ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৬/১ পৃষ্ঠা ১১-১৬
  • “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” এর কাছ থেকে সান্ত্বনা পাওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” এর কাছ থেকে সান্ত্বনা পাওয়া
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা—সান্ত্বনার ঈশ্বর
  • যীশু ও পৌল—করুণাময় সান্ত্বনাকারী
  • যারা শোকার্ত তাদের কিভাবে সান্ত্বনা দেওয়া যায়
  • কোন্‌ বিষয় এড়িয়ে চলা উচিত
  • পাঠ্য বিষয়গুলি যা সান্ত্বনা দেয়
  • “যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করুন’
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর যেভাবে সান্ত্বনা প্রদান করেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৬/১ পৃষ্ঠা ১১-১৬

“সমস্ত সান্ত্বনার ঈশ্বর” এর কাছ থেকে সান্ত্বনা পাওয়া

“ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন।”—২ করিন্থীয় ১:৩, ৪.

১, ২. শোকার্ত ব্যক্তিদের কিধরনের সান্ত্বনার প্রয়োজন?

শোকার্ত লোকেদের প্রয়োজন আন্তরিক সান্ত্বনা—নীরস ও গতানুগতিক উপদেশের নয়। আমরা প্রত্যেকেই শুনেছি যে, ‘সময় মানুষের ক্ষতকে ভুলিয়ে দেয়,’ কিন্তু শোক পাওয়ার প্রথম মুহূর্তে, একজন শোকসন্তপ্ত ব্যক্তি কী করে এই চিন্তাধারার থেকে সান্ত্বনা পেতে পারে? খ্রীষ্টানেরা জানে যে ঈশ্বর পুনরুত্থানের প্রতিজ্ঞা করেছেন, কিন্তু তা কোন রকমভাবেই হঠাৎ হারানোর যে গভীর বেদনা ও জ্বালা তাকে দমিয়ে রাখতে পারে না। আর বিশেষ করে আপনি যদি কোন শিশুকে হারান তাহলে অন্যান্য শিশুরা যারা জীবিত আছে তারা কখনই সেই মূল্যবান শিশুটির পরিপূরক হতে পারে না।

২ এই ক্ষতির সময়, আমরা সবচাইতে বেশি সাহায্য পাই আন্তরিক সান্ত্বনার দ্বারা যার দৃঢ় ভিত্তি হল ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি। আমাদের সমব্যথারও প্রয়োজন আছে। এটা বিশেষভাবে প্রযোজ্য রুয়ান্ডার লোকেদের জন্য এবং সেইসব শত শত যিহোবার সাক্ষী পরিবারদের জন্য যারা অত্যন্ত নিষ্ঠুর সাম্প্রদায়িক দাঙ্গায় প্রিয়জনদের হারিয়েছে। যারা শোকার্ত তারা কার কাছ থেকে সান্ত্বনা পেতে পারে?

যিহোবা—সান্ত্বনার ঈশ্বর

৩. সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে যিহোবা কিধরনের উদাহরণ রেখেছেন?

৩ আমাদের সকলকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে যিহোবা এক উত্তম আদর্শ রেখেছেন। আমাদের অনন্ত সান্ত্বনা ও আশা দেওয়ার জন্য তিনি তাঁর একজাত পুত্র, খ্রীষ্ট যীশুকে, পৃথিবীতে পাঠিয়েছিলেন। যীশু শিক্ষা দিয়েছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” (যোহন ৩:১৬) তিনি তাঁর অনুগামীদের এও বলেছিলেন: “কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই।” (যোহন ১৫:১৩) আরেকটি পরিস্থিতিতে তিনি বলেছিলেন: “মনুষ্যপুত্ত্র পরিচর্য্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্য্যা করিতে, এবং অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।” (মথি ২০:২৮) আর পৌল বলেছিলেন: “ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।” (রোমীয় ৫:৮) এইগুলি ও অন্যান্য পাঠ্য বিষয়গুলির মাধ্যমে আমরা ঈশ্বর ও খ্রীষ্ট যীশুর প্রেমকে উপলব্ধি করতে পারি।

৪. প্রেরিত পৌল বিশেষ করে কেন যিহোবার কাছে ঋণী ছিলেন?

৪ যিহোবার অযাচিত করুণা সম্বন্ধে প্রেরিত পৌল বিশেষভাবে সচেতন ছিলেন। তাকে আধ্যত্মিকভাবে মৃত পরিস্থিতি থেকে ছিনিয়ে আনা হয়, খ্রীষ্টের অনুগামীদের এক ক্ষিপ্ত তাড়নাকারী থেকে তিনি নিজে একজন খ্রীষ্টান হিসাবে তাড়িত হন। (ইফিষীয় ২:১-৫) তিনি তার অভিজ্ঞতা এইভাবে বর্ণনা করেন: “প্রেরিতগণের মধ্যে আমি সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। কিন্তু আমি যাহা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি; এবং আমার প্রতি প্রদত্ত তাঁহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাঁহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি; আমি করিয়াছি, তাহা নয়, কিন্তু আমার সহবর্ত্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে।”—১ করিন্থীয় ১৫:৯, ১০.

৫. ঈশ্বরের কাছ থেকে আসা সান্ত্বনা সম্বন্ধে পৌল কী লিখেছিলেন?

৫ যথার্থভাবে তাই, পৌল লিখেছিলেন: “ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর-দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনাপ্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। কেননা খ্রীষ্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রীষ্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। আর আমরা যদি ক্লেশ পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের নিমিত্ত; অথবা যদি সান্ত্বনা পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার নিমিত্ত; সেই সান্ত্বনা সেই একই প্রকার ধৈর্য্যযুক্ত দুঃখভোগে কার্য সাধন করিতেছে, যে প্রকার দুঃখ আমরাও ভোগ করিতেছি। আর তোমাদের বিষয়ে আমাদের প্রত্যাশা দৃঢ়; কেননা আমরা জানি, তোমরা যেমন দুঃখভোগের, তেমনি সান্ত্বনারও সহভাগী।”—২ করিন্থীয় ১:৩-৭.

৬. যে গ্রীক শব্দটি “সান্ত্বনা” হিসাবে অনুবাদিত হয়েছে তার অর্থ কী?

৬ বাক্যগুলি কতই না অনুপ্রেরণাদায়ক! যে গ্রীক শব্দটি এখানে “সান্ত্বনা” বলে অনুবাদিত হয়েছে সেটি “নিজের দিকে আহ্বান” এই অভিব্যক্তিটির সাথে সম্পর্কযুক্ত। অতএব, “এটি হল একজন ব্যক্তির পাশে দাঁড়ানো যাতে করে তাকে উৎসাহ দেওয়া যায় যখন সে কোন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।” (এ লিংগুয়িস্টিক কি টু দ্যা গ্রীক নিউ টেস্টামেন্ট) একজন বাইবেলের পন্ডিত লেখেন: “এই শব্দটি . . . সবসময় স্নেহপূর্ণ সহানুভূতির চাইতেও অতিরিক্ত বেশি কিছু বুঝায়। . . . খ্রীষ্টীয় সান্ত্বনা হল এমন এক সান্ত্বনা যা সাহস যোগায়, এমন এক সান্ত্বনা যা একজন ব্যক্তিকে জীবনের কাছ থেকে আসা সবকিছুর মোকাবিলা করতে সাহায্য করে।” এছাড়াও এর অন্তর্ভুক্ত হল সেই সব সান্ত্বনাদায়ক বাক্যগুলি যার ভিত্তি হল দৃঢ় প্রতিজ্ঞা ও আশা—যেমন মৃত্যু থেকে পুনরুত্থান।

যীশু ও পৌল—করুণাময় সান্ত্বনাকারী

৭. তার খ্রীষ্টীয় ভাইদের কাছে পৌল কতখানি সান্ত্বনাকারী ছিলেন?

৭ সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে পৌল কতই না এক উত্তম আদর্শ ছিলেন! তিনি থিষলনীকীয়ের ভাইদের উদ্দেশ্যে লিখতে পেরেছিলেন: “যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদিগের লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম; সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতুক তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে। তোমরা ত জান, পিতা যেমন আপন সন্তানদিগকে, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম, ও দৃঢ়রূপে আদেশ দিতাম।” ঠিক প্রেমময় ও যত্নবান বাবামায়ের মত, আমরা প্রত্যেকে আমাদের প্রেম ও উপলব্ধিবোধ অন্যদের সাথে তাদের প্রয়োজনের সময়ে বন্টন করে নিতে পারি।—১ থিষলনীকীয় ২:৭, ৮, ১১.

