“আনন্দিত প্রশংসাকারীগণ” সম্মেলন—আপনি কি সেখানে উপস্থিত থাকবেন?
আনন্দ! এই শব্দটি কি আপনার কানে আশ্চর্য শোনাচ্ছে বিশেষ করে এই সমস্যা-পূর্ণ সময়ে? অবশ্য খবরের কাগজে আনন্দ করার মত কোন কারণই খুঁজে পাওয়া যায় না। সাম্প্রদায়িক যুদ্ধ, সুদূর প্রসারী খাদ্যাভাব, বেকারত্ব, বিপজ্জনক দূষণ, রাজনৈতিক অনিশ্চয়তা, অপরাধ—এগুলি এমন কোন জিনিস নয় যা আমাদের হৃদয়ে আনন্দ জাগিয়ে তুলবে, তাই নয় কি?
আজকে লোকেরা জীবনের মধ্যে থেকে যতখানি সুখ ছিনিয়ে নিতে পারা যায় তাই করার চেষ্টা করে। কিন্তু আনন্দ? এই আনন্দকে “সুখের একটি অবস্থা; মহোল্লাস” হিসাবে বর্ণনা করা হয়েছে। খুব অল্প সংখ্যক মানুষই প্রকৃত আনন্দকে উপভোগ করতে পেরেছে এবং যখন তারা তা করে, তখন সেটি প্রায়ই সাময়িক আকার ধারণ করে।
তবুও আমাদের দিনের প্রতি দৃষ্টিপাত করে, বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে: ‘প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার দাসেরা আনন্দ করিবে। দেখ, আমার দাসেরা চিত্তের সুখে আনন্দরব করিবে।’” (যিশাইয় ৬৫:১৩, ১৪) এটা কী করে সম্ভব হতে পারে?
এর উত্তর পেতে হলে, আমরা আপনাকে যিহোবার সাক্ষীদের কোন একটি জেলা সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি, যা অনুষ্ঠিত হবে ১৯৯৫ সালে। এই সম্মেলনের বিষয়বস্তু হল “আনন্দিত প্রশংসাকারীগণ” এবং এখানে প্রবেশের জন্য কোন মূল্য লাগবে না। তিনদিনব্যাপী এই সম্মেলনে থাকবে বাইবেল-ভিত্তিক বক্তৃতাগুলি, উপস্থাপনা, আলোচনা, এবং আরও অনেক কিছু। সমগ্র অনুষ্ঠানটিতে আনন্দের বিষয়বস্তুটিকে আলোকপাত করা হবে।
সম্মেলনটি শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে এবং সমগ্র পৃথিবীব্যাপী এটি চলবে ১৯৯৬ সালের প্রথম দিক অবধি। সম্ভবত, আপনি যেখানে থাকেন তার কাছাকাছিও একটি অনুষ্ঠিত হবে। আপনার এলাকাতে যে যিহোবার সাক্ষীরা আছে এবিষয় তাদের জিজ্ঞাসা করুন না কেন? আমরা আপনাকে সেখানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।