ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ৮০
  • আমাদের মৃত্যুর দিন কি আগে থেকে ঠিক করা থাকে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের মৃত্যুর দিন কি আগে থেকে ঠিক করা থাকে?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • উপদেশক ৩:১১—“তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন”
    বাইবেলের পদের ব্যাখ্যা
  • সকল বিষয়েরই সময় রয়েছে
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের ভবিষ্যৎ কী পূর্বনির্ধারিত?
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সকল মনুষ্যের কর্ত্তব্য”
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ৮০
একজন ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং একজন ব্যক্তি সেটা লক্ষ করছে

আমাদের মৃত্যুর দিন কি আগে থেকে ঠিক করা থাকে?

বাইবেলের উত্তর

না, আমাদের মৃত্যুর দিন আগে থেকে ঠিক করা থাকে না। ‘সবকিছু ভাগ্যে লেখা থাকে’ এমন শিক্ষা বাইবেল দেয় না। এর পরিবর্তে, বাইবেল বলে: মৃত্যু প্রায়ই ‘দুর্ঘটনার’ কারণে ঘটে থাকে।—উপদেশক ৯:১১.

কিন্তু, বাইবেলে কি এটা লেখা নেই যে, “মারা যাওয়ার সময়” আছে?

হ্যাঁ, এটা ঠিক যে, উপদেশক ৩:২ পদে লেখা আছে: “জন্মানোর সময় এবং মারা যাওয়ার সময়; গাছ লাগানোর সময় এবং যা লাগানো হয়েছে, তা উপড়ে ফেলার সময়” আছে। কিন্তু, আমরা যখন এই পদের প্রসঙ্গ দেখি, তখন বুঝতে পারি যে, যিহোবা এখানে আমাদের জীবনে বার বার ঘটে যাওয়া কিছু সাধারণ ঘটনার কথা বলেছেন। (উপদেশক ৩:১-৮) ঠিক যেমন, যিহোবা গাছ লাগানোর কোনো নির্দিষ্ট সময় ঠিক করেন না, ঠিক একইভাবে তিনি আমাদের মৃত্যুর দিনও নির্দিষ্টভাবে ঠিক করেননি। তাই, এই পদের অর্থ হল, আমরা যেন দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে না পড়ি যে, আমরা ঈশ্বরকে ভুলে যাব।—উপদেশক ৩:১১; ১২:১, ১৩.

আমাদের জীবন দীর্ঘস্থায়ী হতে পারে

আমাদের জীবনে যেকোনো মুহূর্তে যা-কিছু ঘটতে পারে, কিন্তু আমরা যদি বুঝে শুনে কাজ করি, তা হলে আমাদের জীবন দীর্ঘস্থায়ী হতে পারে। বাইবেল বলে: “বিজ্ঞ ব্যক্তির শিক্ষা জীবনের উৎস, সেটা একজন ব্যক্তিকে মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা করে।”(হিতোপদেশ ১৩:১৪) একইভাবে মোশি ইজরায়েলীয়দের বলেছিলেন, তারা যদি ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে, তা হলে তারা “দীর্ঘসময় বেঁচে” থাকতে পারে। (দ্বিতীয় বিবরণ ৬:২) আমরা যদি অসতর্ক হয়ে বোকার মতো কাজ করি এবং খারাপ কাজ করে চলি, তা হলে আমাদের আয়ু কমে যেতে পারে।—উপদেশক ৭:১৭.

আমরা যতই বুঝে শুনে ও সতর্কতার সঙ্গে কাজ করি না কেন, আমরা কোনোভাবেই মৃত্যুকে এড়াতে পারব না। (রোমীয় ৫:১২) কিন্তু, এই পরিস্থিতির পরিবর্তন হবে কারণ বাইবেল প্রতিজ্ঞা করে এমন একটা সময় আসবে, যখন “মৃত্যু আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার