ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৪/১ পৃষ্ঠা ৮-৯
  • পিতৃত্বের প্রশ্ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পিতৃত্বের প্রশ্ন
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পিতৃত্বের প্রশ্ন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • যিহোবা তাকে “আমার বন্ধু” বলেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • অব্রাহাম—একজন প্রেমময় ব্যক্তি
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৪/১ পৃষ্ঠা ৮-৯

যীশুর জীবন ও পরিচর্য্যা

পিতৃত্বের প্রশ্ন

আমাদের সাধারণ শতাব্দীর ৩২ সালে কুটীরবাস পর্বের সময়, যিহুদী নেতাদের সাথে যীশুর আলোচনা আরও উত্তপ্ত হয়ে ওঠে। “আমি জানি, তোমরা অব্রাহামের বংশ,” যীশু স্বীকার করেন, “কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। আমার পিতার কাছে যাহা যাহা দেখিয়াছি, তাহাই বলিতেছি; আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ, তাহাই করিতেছ।”

যদিও তাদের পিতাকে সনাক্ত করেন না, কিন্তু যীশু পরিষ্কার বলেন যে তাদের পিতা তার পিতার থেকে ভিন্ন। যীশু কার কথা চিন্তা করছেন তা না জেনে, যিহুদী নেতারা উত্তর দেয়: “আমাদের পিতা অব্রাহাম।” তারা মনে করে যে তাদের অব্রাহামের মত একই বিশ্বাস আছে, যিনি ছিলেন ঈশ্বরের বন্ধু।

যাইহোক, যীশু তাদের চকিৎ করে দেন এই উত্তর দিয়ে: “তোমরা যদি অব্রাহামের সন্তান হইতে, তবে অব্রাহামের কর্ম্ম করিতে।” বাস্তবিকই, একজন প্রকৃত পুত্র তার পিতার কর্ম অনুকরণ করে। “কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিগকে জানাইয়াছি যে আমি, আমাকেই বধ করিতে চেষ্টা করিতেছ। অব্রাহাম এরূপ করেন নাই।” তাই যীশু আবার বলেন: “তোমাদের পিতার কার্য্য তোমরা করিতেছ।”

তবুও তারা বুঝতে পারে না যীশু কার কথা বলছেন। তারা নিশ্চিত যে তারা অব্রাহামের বৈধ সন্তান, এবং বলে: “আমরা ব্যভিচারজাত নহি।” তাই, অব্রাহামের মত নিজেদের সত্য উপাসক বলে দাবি করে, তারা ঘোষনা করে: “আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।”

কিন্তু ঈশ্বর কি সত্যই তাদের পিতা? “ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন,” যীশু উত্তর দেন, “তবে তোমরা আমাকে প্রেম করিতে, কেননা আমি ঈশ্বর হইতে আসিয়াছি। আমি ত আপনা হইতে আসি নাই, কিন্তু তিনিই আমাকে প্রেরণ করিয়াছেন। তোমরা কেন আমার কথা বুঝ না?”

যীশু এই ধর্মীয় নেতাদের দেখাবার চেষ্টা করেছেন তাকে প্রত্যাখ্যান করলে তার ফল কি হতে পারে। কিন্তু এখন তিনি সরাসরিভাবে বলেন: “তোমরা আপনাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা।” দিয়াবল কি ধরনের পিতা? যীশু তাকে নরঘাতক বলে চিহ্নিত করেন এবং আরও বলেন: “সে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা।” তাই যীশু উপসংহারে বলেন: “যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে; এই জন্যই তোমরা শুন না, কারণ তোমরা ঈশ্বরের নহ।”

যীশুর ভর্ৎসনায় ক্রুদ্ধ হয়ে, যিহুদীরা উত্তর দেয়: “আমরা কি ভালই বলি না যে, তুমি এক জন শমরীয় ও ভূতগ্রস্ত?” “শমরীয়” কথাটি নিন্দা ও অবজ্ঞার ছলে বলা হয়েছে, কারণ যিহুদীরা শমরীয়দের ঘৃণা করত।

শমরীয় হওয়ার অবজ্ঞাপূর্ণ ইঙ্গিত তুচ্ছ করে যীশু উত্তর দেন: “আমি ভূতগ্রস্ত নহি, কিন্তু আপন পিতাকে সমাদর করি, আর তোমরা আমাকে অনাদর কর।” যীশু আরও বলে চলেন ও এই চাঞ্চল্যকর প্রতিজ্ঞা করেন: “কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনও মৃত্যু দেখিবে না।” অবশ্যই, যীশুর কথার অর্থ এই নয় যে যারা তাকে অনুসরণ করবে তাদের সকলে আক্ষরিকভাবে কখনও মৃত্যু দেখবে না। বরঞ্চ, তিনি বলতে চাইছেন তারা কখনও অনন্ত ধ্বংস দেখবে না, অথবা “দ্বিতীয় মৃত্যু,” যেখান থেকে কোন পুনরুত্থান নেই।

যাইহোক, যিহুদীরা যীশুর কথা আক্ষরিকভাবে নেয়। তাই, তারা বলে: “এখন জানিলাম, তুমি ভূতগ্রস্ত। অব্রাহাম ও ভাববাদিগণ মরিয়া গিয়াছেন; আর তুমি বলিতেছ, ‘কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনও মৃত্যুর আস্বাদ পাইবে না।’ তুমি কি আমাদের পিতৃপুরুষ অব্রাহাম অপেক্ষা বড়? তিনি ত মরিয়াছেন, এবং ভাববাদিগণও মরিয়াছেন। তুমি আপনার বিষয় কি বল?”

এই সম্পূর্ণ আলোচনায়, স্পষ্টতই যীশু এই লোকগুলিকে বোঝাতে চাইছেন যে তিনিই প্রতিজ্ঞাত মশীহ। কিন্তু তার পরিচিতি সম্বন্ধে তাদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে, যীশু বলেন: “আমি যদি আপনাকে গৌরবান্বিত করি, তবে আমার গৌরব কিছুই নয়। আমার পিতাই আমাকে গৌরবান্বিত করিতেছেন, যাঁহার বিষয় তোমরা বলিয়া থাক যে, তিনি তোমাদের ঈশ্বর; আর তোমরা তাঁহাকে জান নাই। কিন্তু আমি তাঁহাকে জানি। আর আমি যদি বলি যে, তাঁহাকে জানি না, তবে তোমাদেরই ন্যায় মিথ্যাবাদী হইব।”

যীশু আরও বিশ্বস্ত অব্রাহামের কথা উল্লেখ করে বলেন: “তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন, এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন।” হ্যাঁ, বিশ্বাসের দৃষ্টিতে, অব্রাহাম প্রতিজ্ঞাত মশীহের আগমনের অপেক্ষায় ছিলেন। অবিশ্বাসের সাথে যিহুদীরা উত্তর দেয়: “তোমার বয়স এখনও পঞ্চাশ বৎসর হয় নাই, তুমি কি অব্রাহামকে দেখিয়াছ?”

“সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি,” যীশু উত্তর দেন, “অব্রাহামের জন্মের পূর্ব্বাবধি আমি আছি।” অবশ্যই যীশু তার মানবজন্মের পূর্বে স্বর্গে একজন শক্তিশালী আত্মিক ব্যক্তি হিসাবে অস্তিত্বের কথা বলছেন।

অব্রাহামের পূর্বে যীশুর অস্তিত্বের কথা শুনে ক্রুদ্ধ হয়ে, যিহুদীরা তাকে মারবার জন্য পাথর তুলে নেয়। কিন্তু তিনি লুকিয়ে পড়েন এবং অক্ষত অবস্থায় মন্দিরের বাইরে উপস্থিত হন। যোহন ৮:৩৭-৫৯; প্রকাশিত বাক্য ৩:১৪; ২১:৮.

◆ কিভাবে যীশু দেখান যে তার এবং তার শত্রুদের পিতা ভিন্ন?

◆ যিহুদীরা যীশুকে যে শমরীয় বলে তার তাৎপর্য্য কি?

◆ কোন অর্থে যীশু বলেন যে তার অনুগমনকারীরা কখনও মৃত্যু দেখবে না? (w88 5/15)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার