠীর লাইম্যান এ. সুইন্গেল এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। দিনের শাস্ত্রপাঠ গীতসংহিতা ১৩৯:১৬ পদ ব্যবহার করে, ভাই সুইন্গেল স্বীকার করেন যে নতুন মিশনারি হিসাবে তাদের কার্যাভারে তারা সমস্যার সম্মুখীন হবে এবং যিহোবা এর সমাধান জানেন। “তাঁর কাছে যান” তিনি উৎসাহ দেন, “যখন আপনি সমস্যার সম্মুখীন হন তাঁর সাথে কথা বলুন। তাঁর ইচ্ছা কী তা বুঝবার চেষ্টা করুন।”
পরিচালক গোষ্ঠীর সদস্য জন্ ই. বার “আপনার বিশ্বাস অত্যধিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে” এই বিষয়ে কথা বলেন। (২ থিষলনীকিয় ১:৩) লূক ১৭:১, পদে যা যীশু বলেছিলেন তা এইভাবে আমরা পড়ি: “বিঘ্ন উপস্থিত না হইবে, এমন হইতে পারে না।” কয়েকজন মিশনারিরা সহমিশনারিদের ব্যক্তিত্বে বিঘ্নিত হয়েছে। ক্ষমা করার জন্য প্রয়োজনীয় বিশ্বাস যোগাতে ভাই বার উৎসাহ দেন। আর এই প্রসঙ্গে যীশুর শিষ্যেরা বলেন: “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন।” (লূক ১৭:২-৫) বিভিন্ন সাংগঠনিক রদবদলের জন্যেও আমাদের মিশনারিদের বিশ্বাস পরীক্ষিত হতে পারে। “আমাদের কি এইগুলি মেনে নেওয়ার মত বিশ্বাস আছে,” ভাই বার জিজ্ঞাসা করেন, “নাকি সেইগুলি আমাদের কাছে পাহাড়ের মত বাধাস্বরূপ হয়ে দাঁড়াবে?”
এরপর দুইজন গিলিয়াড শিক্ষকদের কাছ থেকে উপদেশ আসে। জ্যাক রেডফোর্ড গ্র্যাজুয়েটদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে উৎসাহ দেন। তিনি একজন মিশনারির কথা বলেন যিনি, সহমিশনারিরা তাকে ঠাট্টার করার ফলে তার কার্যভার ছেড়ে চলে আসেন। শাস্ত্র, অবশ্যই, এইধরনের অপ্রয়োজনীয়ভাবে কাউকে অসন্তুষ্ট করার বিরুদ্ধে সতর্ক করে দেয়। (উপদেশক ৭:৯) “সঠিক মনোভাব রাখুন,” তিনি উৎসাহ দেন। “আপনার পাশের লোকেদের ভুল ও দোষত্রুটি ক্ষমা করার দ্বারা।”
ইউ. ভি. গ্লাস, গিলিয়াড রেজিস্ট্রার তারপরে জিজ্ঞাসা করেন: “আপনি কি ‘কাল ও দৈব ঘটনার’ মোকাবিলা করতে প্রস্তুত”? (উপদেশক ৯:১১) “আমাদের জীবন-ধারা সবসময় পরিবর্তনশীল,” ভাই গ্লাস উল্লেখ করেন, “এবং এর মধ্যে কয়েকটি খুব আঘাতপূর্ণও হতে পারে।” কয়েকটি মিশনারি অপ্রত্যাশিত সমস্যার মোকাবিলা করেছে যেমন ভগ্ন স্বাস্থ্য, রোগ এবং পারিবারিক সমস্যা যা তাদের কার্যাভার ছাড়তে বাধ্য করেছে। “যতই অপ্রত্যাশিত ঘটনা আসুক না কেন,” ভাই গ্লাস বলেন, “যিহোবা সেই সম্বন্ধে জানেন এবং চিন্তিত। যদি আমরা তাঁর উপর আস্থা রাখি তাহলে আমরা নিশ্চিত যে আমরা জয়ী হব।”
সকালের ধারাবাহিক বক্তৃতার শেষটি এই বক্তৃতার দ্বারা হয় “মিশনারি কাজের জন্য পৃথক করে রাখা।” শুরুতে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যা হল “মিশনারি কী?” সেই বিষয়ে পরিচালক গোষ্ঠীর সদস্য থিয়ডর জারেস বক্তব্য দেন। এর উত্তরে, তিনি প্রেরিত ১৩ ও ১৪ অধ্যায় লিখিত পৌল ও বার্ণাবাসের মিশনারি কাজ সম্বন্ধে আলোচনা করেন। পরিষ্কাররূপে, তাহলে সেই কাজ সমাজ সেবার উপর জোর দেয়নি বরং ‘সুসমাচার জানানোর’ উপর জোর দিয়েছিল। (প্রেরিত ১৩:৩২) ভাই জারেস জিজ্ঞাসা করেন: “প্রকৃত মিশনারি কেমন হওয়া উচিত তা পৌল বার্ণাবাস প্রদর্শন করেছিল এর সাথে কি আপনি একমত নন?” তারপর মেক্সিকোর অভিজ্ঞ মিশনারি রবার্ট ট্রেসিকে, প্রচারকরূপে তার কয়েকটি অভিজ্ঞতা বলার জন্য ডাকা হয়।
সকালের অধিবেশন শেষ হয় যখন ভাই শ্রোডার ৪৮টি ডিপলোমা গ্র্যাজুয়েটদের বিতরণ করেন। শ্রোতারা জেনে খুব রমাঞ্চিত হয় যে ২১টি দেশেতে মিশনারিদের নিযুক্ত করা হয়েছিল: বারবাডস, বেনিন, বলিভিয়া, মধ্য আফ্রিকা গণতন্ত্র, কস্টা রিকা, কোটে ডিভোর, ইকয়েডর, নিরীক্ষীয় গিনি, এস্টোনিয়া, গিনি-বিসাও, হন্ডুরাস, লাটভিয়া, লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, মরিশাস, মোজাম্বিক, নিকারাগুয়া, প্যারাগুয়ে, পেরু, সেনেগাল, তাইওয়ান, এবং ভেনেজুয়েলা।
অপরাহ্নের খাওয়ার পর প্রহরীদুর্গ এর প্রাণবন্ত আলোচনা শুনবার জন্য শ্রোতারা আবার ফিরে আসে যা পরিচর্যা দপ্তরের রবার্ট পি. জন্সন্ পরিচালনা করেন। ৯৮তম ক্লাসের সদস্যেরা প্রশ্নের উত্তর দেয়। এটির পর কয়েকটি সাক্ষাৎকার নেওয়া হয় যা গিলিয়াডের কর্মীবর্গের সদস্যেরা পরিচালনা করে। প্রচার কাজে গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা এবং নতুন কার্যাভার সম্বন্ধে তাদের অনুভূতি শুনে শ্রোতারা খুব প্রেরণা পায়।
সাড়ে ছয় বৎসর যাবৎ গিলিয়াড, ওয়াচ টাওয়ার সোসাইটির অফিস ওয়ালকিল, নিউ ইয়র্কে অবস্থিত ছিল। কিন্তু, এপ্রিল ১৯৯৫ সাল থেকে তা নতুন ওয়াচ টাওয়ার এডুকেশনাল সেন্টারে যা প্যাটরসন্ নিউ ইয়র্কে অবস্থিত তাতে স্থান্তরিত করা হয়। এই পরিবর্তনের বিষয়ে ওয়ালকিলের বেথেল পরিবারের সদস্যেরা কী মনে করে? এই গ্রাজুয়েশনের সময় ওয়ালকিলের বেথেলের অনেক সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের আবেগপূর্ণ অভিব্যক্তিগুলি পরিষ্কার করে দেয় যে গিলিয়াড ছাত্র-ছাত্রিরা তাদের উপর এক অভূতপূর্ব ছাপ ফেলেছে। পরিষ্কাররূপে এই ইচ্ছুক পুরুষ এবং স্ত্রীরা হল প্রকৃত মিশনারি—নম্র, আত্ম-ত্যাগমূলক এবং অপরের প্রতি গভীরভাবে চিন্তিত।
যখন এই গ্রাজুয়েশন শেষের দিকে এসে পৌঁছায় যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সবাই নিশ্চিত ছিল যে গিলিয়াড স্কুল ৫০ বছর ধরে যা করে আসছে তা করে যাবে—প্রকৃত মিশনারি উৎপাদন করা!
[১৮ পৃষ্ঠার বাক্স]
ক্লাস পরিসংখ্যন:
প্রতিনিধিত্ব দেশগুলির সংখ্যা: ৮
যে দেশগুলিতে কার্যাভার দেওয়া হয়েছে: ২১
ছাত্র-ছাত্রির সংখ্যা: ৪৮
বয়সের গড়: ৩২.৭২
সত্যে থাকার গড় বছর: ১৫.৪৮
পূর্ণ-সময় পরিচর্যার গড় বছর: ১০.৯১
[১৮ পৃষ্ঠার চিত্র]
ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ্ গিলিয়াডের ৯৮তম গ্র্যাজুয়েট ক্লাসটি
নিচের তালিকায়, সারিগুলি সামনে থেকে পিছন হিসাবে সাজানো হয়েছে এবং নামগুলি প্রতিটি সারির বাঁদিক থেকে ডানদিক ধারা অনুযায়ী লেখা হয়েছে।
(১) এসলিঙ্গর, এ.; মান, টি.; রিবেরা, জি.; বারুরো, এম.; ভাস, এম.; দুর্গা, কে.; সিলভেরক্স এইচ.; অ্যালভারাডো, ডি. (২) টথ, বি.; সেগ্যারা, এস.; হার্ট, আর.; রুরিক, আই.; এসকোবার, পি.; ইস্ট্রেপ, জে.; স্লাই, এল.; রিবেরা, ই.; (৩) আরচার্ড, ডি.; স্নাইথ, এস.; মারসিল, পি.; কোলিওনেন, ডি.; ওয়াডেল, এস.; ব্ল্যাকবার্ণ, এল.; এসকোবার, এম.; আরচার্ড, কে.; (৪) হার্ট, এম.; টথ, এস.; কোলিওনেন, জে.; বের্গমান, এইচ.; ম্যান, ডি.; ব্ল্যাকবার্ণ, জে.; পার্ক, ডি.; ভাস, এফ.; (৫) সেগেরা, এস.; স্লাই, এল.; লেসলি, এল.; বের্গম্যান, বি.; বারুরো, ডাবলু.; এলভারাডো, জে.; লেসলি, ডি.; পার্ক, ডি.; (৬) সিলভেরক্স, কে.; এসলিঙ্গর, আর.; ওয়াডেল, জে.; স্নাইথ, কে.; দুর্গা, এ.; রুরিক, এফ.; ইস্ট্রেপ, সি.; মারসিয়েল, ডি.