ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১০৯
  • এই জগতের শেষ কখন আসবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এই জগতের শেষ কখন আসবে?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • জগতের শেষ ভীতিকর, রোমাঞ্চকর ও হতাশাজনক
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “শেষ”​—এর অর্থ কী?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এই জগৎ কি রক্ষা পাবে?
    এই জগৎ কি রক্ষা পাবে?
  • শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১০৯
একটা দেওয়াল ঘড়িতে প্রায় ১২টা বাজতে যাচ্ছে

এই জগতের শেষ কখন আসবে?

বাইবেলের উত্তর

জগতের শেষ কখন আসবে, তা জানার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে, বাইবেলে “জগৎ” বলতে কী বোঝানো হয়েছে। গ্রিক শব্দ কসমোস সাধারণত “জগৎ” হিসেবে অনুবাদ করা হয়ে থাকে, যেটার অর্থ হল মানবজাতি। এই মানবজাতি বলতে বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে না। (যোহন ১৫:১৮, ১৯; ২ পিতর ২:৫) কিন্তু, কখনো কখনো কসমোস বলতে এই জগতের বিধিব্যবস্থাকেও বোঝায়, যেটা মানুষ তৈরি করেছে। যেমন বাণিজ্যিক, রাজনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থা।—১ করিন্থীয় ৭:৩১; ১ যোহন ২:১৫, ১৬.a

‘জগতের শেষ’ বলতে কী বোঝায়?

কিছু বাইবেল অনুবাদে ‘জগতের শেষ’ বা ‘এই সংসারের’ শেষ কথাগুলো ব্যবহার করা হয়েছে। আবার কিছু বাইবেলে এই কথাগুলোকে ‘এই বিধিব্যবস্থার শেষ সময়’ অথবা ‘যুগান্ত’ হিসেবে অনুবাদ করা হয়েছে। (মথি ২৪:৩) এই কথাগুলো পুরো পৃথিবী বা মানবজাতির শেষকে বোঝায় না, বরং এই জগতের বিধিব্যবস্থার শেষকে বোঝায়।—১ যোহন ২:১৭.

বাইবেল বলে, “মন্দ লোকদের বিনষ্ট করা হবে,” যাতে ভালো লোকেরা এই পৃথিবীতে আনন্দে জীবনযাপন করতে পারে। (গীতসংহিতা ৩৭:৯-১১) এটা সেই সময় ঘটবে, যখন ‘মহাক্লেশের’ একেবারে শেষে আরমাগিদোন যুদ্ধ শুরু হবে।—মথি ২৪:২১, ২২; প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬.

এই জগতের শেষ কখন আসবে?

যিশু বলেছিলেন, “সেই দিন এবং সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গদূতেরাও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন।” (মথি ২৪:৩৬, ৪২) তিনি এও বলেছিলেন, “যে-সময়ের কথা তোমরা চিন্তাও করবে না,” সেই সময়ে হঠাৎই শেষ আসবে।—মথি ২৪:৪৪.

যদিও আমরা এটা জানতে পারি না যে, এই জগতের শেষ ঠিক কোন দিন বা কোন সময়ে আসবে, তবে এটা বোঝার জন্য যিশু আমাদের কিছু “চিহ্ন” দিয়েছিলেন অর্থাৎ কিছু ঘটনার বিষয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই ঘটনাগুলো একসঙ্গে ঘটবে আর এর ঠিক পরেই শেষ আসবে। (মথি ২৪:৩, ৭-১৪) যখন এই ঘটনাগুলো ঘটবে, সেই সময়টাকে বাইবেলে “শেষ সময়” বা ‘শেষকাল’ বলা হয়েছে।—দানিয়েল ১২:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন; ২ তীমথিয় ৩:১-৫.

এই জগৎ শেষ হওয়ার পর কিছু কি রক্ষা পাবে?

হ্যাঁ। পৃথিবী সেই সময়ও থাকবে, কারণ বাইবেল বলে, “সেটাকে নিজের জায়গা থেকে সরানো হবে না, সেটা চিরকাল টিকে থাকবে।” (গীতসংহিতা ১০৪:৫) পৃথিবী মানুষ দিয়ে পূর্ণ হবে, ঠিক যেমনটা বাইবেলে লেখা আছে: “ধার্মিকেরা পৃথিবীর অধিকারী হবে আর তারা চিরকাল সেখানে বাস করবে।” (গীতসংহিতা ৩৭:২৯) ঈশ্বর একেবারে শুরুতে যেমনটা চেয়েছিলেন, তিনি পৃথিবীতে ঠিক তেমনই পরিস্থিতি নিয়ে আসবেন:

  • পুরো পৃথিবী এক সুন্দর বাগানের মতো হবে।—যিশাইয় ৩৫:১; লূক ২৩:৪৩.

  • নিরাপত্তা এবং প্রয়োজনীয় বিষয়গুলো প্রচুর পরিমাণে থাকবে।—মীখা ৪:৪.

  • প্রত্যেকে নিজের কাজে আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাবে।—যিশাইয় ৬৫:২১-২৩.

  • কেউ অসুস্থ ও বৃদ্ধ হবে না।—ইয়োব ৩৩:২৫; যিশাইয় ৩৩:২৪.

পরমদেশে লোকেরা সমুদ্রসৈকতে একটা দিন উপভোগ করছে

a কিছু বাইবেলে গ্রিক শব্দ আইয়ন-কে “জগৎ” হিসেবে অনুবাদ করা হয়েছে। যেখানে আইয়ন শব্দটাকে “জগৎ” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেখানে এর অর্থ ঠিক কসমোস-এর মতোই হয়ে থাকে অর্থাৎ জগতের বিধিব্যবস্থা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার