জেগে থাকুন!
কেন রাজনীতি নিয়ে লোকদের মধ্যে এত অশান্তি?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
রাজনীতি এমন এক বিষয়, যেটার কারণে লোকদের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। আর এটা শুধু কয়েকটা দেশে নয়, কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে। ২০২২ সালে পিউ রিসার্চ সেন্টার “১৯টা দেশের সার্ভে করে। ৬৫% লোক বলে, তাদের দেশে কিছু সংখ্যক লোক একটা রাজনৈতিক পার্টিকে সমর্থন করে আর কিছু সংখ্যক লোক আরেক পার্টিকে সমর্থন করে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া ও অশান্তি হয়।”
আপনি কি আশেপাশে দেখতে পান যে, রাজনীতি নিয়ে লোকদের মধ্যে কত অশান্তি হচ্ছে? কেন এটা হচ্ছে? এর কি কোনো সমাধান রয়েছে? বাইবেল এই বিষয়ে কী বলে, তা দেখুন।
লোকদের মধ্যে অশান্তি সৃষ্টি করে এমন মনোভাব
আমরা যে-সময়ে বাস করছি, সেটাকে বাইবেল ‘শেষকাল’ বলে। এটি এও বলে, আমাদের সময়ে লোকদের মধ্যে এমন মনোভাব ও চিন্তাধারা থাকবে, যেটার কারণে তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারবে না।
“শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে। কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, … আপোশ করতে চাইবে না।”—২ তীমথিয় ৩:১-৩.
অনেক লোক তাদের সরকার ঠিকমতো চালানোর চেষ্টা করে, কিন্তু তা হয় না। আবার, যারা এই সরকারগুলোর বিরোধিতা করে, তাদের নিজেদের মধ্যেই একতা নেই। এই লোকেরা একসঙ্গে মিলে সমস্যাগুলোর সমাধান করতে পাচ্ছে না। বাইবেলে এর পরিণতি সম্বন্ধে অনেক আগে থেকে কিছু বলা ছিল।
“মানুষ অন্য মানুষের উপর কর্তৃত্ব করে তার ক্ষতি করেছে।”—উপদেশক ৮:৯.
বাইবেল বলে, এমন একজন রয়েছেন, যাঁর রাজ্যের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যা ও দুঃখকষ্ট দূর হয়ে যাবে।
এমন এক যোগ্য নেতা, যিনি লোকদের জন্য চিন্তা করেন
বাইবেল বলে, সেই নেতা যিশু খ্রিস্ট। তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি আর তিনি মানুষের মধ্যে শান্তি ও একতা আনতে পারবেন। তাঁকে এটা করার অধিকার দেওয়া হয়েছে আর তিনি তা করার জন্য উৎসুক হয়ে আছেন।
“তার দিনে ধার্মিকেরা সমৃদ্ধিশালী হবে, … সব জায়গায় শান্তি থাকবে।”—গীতসংহিতা ৭২:৭.
“সমস্ত জাতি তার সেবা করবে।”—গীতসংহিতা ৭২:১১.
যিশু সবচেয়ে ভালো নেতা কারণ তিনি লোকদের জন্য চিন্তা করেন এবং তাদের সাহায্য করতে চান, বিশেষ করে যাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং যারা প্রচুর কষ্ট সহ্য করেছে।
“যে-গরিব ব্যক্তিরা সাহায্য চেয়ে কাঁদে, তিনি তাদের উদ্ধার করবেন, দুঃখী লোকদের ও সেইসঙ্গে যাদের সাহায্য করার মতো কেউ নেই, তিনি তাদের উদ্ধার করবেন। দুঃখী ও গরিব লোকদের দেখে তার মায়া হবে, তিনি গরিব লোকদের জীবন বাঁচাবেন। তিনি তাদের অত্যাচার ও দৌরাত্ম্য থেকে উদ্ধার করবেন।”—গীতসংহিতা ৭২:১২-১৪.
যিশু যে-রাজ্যের রাজা, সেই রাজ্য অর্থাৎ ঈশ্বরের রাজ্য সম্বন্ধে আরও জানুন। কীভাবে আপনি এই রাজ্যকে সমর্থন করতে পারেন এবং এর ফলে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, সেই সম্বন্ধেও জানুন।
ঈশ্বরের রাজ্য কী? শিরোনামের ভিডিওটা দেখুন।
“ঈশ্বরের রাজ্য—দুর্নীতিবিহীন এক সরকার” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।