৮. যারা শোকার্ত তাদের কাছে যীশুর শিক্ষা কেন সান্ত্বনাজনক ছিল?

৮ এইধরনের যত্ন ও করুণা দেখানোর দ্বারা, পৌল কেবলমাত্র তার মহান আদর্শ পুরুষ, যীশুকেই অনুকরণ করছিলেন। স্মরণ করুন যীশু কিধরনের করুণাময় আহ্বান সকলের প্রতি জানিয়েছিলেন যা মথি ১১:২৮-৩০ পদে লিপিবদ্ধ করা আছে: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপর তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।” হ্যাঁ, যীশুর শিক্ষা ছিল সতেজতায় ভরা কারণ তার মধ্যে ছিল আশা ও প্রতিজ্ঞা—পুনরুত্থানের প্রতিশ্রুতি। এটাই সেই আশা ও প্রতিজ্ঞা যা আমরা লোকেদের দিয়ে থাকি, উদাহরণস্বরূপ, যখন আমরা তাদের কাছে আপনার কোন প্রিয়জন যখন মারা যায় নামক ব্রোশারটি ছেড়ে যাই। এই আশা আমাদের সকলকে সাহায্য করতে পারে, এমনকি আমরা যদি অনেকদিন যাবৎ শোকার্ত হয়েও থাকি।

যারা শোকার্ত তাদের কিভাবে সান্ত্বনা দেওয়া যায়

৯. যারা শোকার্ত তাদের প্রতি আমরা কেন অধৈর্য হয়ে পড়ব না?

৯ কোন প্রিয়জনের মৃত্যুর পর সীমিত সময়ের জন্য শোক সীমাবদ্ধ থাকে না। কিছু ব্যক্তি সারা জীবন ধরে এই শোকের ভার বহন করে চলে, বিশেষ করে যারা তাদের সন্তানদের হারিয়েছে। স্পেনের এক বিশ্বস্ত খ্রীষ্টীয় দম্পতি ১৯৬৩ সালে তাদের ১১ বছরের ছেলেকে ম্যানেনজাইটিস রোগের জন্য হারায়। আজও প্যাকিটোর কথা উঠলে তারা চোখের জল ফেলে। বাৎসরিক দিন, ছবি, সুভেনিয়ার অনেক সময় দুঃখের স্মৃতিগুলিকে ফিরিয়ে আনে। অতএব, আমাদের কখনও অধৈর্যহয়ে পড়া উচিত নয় এই চিন্তা করে যে তাদের এতদিনে এই দুঃখকে কাটিয়ে ওঠা উচিত। একজন চিকিৎসক স্বীকার করেন: “নিরাশা এবং মানুষিক কষ্ট অনেক বছর ধরে থাকতে পারে।” অতএব মনে রাখুন যে, দেহের ক্ষত চিহ্ন যেমন আমাদের সাথে চিরজীবন থেকে যায়, ঠিক তেমনি মানুষিক ক্ষত চিহ্নও থেকে যেতে পারে।

১০. শোকার্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য আমাদের কী করা উচিত?

১০ খ্রীষ্টীয় মণ্ডলীতে যারা শোকার্ত তাদের কিভাবে আমরা কিছু বাস্তবধর্মী উপায়ে সান্ত্বনা দিতে পারি? আমরা হয়ত আন্তরিকতার সাথে কোন ভাই বা বোনকে যার সান্ত্বনার প্রয়োজন আছে তাকে বলতে পারি যে, “আপনার জন্য যদি আমি কিছু করতে পারি, তাহলে আমাকে জানাবেন।” কিন্তু কতবার একজন শোকসন্তপ্ত ব্যক্তি আমাদের বলে থাকে যে, “আমার মনে হয় আপনি আমাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারেন”? এটা স্পষ্ট যে শোকার্তের প্রতি সান্ত্বনা জানাবার জন্য আমাদেরই উচিত উপযুক্ত সময় এগিয়ে যাওয়া। অতএব, কার্যকারীভাবে আমরা কী করতে পারি? এখানে কয়েকটি বাস্তবধর্মী প্রস্তাবনা দেওয়া হল।

১১. আমাদের শ্রবণ অন্যদের কিভাবে সান্ত্বনা দিতে পারে?

১১ শুনুন: একজন শোকার্ত ব্যক্তির বেদনার প্রতি সহানুভূতি দেখানোর ক্ষেত্রে সবচাইতে সাহায্যকারী একটি জিনিস আপনি করতে পারেন তা হল তার কথা শোনা। আপনি হয়ত জিজ্ঞাসা করতে পারেন, “আপনি কি এই বিষয়ে কিছু বলবেন?” ব্যক্তিটিকে সিদ্ধান্ত নিতে দিন। একজন খ্রীষ্টান সেই সময়কার কথা মনে করেন যখন তার বাবা মারা গিয়েছিল: “এটা আমাকে খুব সাহায্য করেছিল যখন অন্যেরা আমাকে জিজ্ঞাসা করত যে কী হয়েছিল এবং তারপর তারা সত্যিই শুনতো।” যেমন যাকোব উপদেশ দিয়েছিলেন, শোনার ক্ষেত্রে তৎপর হতে। (যাকোব ১:১৯) ধৈর্য ও সহানুভূতির সাথে শুনুন। “যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর,” রোমীয় ১২:১৫ পদে বাইবেল উপদেশ দেয়। মনে আছে যে যীশু মার্থা ও মরিয়মের সাথে কেঁদেছিলেন।—যোহন ১১:৩৫.

১২. যারা শোকার্ত তাদের আমরা কিধরনের দৃঢ় আশ্বাস দিতে পারি?

১২ পুনরায় আশ্বাস দিন: মনে রাখবেন যে শোকার্ত ব্যক্তি অনেক সময় নিজেকে দোষী বলে মনে করতে পারে, এই ভেবে যে, সে হয়ত আরও কিছু করতে পারত। সেই ব্যক্তিটিকে আশ্বাস দিন যে সম্ভবত যা কিছু করা সম্ভব ছিল তাই করা হয়েছে (অথবা আপনি যতটুকু জানেন যা সত্য ও ইতিবাচক)। তাকে নিশ্চয়তা দিন যে তিনি যা মনে করছেন তা অসাধারণ কিছু নয়। সেই সব ব্যক্তিদের কথা বলুন যাদের আপনি চেনেন এবং যারা এইধরনের ক্ষতি সফলতার সাথে কাটিয়ে উঠতে পেরেছে। আরেক কথায় অনুভূতিশীল এবং সমব্যথী হোন। আমাদের প্রেমপূর্ণ সাহায্য তার কাছে অনেক অর্থ রাখতে পারে! শলোমন লিখেছিলেন: “উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য।”—হিতোপদেশ ১৬:২৪; ২৫:১১; ১ থিষলনীকীয় ৫:১১, ১৪.

১৩. আমরা যদি কাছাকাছি থাকি তাহলে তা কিভাবে সাহায্য করতে পারে?

১৩ কাছাকাছি থাকুন: প্রথম কয়েকটা দিন যখন বন্ধু বান্ধবেরা এবং আত্মীয়রা থাকে সেই সময় ছাড়াও পরবর্তী বেশ কিছু মাস সাহায্যের জন্য কাছাকাছি থাকার চেষ্টা করুন যখন অন্য সকলে তাদের দৈনন্দিন কর্মসূচিতে ফিরে গিয়েছে। শোকের পরিধি বিভিন্ন রকম হয়ে থাকে এবং তা নির্ভর করে একজন ব্যক্তিবিশেষের উপরে। প্রয়োজনের সময় আমাদের খ্রীষ্টীয় সাহায্য ও সহানুভূতি অনেক অর্থ রাখতে পারে। বাইবেল বলে যে “ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।” অতএব, “অসময়ের বন্ধুই প্রকৃতই বন্ধু,” এই প্রবাদ বাক্যটি খুবই সত্য এবং আমাদের সেই অনুসারে চলা উচিত।—হিতোপদেশ ১৮:২৪; তুলনা করুন প্রেরিত ২৮:১৫.

১৪. শোকার্তকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কোন্‌ কথা বলতে পারি?

১৪ সঠিক সময় মৃত ব্যক্তিটির উত্তম গুণগুলি নিয়ে কথা বলা হল আরেকটি উত্তম সাহায্য করার উপায়। সেই ব্যক্তিটির ভাল দিকগুলি যা আপনি মনে রেখেছেন সেইগুলি নিয়ে কথা বলুন। তার নাম ব্যবহার করতে ইতস্তত করবেন না। এমন ভাব দেখাবেন না যে হারিয়ে যাওয়া প্রিয় ব্যক্তিটির যেন কোন অস্তিত্ব বা নাম ছিল না। হাভার্ড মেডিক্যাল স্কুলের একটি প্রকাশনা যা জানায় তা খুবই সান্ত্বনাদায়ক: “একধরনের সুস্থতা ফিরে আসে যখন শোকসন্তপ্ত ব্যক্তিটি মৃত ব্যক্তির সম্বন্ধে অতিরিক্ত দুঃখ প্রকাশ না করে তার কথা চিন্তা করতে পারে . . . যখন এই নতুন বাস্তবতাকে স্বীকার করা হয় এবং সবকিছু একসাথে চিন্তা করা হয়, তখন সেই শোক এক দুর্লভ স্মৃতিপটে বিলীন হয়ে যায়।” “দুর্লভ স্মৃতিপট”—কতই না সান্ত্বনাদায়ক সেই মূল্যবান মুহূর্তগুলিকে চিন্তা করা যখন সেই প্রিয়জনের সাথে সময় কাটানো হয়েছিল! একজন সাক্ষী যে তার বাবাকে কয়েক বছর আগে হারিয়েছিলেন তিনি বলেন: “আমার কাছে সবচাইতে মূল্যবান স্মৃতিটি হল যখন বাবা সত্য জানার পরেই আমার সাথে বাইবেল পড়তেন। আর নদীর ধারে শুয়ে আমি আমার সমস্যাগুলি নিয়ে আলোচনা করতাম। তার সাথে আমার প্রত্যেক তিন বা চার বছর অন্তর দেখা হত অতএব, সেই মুহূর্তগুলি ছিল আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

১৫. সাহায্য করার ক্ষেত্রে কিভাবে একজন এগিয়ে যেতে পারে?

১৫ উপযুক্ত সময়ে নিজে থেকে এগিয়ে যাওয়া: কিছু শোকার্ত ব্যক্তি অন্যদের তুলনায় অপেক্ষাকৃতভাবে সহজে শোক কাটিয়ে উঠতে পারে। তাই, পরিস্থিতি অনুসারে সাহায্য করার জন্য বাস্তবধর্মী কিছু পদক্ষেপ নিন। একজন খ্রীষ্টীয় স্ত্রী স্মরণ করেন: “অনেকে বলেছিল যে, ‘যদি কোন প্রয়োজন থাকে আমাকে জানাবেন।’ কিন্তু একজন খ্রীষ্টীয় বোন কিন্তু তা জিজ্ঞাসা করেননি। তিনি সোজা শোবার ঘরে যান এবং বিছানার চাদরপত্র পরিষ্কার করে পেতে দেন। আরেকজন বালতি, জল ও পরিষ্কার করা জিনিসপত্র এনে গালিচাটি পরিষ্কার করে দেন যেখানে আমার স্বামী বমি করেছিলেন। এরাই ছিলেন প্রকৃত বন্ধু এবং আমি তাদের কখনও ভুলতে পারব না।” যেখানে স্পষ্টত কোন সাহায্যের প্রয়োজন আছে সেখানে নিজের থেকে এগিয়ে যান—হতে পারে আপনি হয়ত খাবার তৈরি, ঘর পরিষ্কার অথবা অন্যকিছু টুকিটাকি কাজ করতে পারেন। অবশ্যই, আমাদের সচেতন থাকতে হবে যে শোকার্ত ব্যক্তি যখন একা থাকতে চাইবেন তখন যেন তাকে আমরা বিরক্ত না করি। অতএব, পৌলের এই কথাগুলি আমাদের হৃদয়ে গ্রহণ করা উচিত: “অতএব তোমরা, ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের, উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর।” করুণা, ধৈর্য ও প্রেম কখনও বিফল হয় না।—কলসীয় ৩:১২; ১ করিন্থীয় ১৩:৪-৮.

১৬. কেন একটি চিঠি বা কার্ড সান্ত্বনা দিতে পারে?

১৬ চিঠি লিখুন অথবা কোন সান্ত্বনাদায়ক কার্ড পাঠান: প্রায়ই সান্ত্বনাদায়ক চিঠি অথবা একটি সুন্দর সহানুভূতিমূলক কার্ডের মূল্যকে উপেক্ষা করা হয়। এর কী সুবিধা? এটিকে বারেবারে পড়া যায়। এই চিঠিগুলি দীর্ঘ হওয়ার কোন প্রয়োজন নেই, কিন্তু এইগুলি যেন আপনার সহানুভূতিকে প্রকাশ করে। এর মধ্যে যেন আধ্যাত্মিকতার আভাস থাকে কিন্তু প্রচার করার মতো যেন তা না শোনায়। কেবল মাত্র আসল কথাটি “আমরা আপনার কাছেই আছি” এটাই সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট।

১৭. কিভাবে প্রার্থনা সান্ত্বনা নিয়ে আসতে পারে?

১৭ তাদের সাথে প্রার্থনা করুন: শোকার্ত সহখ্রীষ্টানদের সাথে ও তাদের জন্য প্রার্থনা করার মূল্যকে কখনও কম বলে মনে করবেন না। যাকোব ৫:১৬ পদে বাইবেল জানায়: “ধার্ম্মিকের বিনতি . . . মহাশক্তিযুক্ত।” উদাহরণস্বরূপ, যখন শোকার্ত ব্যক্তিরা তাদের হয়ে আমাদের প্রার্থনা করতে শোনে তখন তা তাদের নিজেকে দোষী করার মনোভাবকে বর্জন করতে সাহায্য করে। আমাদের এই দুর্বলতা ও দুঃখের সময়, শয়তান তার “চাতুরী” বা “কৌশলী কর্মের” দ্বারা আমাদের নিরাশ করে তুলবার চেষ্টা করে। এই সময়ই আমাদের প্রার্থনার সান্ত্বনা ও সাহায্যের প্রয়োজন হয়, যেমন পৌল বলেছিলেন: “সর্ব্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্ব্বসময়ে আত্মাতে প্রার্থনা কর, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতিসহ জাগিয়া থাক, সমস্ত পবিত্র লোকের জন্য।”—ইফিষীয় ৬:১১, ১৮, কিংডম ইন্টারলিনিয়ার; তুলনা করুন যাকোব ৫:১৩-১৫.

কোন্‌ বিষয় এড়িয়ে চলা উচিত

১৮, ১৯. কথাবার্তাবলার মধ্যে আমরা কিভাবে কৌশলতা দেখাতে পারি?

১৮ যখন একজন ব্যক্তি শোকার্ত তখন এমন কিছু বিষয়ও আছে যা করা বা বলা উচিত নয়। হিতোপদেশ ১২:১৮ সতর্ক করে দেয়: “কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।” এক এক সময়, অজান্তে আমরা কৌশলতা অবলম্বন করতে ভুলে যাই। উদাহরণস্বরূপ, আমরা হয়ত বলতে পারি, “আমি জানি যে আপনার কিধরনের অনুভূতি হচ্ছে।” কিন্তু সত্যি কি তাই? আপনিও কি ঠিক একই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন? এছাড়াও লোকেরা বিভিন্ন রকমভাবে প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। শোকার্ত ব্যক্তিদের মতো আপনার প্রতিক্রিয়া হয়ত এক নাও হতে পারে। এটা বলা হয়ত আরও বেদনাদায়ক হতে পারে যে, “আমি আপনার অনুভূতি সত্যিই বুঝতে পারছি, কারণ আমারও এইরকম হয়েছিল যখন আমার . . . মারা যান কিছু বছর আগে।”

১৯ মৃতব্যক্তি পুনরুত্থিত হবে কি হবে না এই বিষয় নিয়ে কথা বলাকে এড়িয়ে চলাও হবে বিচক্ষণতার কাজ। কিছু ভাই ও বোনেরা তাদের মৃত অবিশ্বাসী সঙ্গীদের ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে এইধরনের বিচারমূলক মন্তব্য শোনার দ্বারা খুবই আঘাত পেয়েছেন। কারা পুনরুত্থিত হবে বা হবে না তার বিচারক আমরা নই। আমরা নিশ্চিত যে যিহোবা যিনি হৃদয় দেখতে পান, তিনি আমাদের অধিকাংশের চাইতে অনেক বেশি করুণা প্রকাশ করবেন।—গীতসংহিতা ৮৬:১৫; লূক ৬:৩৫-৩৭.

পাঠ্য বিষয়গুলি যা সান্ত্বনা দেয়

২০, ২১. শাস্ত্রীয় কোন্‌ পদগুলি শোকার্তকে সান্ত্বনা যোগাতে পারে?

২০ সঠিক সময়ে সবচাইতে উত্তম সাহায্যের উৎস হল মৃতদের সম্বন্ধে যিহোবার প্রতিজ্ঞাগুলিকে বিবেচনা করা। শোকার্ত ব্যক্তিটি ইতিমধ্যেই একজন সাক্ষী অথবা এমন একজন ব্যক্তি যার সাথে আমাদের পরিচর্যায় পরিচয় হয়েছে, যে কোন ক্ষেত্রেই হোক না কেন বাইবেলের চিন্তাধারাগুলি এই বিষয়ে খুবই সাহায্যকারী হবে। এই শাস্ত্র পদগুলি কী? আমরা জানি যে যিহোবা হলেন সমস্ত সান্ত্বনার ঈশ্বর, কারণ তিনি বলেছিলেন: “আমি—আমিই তোমাদের সান্ত্বনাকর্ত্তা।” তিনি আরও বলেছিলেন: “মাতা যেমন আপন পুত্ত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব।”—যিশাইয় ৫১:১২; ৬৬:১৩.

২১ গীতরচক লিখেছিলেন: “দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। সদাপ্রভু, আমি তোমার পূর্ব্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি, আর সান্ত্বনা পাইয়াছি। আহা! তোমার দয়া আমার সান্ত্বনাজনক হউক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হউক।” লক্ষ্য করুন যে এই অংশগুলিতে “সান্ত্বনা” শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আমাদের দুঃখের সময়ে যিহোবার বাক্যের প্রতি মনযোগ দেওয়ার দ্বারা আমরা নিজেদের ও অন্যদের জন্য প্রকৃত সান্ত্বনা খুঁজে পেতে পারি। এর সাথে ভাইদের প্রেম ও করুণা আমাদের সাহায্য করে এই বেদনাকে কাটিয়ে উঠতে এবং আবার খ্রীষ্টীয় পরিচর্যায় আমাদের জীবনকে পুনরায় আনন্দে ভরিয়ে তুলত।—গীতসংহিতা ১১৯:৫০, ৫২, ৭৬.

২২. আমাদের সামনে কী আশা রয়েছে?

২২ যারা বিপদের মধ্যে রয়েছে তাদের সাহায্য করার দ্বারাও আমরা অনেকটা আমাদের দুঃখকে কাটিয়ে উঠতে পারি। যাদের সান্ত্বনার প্রয়োজন তাদের প্রতি দৃষ্টি দেওয়ার দ্বারা আমরাও আধ্যাত্মিক অর্থে প্রকৃত সুখ পেতে পারি। (প্রেরিত ২০:৩৫) আসুন আমরা তাদের সাথে পুনরুত্থানের দিনের দর্শন বন্টন করি যখন সমগ্র পূর্বেকার জাতির লোকেরা বংশের পর বংশ ধরে মৃত অবস্থা থেকে তাদের হারানো প্রিয়জনদের ফিরে পেয়ে নতুন জগতে আহ্বান জানাবে। কতই না অপূর্ব এক আশা! আনন্দের অশ্রুজল কতই না পড়বে যখন আমরা উপলব্ধি করব যে যিহোবা হলেন অবশ্যই সেই ঈশ্বর “যিনি অবনতদিগকে সান্ত্বনা করেন”!—২ করিন্থীয় ৭:৬.

আপনি কি স্মরণ করতে পারেন?

◻ কিভাবে যিহোবা হলেন “সমস্ত সান্ত্বনার ঈশ্বর”?

◻ যীশু ও পৌল কিভাবে শোকার্তদের সান্ত্বনা দিতেন?

◻ যারা শোকার্ত তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কী কী জিনিস আমরা করতে পারি?

◻ শোকার্তদের সাথে কথা বলার সময় কোন্‌ জিনিসগুলি আমাদের এড়িয়ে চলা উচিত?

◻ দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার জন্য আপনার পছন্দ শাস্ত্র পদগুলি কী কী?

[১৫ পৃষ্ঠার চিত্র]

যারা শোকার্ত তাদের সাহায্য করার জন্য কৌশলে নিজে থেকে এগিয়ে যান

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার