ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৬৬
  • টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • টাকাপয়সার বিষয়ে বাইবেল কী জানায়?
  • টাকাপয়সার প্রতি ভালোবাসার বিষয়ে বাইবেল কেন আমাদের সতর্ক করে?
  • টাকাপয়সার বিষয়ে বাইবেল যা পরামর্শ দেয়, তা মেনে চললে আমরা কোন উপকার পাব?
  • টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
    ২০১৫ সচেতন থাক!
  • টাকাপয়সার বিষয়ে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি কী?
    ২০০৭ সচেতন থাক!
  • আপনি কীভাবে টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়
    আপনার পরিবার সুখী হতে পারে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৬৬
একজন ব্যক্তি হাত বাড়িয়ে এক বড়ো অঙ্কের টাকা নিচ্ছেন।

টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?

বাইবেলের উত্তর

না। বাইবেল জানায় না, টাকাপয়সা হল মন্দ কিংবা টাকাপয়সাই হল সমস্ত খারাপ বিষয়ের মূল কারণ। বাইবেলে আসলে জানায়, “টাকাপয়সার প্রতি ভালোবাসা সমস্ত মন্দতার এক মূল।” তাই, ‘টাকাপয়সা সমস্ত মন্দতার এক মূল,’ এটা আসলে বাইবেলের কথাগুলোর অর্ধেক অংশ এবং এটার মাধ্যমে লোকেরা ভুল বুঝতে পারে।—১ তীমথিয় ৬:১০.

  • টাকাপয়সার বিষয়ে বাইবেল কী জানায়?

  • টাকাপয়সার প্রতি ভালোবাসার বিষয়ে বাইবেল কেন আমাদের সতর্ক করে?

  • টাকাপয়সার বিষয়ে বাইবেল যা পরামর্শ দেয়, তা মেনে চললে আমরা কোন উপকার পাব?

  • টাকাপয়সার বিষয়ে বাইবেলের পদ

টাকাপয়সার বিষয়ে বাইবেল কী জানায়?

বাইবেল জানায়, টাকাপয়সা যখন বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা হয়, তখন এটা আমাদের বিপদের সময়ে “আশ্রয়” দিতে পারে। (উপদেশক ৭:১২) বাইবেল এও জানায়, যারা অন্যদের দান দিয়ে সাহায্য করে, যেটার মধ্যে টাকাপয়সা দিয়ে সাহায্য করাও থাকতে পারে, তারা প্রশংসা পাওয়ার যোগ্য।—হিতোপদেশ ১১:২৫.

তবে একইসময়ে, বাইবেল জানায় যেন আমরা টাকাপয়সাকেই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না করে দিই। বাইবেল জানায়: “টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো।” (ইব্রীয় ১৩:৫) এখান থেকে আমরা কী শিখি? আমাদের টাকাপয়সাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এটার পিছনে না ছুটে বরং আমাদের কাছে যা আছে, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যেমন খাবারদাবার, জামাকাপড় এবং একটা থাকার জায়গা।—১ তীমথিয় ৬:৮.

টাকাপয়সার প্রতি ভালোবাসার বিষয়ে বাইবেল কেন আমাদের সতর্ক করে?

যারা টাকাপয়সাকে ভালোবাসে, তারা লোভী হয় আর লোভী ব্যক্তিরা অনন্তজীবন পাবে না। (ইফিষীয় ৫:৫) এর একটা কারণ হল, লোভ এক ধরনের প্রতিমাপূজা বা মিথ্যা উপাসনা। (কলসীয় ৩:৫) আরেকটা কারণ হল, লোভী ব্যক্তিরা যা চায়, তা পাওয়ার জন্য তারা ভালো নীতিগুলোর বিরুদ্ধে কাজ করতেও ছাড়ে না। বাইবেল জানায়, “যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না” অর্থাৎ সে শাস্তি পাবেই পাবে। (হিতোপদেশ ২৮:২০) টাকাপয়সা পাওয়ার জন্য তারা খারাপ খারাপ অপরাধ করতেও পিছপা হয় না। যেমন তারা ব্ল্যাকমেল করে, ডাকাতি করে, অন্যদের ঠকায়, কিডন্যাপ করে আর এমনকী মার্ডারও করে।

টাকাপয়সার প্রতি ভালোবাসার কারণে কেউ যদি খারাপ খারাপ কাজ না-ও করে, তারপরও এটা তাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। বাইবেল জানায়: ‘যারা যেকোনো মূল্যে ধনী হতে চায়, তারা প্রলোভনে ও ফাঁদে পড়ে এবং মূর্খতাপূর্ণ ও ক্ষতিকর আকাঙ্ক্ষার কাছে নতিস্বীকার করে।’—১ তীমথিয় ৬:৯.

