সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের সংখ্যা কত?
কীভাবে আপনারা যিহোবার সাক্ষিদের সংখ্যা গণনা করেন?
আমরা শুধু সেই ব্যক্তিদের যিহোবার সাক্ষি হিসেবে গণনা করি, যারা প্রতি মাসে অন্যদের ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়ে থাকে। (মথি ২৪:১৪) এদের মধ্যে বাপ্তিস্ম নিয়েছে এমন ব্যক্তিদের পাশাপাশি সেই ব্যক্তিরাও রয়েছে, যারা এখনও বাপ্তিস্ম নেয়নি, তবে প্রচার কাজে অংশ নেওয়ার জন্য যোগ্য।
সাক্ষি হওয়ার জন্য একজন ব্যক্তিকে কি টাকাপয়সা দিতে হয়?
না। টাকাপয়সা দিয়ে কেউ সাক্ষি হতে পারে না অথবা আমাদের সংগঠনে কোনো দায়িত্ব বা কার্যভার লাভ করতে পারে না। (প্রেরিত ৮:১৮-২০) আসলে, বেশিরভাগ সময়ে কেউ জানতে পারে না যে, কে কতটা পরিমাণে দান দিয়েছে। বিশ্বব্যাপী প্রচার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক সাক্ষি তার ইচ্ছা ও পরিস্থিতি অনুযায়ী নিজের সময়, শক্তি ও সম্পদ দিয়ে থাকে।—২ করিন্থীয় ৯:৭.
কত জন সাক্ষি প্রচার করছে, তা আপনারা কীভাবে জানতে পারেন?
প্রতি মাসে স্থানীয় কিংডম হলে সাক্ষিরা তাদের প্রচারের রিপোর্ট দিয়ে থাকে। এটা তারা নিজেদের ইচ্ছায় করে থাকে।
মণ্ডলী সেই রিপোর্টগুলো একত্রিত করে এবং সমস্ত কিছু শাখা অফিসকে পাঠিয়ে দেয়। প্রতিটা শাখা অফিস তাদের দেশের বা এলাকার মোট রিপোর্ট বিশ্বপ্রধান কার্যালয়কে পাঠিয়ে দেয়।
প্রত্যেক পরিচর্যা বছরের শেষে গণনা করা হয় যে, সেই বছরে প্রতিটা দেশে সাক্ষিদের শীর্ষ সংখ্যা কত ছিল।a এরপর, এই সংখ্যাগুলো যোগ করে জানা যায় যে, সারা পৃথিবীতে মোট কত জন সাক্ষি রয়েছে। আমাদের ওয়েবসাইটে “অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড” শিরোনামের বিভাগে প্রতিটা দেশের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়ে থাকে। এই রিপোর্টগুলো আমাদের উদ্যোগকে বাড়িয়ে দেয়, ঠিক যেমন প্রথম শতাব্দীতে ভালো খবর খ্রিস্টানদের উদ্যোগ বাড়িয়ে তুলেছিল।—প্রেরিত ২:৪১; ৪:৪; ১৫:৩.
আপনারা কি সেই ব্যক্তিদেরও গণনা করেন, যারা সংগঠনের সঙ্গে মেলামেশা করে অথচ প্রচারে যায় না?
যদিও আমরা সেই ব্যক্তিদের সাক্ষিদের মধ্যে ধরি না, কিন্তু আমাদের মণ্ডলীতে তাদের স্বাগত জানাই। এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তিই যিশুর মৃত্যুর স্মরণার্থ সভায়যোগ দিয়ে থাকে। এই সভার মোট উপস্থিতির সংখ্যা থেকে সাক্ষিদের সংখ্যা বাদ দিলে আমরা অনুমান করতে পারব যে, সেই ব্যক্তিদের সংখ্যা কত। ২০২৫ সালের স্মরণার্থ সভার উপস্থিতির সংখ্যা ছিল ২,০৬,৩৫,০১৫.
বেশিরভাগ লোক আমাদের সভায় যোগ দেয় না, কিন্তু তারা বাইবেল অধ্যয়ন করে থাকে আর সেটার জন্য আমরা তাদের কাছ থেকে কোনো টাকাপয়সা নিই না। ২০২৫ সালে, আমরা প্রতি মাসে গড়ে ৭৬,০৩,১৮২ বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছি। আর এগুলোর মধ্যে কিছু অধ্যয়নে একের বেশি লোক যোগ দিয়েছিল।
কেন সরকারের রেকর্ডে পাওয়া সাক্ষিদের সংখ্যা আপনাদের বলা সংখ্যার চেয়ে বেশি?
সরকারের পক্ষ থেকে যখন সার্ভে করা হয়, তখন তারা লোকদের জিজ্ঞেস করে যে, তারা কোন ধর্মের সঙ্গে যুক্ত। এরপর, তারা সেটা রেকর্ড করে নেয়। যেমন, আমেরিকার জনগণনার বিভাগ বলে, “তারা এটা জানার চেষ্টা করে যে, যারা সার্ভেতে অংশ নেয়, তারা নিজেদের কোন ধর্মের লোক বলে পরিচয় দেয়।” এই বিভাগ এটাও বলে যে, “লোকদের মতামতের উপর ভিত্তি করে” এই রিপোর্ট দেওয়া হয়। কিন্তু, আমরা সেই ব্যক্তিদের সাক্ষি হিসেবে ধরি না, যারা শুধু মুখে বলে যে, তারা সাক্ষি। বরং আমরা সেই ব্যক্তিদের সাক্ষি হিসেবে ধরি, যারা প্রচার করে এবং এর রিপোর্ট দিয়ে থাকে।
a সেপ্টেম্বর ১ তারিখ থেকে পরের বছর আগস্ট ৩১ তারিখ পর্যন্ত, এই সময়টাকে পরিচর্যা বছর বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৫ সালের পরিচর্যা বছর ছিল সেপ্টেম্বর ১, ২০১৪ থেকে আগস্ট ৩১, ২০১৫.