কোনো ব্যক্তি কি এই সিদ্ধান্ত নিতে পারেন যে, এখন থেকে তিনি একজন যিহোবার সাক্ষি থাকবেন না?
হ্যাঁ, একজন ব্যক্তি আমাদের সংগঠন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আর এটা তিনি দুটো উপায়ে করতে পারেন।
সরাসরি জানানোর মাধ্যমে। একজন ব্যক্তি সরাসরি সাক্ষিদের মণ্ডলীকে জানাতে পারেন যে, এখন থেকে তিনি একজন যিহোবার সাক্ষি হিসেবে পরিচিত হতে চান না আর এটা তিনি চিঠি লিখেও জানাতে পারেন।
নিজের কাজের মাধ্যমে। একজন ব্যক্তি হয়তো এমন কিছু করেন, যেটার ফলে তিনি ভ্রাতৃসমাজ থেকে দূরে চলে যেতে পারেন। (১ পিতর ৫:৯) যেমন, তিনি হয়তো অন্য ধর্মের সঙ্গে যুক্ত হয়ে আর ফিরে আসতে চান না।—১ যোহন ২:১৯.
যখন একজন সাক্ষি প্রচারে অংশ নেওয়া এবং সভায় যোগ দেওয়া বন্ধ করে দেন, তখন এর মানে কি এই যে, তিনি সংগঠন ছেড়ে চলে গিয়েছেন?
না। সংগঠন ছেড়ে চলে যাওয়া অথবা মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেওয়া এক বিষয়, আর বিশ্বাসে দুর্বল হয়ে পড়া আরেক বিষয়। প্রায়ই দেখা গিয়েছে, একজন ব্যক্তি নিরুৎসাহিতার কারণে প্রচারে অংশ নেওয়া এবং সভায় যোগ দেওয়া বন্ধ করে দেয়। তবে, এর মানে এই নয়, তিনি সংগঠন ছেড়ে চলে গিয়েছেন আর তাই, আমরা সেই ব্যক্তিকে উপেক্ষা করি না বরং তাকে সান্ত্বনা দেওয়ার এবং সাহায্য করার চেষ্টা করি। (১ থিষলনীকীয় ৫:১৪; যিহূদা ২২) তিনি যদি চান, কেউ এসে তার সঙ্গে দেখা করুক, তা হলে মণ্ডলীর প্রাচীনেরা তার সঙ্গে দেখা করার জন্য আসতে পারে এবং তার বিশ্বাসকে শক্তিশালী করতে পারে।—গালাতীয় ৬:১; ১ পিতর ৫:১-৩.
সাক্ষি হয়ে থাকার জন্য প্রাচীনেরা কাউকে জোরাজুরি করে না। এটা প্রত্যেক ব্যক্তিকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। (যিহোশূয়ের পুস্তক ২৪:১৫) আমরা বিশ্বাস করি, যে-কেউ ঈশ্বরের উপাসনা করতে চায়, তাকে এটা মন থেকে এবং আনন্দের সঙ্গে করতে হবে।—গীতসংহিতা ১১০:৩; মথি ২২:৩৭.