যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
কোনো বন্ধুর কাছ থেকে দুঃখ পেলে আমি কী করব?
তোমার যা জানা উচিত
মানুষের মধ্যে এমন কোনো সম্পর্ক পাওয়া যায় না যেখানে সমস্যা নেই। তোমার ভালো ভালো বন্ধুরা, এমনকী সবচেয়ে ভালো বন্ধুও নিখুঁত নয়। তাই, তারা হয়তো এমন কিছু বলতে বা করতে পারে, যার ফলে তুমি দুঃখ পেতে পার। আর এটাও ঠিক যে, তুমি নিজেও নিখুঁত নও। তাই একটু মনে করো দেখো, তুমিও নিশ্চয়ই কোনো-না-কোনো সময়ে কাউকে-না-কাউকে দুঃখ দিয়েছ।—যাকোব ৩:২.
ইন্টারনেটের কারণে তুমি সহজেই দুঃখ পেতে পার। যেমন, ডেভিড নামের এক কিশোর বলে: “তুমি যখন অনলাইনে একটা ছবি দেখো, যেখানে তোমার বন্ধুরা একসঙ্গে সময় কাটাচ্ছে, তখন তুমি অবাক হয়ে যেতে পার যে, কেন তোমাকে সেখানে ডাকা হয়নি। আর তুমি দুঃখ পেয়ে এইরকম মনে করা শুরু করতে পার যে, তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”
সমস্যাটা কোথায় তা বুঝতে এবং তা মোকাবিলা করতে শিখতে পার।
তুমি যা করতে পার
নিজেকে পরীক্ষা করে দেখো। বাইবেল বলে: “তাড়াতাড়ি বিরক্ত হোয়ো না কারণ বিরক্ত হওয়া মূর্খদের চিহ্ন।”—উপদেশক ৭:৯, ফুটনোট।
“কখনো কখনো কিছুটা সময় পার হওয়ার পরে তুমি বুঝতে পার, যে-বিষয়টার জন্য তুমি দুঃখ পেয়েছ, সেটা আসলে তেমন কোনো বড়ো বিষয় নয়।”—আলিসা।
একটু চিন্তা করে দেখো: তোমার কি ছোটো ছোটো কারণেই খারাপ লেগে যায়? যখন কেউ ছোটোখাটো কোনো ভুল করে ফেলে, তখন তুমি কি সেগুলো আরেকটু বেশি সহ্য করা শিখতে পারো?—উপদেশক ৭:২১, ২২.
ক্ষমা করার উপকারিতা নিয়ে চিন্তা করো। বাইবেল বলে: “আঘাত পেলে সেটা উপেক্ষা করা … গৌরব নিয়ে আসে।”—হিতোপদেশ ১৯:১১.
“তোমার কাছে যদি দোষ দেওয়ার কারণও থাকে, তবুও তুমি পুরোপুরিভাবে তাকে ক্ষমা করে দিতে পারো। এর মানে হল, তুমি সেই দোষের কথা বার বার তাকে মনে করিয়ে দেবে না আর এটা ভাববে না যে, প্রতি বারই সে তোমার কাছে ক্ষমা চাইবে। একবার যখন ক্ষমা করে দেবে, তখন সেই বিষয়টা নিয়ে আর বলবে না।”—মালোরি।
একটু চিন্তা করে দেখো: যা ঘটেছে সেটা কি অতটা বড়ো করে দেখার মতো কোনো বিষয় ছিল? তুমি কি শান্তি বজায় রাখার জন্য ক্ষমা করে দিতে পারো?—কলসীয় ৩:১৩.
বন্ধুত্বের মাঝে প্রতিটা ছোটো ছোটো সমস্যা তুলে ধরা হল, আরামদায়ক এক ঘরে বার বার প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ঢুকতে দেওয়ার মতো
অন্যের পরিস্থিতিটা নিয়েও ভেবে দেখো। বাইবেল বলে: “কেবল নিজেদের বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু অন্যের প্রতিও চিন্তা দেখাও।”—ফিলিপীয় ২:৪.
“বন্ধুত্বের মধ্যে যখন সম্মান এবং ভালোবাসা থাকে, তখন কোনো সমস্যা এলে খুব দ্রুত তুমি সেটা মিটমাট করতে চাইবে কারণ এই বন্ধুত্বটা গড়ে তোলার জন্য তোমাকেও অনেক কিছু করতে হয়েছিল। যেহেতু তুমি এতটা প্রচেষ্টা করেছ, তাই তুমি নিশ্চয়ই চাইবে না, এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক।”—নিকোল।
একটু চিন্তা করে দেখো: তোমার বন্ধু যেভাবে চিন্তা করছে, সেটার মধ্যে অন্ততপক্ষে কিছু ভালো বিষয় কি তুমি খুঁজে বের করতে পারো?—ফিলিপীয় ২:৩.
মূল বিষয়টা হল: কষ্ট বা খারাপ লাগার অনুভূতির সঙ্গে মোকাবিলা করতে পারাটা হল এক দক্ষতা। আর সেটা যদি তুমি এখনই শিখে ফেলতে পারো, তা হলে প্রাপ্তবয়স্ক হলে পরেও, সেই অনুভূতির সঙ্গে তুমি ভালোভাবে মোকাবিলা করতে পারবে।