নিরাপত্তার জন্য সিট বেল্ট বাঁধুন
◼ যুক্তরাষ্ট্রে, ৫ থেকে ২৪ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হল মোটর গাড়ি সংঘর্ষ।
◼ জাপানে, স্তন ক্যান্সারের চেয়েও দ্বিগুণ লোকের মৃত্যু আর মূত্রথলির ক্যান্সারের চেয়েও চারগুণ লোকের মৃত্যুর জন্য সড়ক দুর্ঘটনা দায়ী।
◼ ইউরোপে, একে অপরকে খুন করার ফলে হত লোকেদের চারগুণ লোকের মৃত্যুর কারণ গাড়ি দুর্ঘটনা।
এই বিপদাশঙ্কাপূর্ণ পরিসংখ্যানগুলি মোটর গাড়িতে ভ্রমণ করার একটি সহজাত বিপদকে তুলে ধরে—অত্যধিক দ্রুতবেগ হত্যা করতে পারে। আর মদ পান করে গাড়ি চালানো খুন করার দিকে পরিচালিত করে। এটি জানা স্বস্তিজনক যে, দুর্ঘটনার ঝুঁকি ও আঘাত কমানো যেতে পারে? তা কিভাবে সম্ভব?
সতর্কতার সাথে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা এক উত্তম সূচনা। কিছু নিরাপদ দক্ষ চালকেরা মন্তব্য করেন যে ১০টির মধ্যে ৯টি দুর্ঘটনাকে রোধ করা অথবা এড়ানো যায়। গতি নিয়ন্ত্রণের সতর্কবাণীকে উপেক্ষা করা, অন্যান্য যানবাহনকে অতিক্রম করা ও বার বার স্থান পরিবর্তন করা, আরেকটি যানবাহনের অত্যন্ত কাছে বিপদজনকভাবে গাড়ি চালানো, নেশাকর ওষুধ সেবন অথবা মদ পান করে এবং একটি ঘাটতিযুক্ত গাড়ি চালানো হল বিপদজনক চালক অভ্যাসের কয়েকটি উদাহরণ। জীবনের প্রতি সম্মান ও আমাদের সহমানবদের প্রতি প্রেম, মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে এক সতর্ক ও দায়িত্বপূর্ণ মনোভাব গড়ে তুলতে পরিচালিত করবে।—মথি ৭:১২.
সিট বেল্ট হল নিরাপত্তার আরেকটি সাধারণ বিষয় কিন্তু প্রায়ই তা উপেক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের পরিবহণ বিভাগের মুখপাত্র, টিম হার্ডের বক্তব্য অনুসারে, “একটি সংঘর্ষে আপনার জীবন রক্ষা করার সবচেয়ে কার্যকারী উপায় হল নিরাপদ বেল্ট। এটি বাঁচার সম্ভাবনাকে দ্বিগুণ করে।” অল্প বয়সী যাত্রীদের জন্য বেঁচে থাকার হার প্রায় ত্রিগুণ হয় যদি তারা শিশুদের জন্য সংরক্ষিত নিরাপদ আসনগুলিতে বসেন।a
এত কিছু সত্ত্বেও, বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্রের যানবাহনের প্রায় এক তৃতীয়াংশ যাত্রী সিট বেল্ট ব্যবহার করে না। একজন পিতা বা মাতা হিসাবে, আপনি কি নিশ্চিত হন যে আপনার সন্তান বাইরে বের হওয়ার আগে নিরাপদভাবে তাদের সিটের সাথে আবদ্ধ হয়েছে? সিট বেল্ট বাঁধতে যে সময় লাগে তা সার্থক হয়।
[পাদটীকাগুলো]
a জাতীয় রাজপথ সংক্রান্ত নিরাপত্তা প্রশাসন সুপারিশ করে: “পিছন দিকে মুখ করা শিশুদের আসনে বসা শিশুদের, গাড়ির সামনের দিকে এয়ার ব্যাগ সজ্জিত আসনগুলির কাছে বসানো উচিত নয়। পিছনের দিকে মুখ করা শিশুদের আসনে দৃঢ়ভাবে ঠেসে থাকা প্রসারিত এয়ার ব্যাগের চাপের আঘাত, শিশুকে আহত করতে পারে।