টাকাপয়সার বিষয়ে বাইবেল যা পরামর্শ দেয়, তা মেনে চললে আমরা কোন উপকার পাব?

আমরা যখন টাকাপয়সা অর্জন করার জন্য সেই কাজগুলো করব, যেগুলো সঠিক এবং ঈশ্বরকে খুশি করে, তখন আমাদের আত্মসম্মান বজায় থাকবে আর সেইসঙ্গে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন এবং খুশি হবেন। যারা সত্যি করে ঈশ্বরকে খুশি করতে চায়, তাদের তিনি বলেন: “আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না।” (ইব্রীয় ১৩:৫, ৬) এ ছাড়া, তিনি আমাদের আশ্বাস দেন, যারা তাঁর প্রতি “বিশ্বস্ত” থাকবে, তারা ‘অনেক আশীর্ব্বাদ পাবে।’—হিতোপদেশ ২৮:২০.

টাকাপয়সার বিষয়ে বাইবেলের পদ

উপদেশক ৭:১২: “ধনও আশ্রয় বটে।”

এটার মানে: আমরা যদি টাকাপয়সাকে সঠিকভাবে ব্যবহার করি, তা হলে এটা আমাদেরই উপকার নিয়ে আসবে, যেমন এটা কিছুটা হলেও আমাদের জীবন রক্ষা করতে পারবে।

লূক ১২:১৫: “এমনকী একজন ব্যক্তির প্রচুর ধনসম্পত্তি থাকলেও সেগুলো তাকে জীবন দিতে পারে না।”

এটার মানে: টাকাপয়সা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় আর এটা আমাদের জীবন রক্ষা করতে পারবে না।

১ তীমথিয় ৬:১০: “টাকাপয়সার প্রতি ভালোবাসা সমস্ত মন্দতার এক মূল আর এই ভালোবাসার পিছনে ছোটার কারণে অনেকে বিশ্বাস থেকে সরে পড়েছে এবং নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।”

এটার মানে: টাকাপয়সা কোনো খারাপ বিষয় নয়। তবে, টাকাপয়সার প্রতি যাদের ভালোবাসা আছে অর্থাৎ যাদের কাছে টাকাপয়সাই সব কিছু, তারা নিজেরাই নিজেদের উপর বিপদ ডেকে আনে। যেমন, তাদের পরিবারে মধ্যে সমস্যা দেখা দেয় এবং কাজের জায়গায় ওভারটাইম করার ফলে তাদের শরীরও খারাপ হয়ে যায়।

ইব্রীয় ১৩:৫: “টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো।”

এটার মানে: যেকোনো উপায়ে টাকাপয়সা অর্জন করার পরিবর্তে আমাদের যা সত্যিই প্রয়োজন, আমরা যেন তাতেই সন্তুষ্ট থাকি।

মথি ১৯:২৪: “একজন ধনী ব্যক্তির পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং উটের পক্ষে সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা আরও সহজ।”

এটার মানে: যিশু একজন যুবককে তাঁর অনুসারী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যার কাছে প্রচুর টাকাপয়সা ছিল। কিন্তু, সে তাঁর আমন্ত্রণ গ্রহণ করেনি কারণ সে তার টাকাপয়সাকে অনেক বেশি ভালোবাসত আর তা ছাড়তে পারছিল না। তাই, যিশু একটা সাবধানবাণী দিচ্ছিলেন। একজন ব্যক্তি যদি ঈশ্বরের সেবা করার চেয়ে টাকাপয়সাকে আরও বেশি ভালোবাসে, তা হলে সে অনন্তজীবন পাবে না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার