ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ৯২
  • কীভাবে আমি সত্য ধর্ম খুঁজে পেতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আমি সত্য ধর্ম খুঁজে পেতে পারি?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • আপনি কি সঠিক ধর্ম খুঁজে পেয়েছেন?
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে-উপাসনা ঈশ্বর অনুমোদন করেন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • সত্য ধর্ম চেনার উপায়
    আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ৯২
একজন ব্যক্তি রাস্তার মোড়ে লাগানো সাইনবোর্ড মনোযোগ দিয়ে দেখছেন

কীভাবে আমি সত্য ধর্ম খুঁজে পেতে পারি?

বাইবেলের উত্তর

কারা সত্য ধর্ম পালন করে আর কারা করে না, তা বোঝার জন্য বাইবেলে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এটিতে লেখা আছে, “তোমরা তাদের ফল দ্বারাই তাদের চিনতে পারবে। কাঁটাগাছ থেকে আঙুর ফল কিংবা শিয়ালকাঁটা থেকে ডুমুর ফল সংগ্রহ করা যায় না।” (মথি ৭:১৬) ঠিক যেমন একটা আঙুর গাছের ফল এবং একটা কাঁটাগাছের ফল দেখে আপনি এই দুটো গাছের মধ্যে পার্থক্য করতে পারেন, তেমনই সমস্ত ধর্মের মধ্য থেকে কোনটা সত্য ধর্ম, তা আপনি এটার ফল দ্বারা অর্থাৎ এটার কাজ দেখে চিনতে পারবেন।

  1. সত্য ধর্ম বিজ্ঞ ব্যক্তিদের কথার উপর ভিত্তি করে নয় বরং বাইবেল থেকে সত্য শিখিয়ে থাকে। (যোহন ৪:২৪; ১৭:১৭) যেমন আত্মার বিষয়ে সত্য এবং পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার বিষয়ে সত্য। (গীতসংহিতা ৩৭:২৯; যিশাইয় ৩৫:৫, ৬; যিহিষ্কেল ১৮:৪) সারা পৃথিবী জুড়ে ধর্মের নামে যে-মন্দ কাজ এবং মিথ্যা শিক্ষাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো প্রকাশ করার ক্ষেত্রেও সত্য ধর্ম পিছিয়ে যায় না।—মথি ১৫:৯; ২৩:২৭, ২৮.

  2. সত্য ধর্ম লোকদের ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করে। যেমন তারা লোকদের জানায় যে, ঈশ্বরের নাম যিহোবা। (গীতসংহিতা ৮৩:১৮; যিশাইয় ৪২:৮; যোহন ১৭:৩, ৬) এটা লোকদের এই শিক্ষা দেয় না যে, ঈশ্বরকে জানা সম্ভব নয় বা আমাদের প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। এর পরিবর্তে এটা শেখায়, ঈশ্বর আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান।—যাকোব ৪:৮.

  3. সত্য ধর্ম জানায়, শুধুমাত্র যিশু খ্রিস্টের মাধ্যমেই ঈশ্বর আমাদের উদ্ধার করবেন। (প্রেরিত ৪:১০, ১২) যারা সত্য ধর্ম অনুযায়ী জীবনযাপন করে, তারা যিশুর আজ্ঞাগুলো মেনে চলে এবং তাঁর উদাহরণ অনুকরণ করার জন্য যথাসাধ্য করে।—যোহন ১৩:১৫; ১৫:১৪.

  4. সত্য ধর্ম শিক্ষা দেয় যে, একমাত্র ঈশ্বরের রাজ্যই মানুষের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসবে। যারা সত্য ধর্ম মেনে চলে, তারা এই রাজ্যের বিষয়ে অন্যদের জানায়।—মথি ১০:৭; ২৪:১৪.

  5. সত্য ধর্ম আমাদের উৎসাহিত করে যেন আমরা অন্যদের নিঃস্বার্থভাবে ভালোবাসি। (যোহন ১৩:৩৫) যারা সত্য ধর্ম মেনে চলে, তারা সমস্ত ধরনের লোকদের প্রতি সম্মান দেখিয়ে থাকে, তা তারা যেকোনো সংস্কৃতি, জাতি, বর্ণ ও ভাষারই হোক না কেন। (প্রেরিত ১০:৩৪, ৩৫) লোকদের প্রতি প্রকৃত ভালোবাসা থাকায় তারা যুদ্ধে অংশ নেয় না।—মীখা ৪:৩; ১ যোহন ৩:১১, ১২.

  6. সত্য ধর্মে কোনো ধর্মীয় নেতা নেই, যাদেরকে শাস্ত্র থেকে শিক্ষা দেওয়ার জন্য টাকা দেওয়া হয়ে থাকে। আর যারা সত্য ধর্ম পালন করে, তাদের কোনো বড়ো বড়ো উপাধি বা আখ্যা দেওয়া হয় না।—মথি ২৩:৮-১২; ১ পিতর ৫:২, ৩.

  7. যারা সত্য ধর্ম পালন করে, তারা কোনোভাবে রাজনীতিতে অংশ নেয় না। (যোহন ১৭:১৬; ১৮:৩৬) তবে, তারা যে-দেশে থাকে, সেখানকার সরকারকে সম্মান করে এবং আইনকানুনের বাধ্য হয়। কারণ বাইবেল বলে: “কৈসরের যা, তা কৈসরকে [অর্থাৎ সরকারকে] দাও কিন্তু ঈশ্বরের যা, তা ঈশ্বরকে দাও।”—মার্ক ১২:১৭; রোমীয় ১৩:১, ২.

  8. সত্য ধর্ম পালন করার অর্থ শুধু রীতিনীতি মেনে চলা বা লোক দেখানো উপাসনা করা নয়। এর সঙ্গে একজন ব্যক্তির জীবনযাপন জড়িত। যারা সত্য ধর্ম মেনে চলে, তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে বাইবেলের উচ্চ নৈতিক মান অনুযায়ী চলে। (ইফিষীয় ৫:৩-৫; ১ যোহন ৩:১৮) তারা সবসময় গম্ভীর হয়ে থাকে না বরং তারা আনন্দে থাকে, কারণ তারা “সুখী ঈশ্বরের” উপাসনা করে।—১ তীমথিয় ১:১১.

  9. এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক ব্যক্তি সত্য ধর্ম অনুযায়ী জীবনযাপন করে। (মথি ৭:১৩, ১৪) তারা ঈশ্বরের ইচ্ছা পালন করে আর তাই তাদের প্রায়ই নীচু চোখে দেখা হয়, উপহাস করা হয় এবং তাড়না করা হয়।—মথি ৫:১০-১২.

একজন ব্যক্তি যেটাকে সঠিক বলে মনে করে, সেটাই যে সত্য ধর্ম, এমন নয়

আমরা যদি নিজেদের পছন্দমতো ধর্ম বাছাই করি, তা হলে এটা আমাদের জন্য বিপদজনক। বাইবেলে অনেক আগে থেকেই এমন সময়ের বিষয়ে বলা আছে, যখন লোকেরা “নিজেদের মনমতো কথা শোনার জন্য … অনেক [ধর্মীয়] শিক্ষক জোগাড় করবে।” (২ তীমথিয় ৪:৩) কিন্তু বাইবেল আমাদের উৎসাহ দেয়, আমরা যেন এমন ধর্ম অনুযায়ী জীবনযাপন করি, যা “আমাদের ঈশ্বর ও পিতার দৃষ্টিতে বিশুদ্ধ ও নিষ্কলঙ্ক।” এমনকী সেই ধর্ম বেশিরভাগ লোকের পছন্দ হোক বা না হোক।—যাকোব ১:২৭, পাদটীকা; যোহন ১৫:১৮, ১৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার