বাঁ-দিক: ২০২২ সালে সেপ্টেম্বর মাসে আমেরিকার ফ্লোরিডা শহরে আসা ইয়ান নামে এক ভয়ংকর ঝড় (Sean Rayford/Getty Images); মাঝখানে: ২০২২ সালে জুলাই মাসে ইউক্রেনের ডোনেট্স্ক শহর থেকে পালিয়ে আসা মা এবং তার ছেলে (Alex Chan Tsz Yuk/SOPA Images/LightRocket via Getty Images); ডান দিক: ২০২২ সালে এপ্রিল মাসে চিনের বেইজিং শহরে বিরাট আকারে লোকদের কোভিড টেস্ট হয় (Kevin Frayer/Getty Images)
জেগে থাকুন!
২০২২: সমস্যা ও দুশ্চিন্তায় ভরা এক বছর—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
২০২২ সালে আমরা একটার পর একটা যুদ্ধ, অর্থনৈতিক সমস্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ের খবর শুনেছি। একমাত্র বাইবেলেই বলা আছে, কেন এগুলো ঘটছে।
২০২২ সালে যা ঘটেছে, সেগুলো থেকে আমরা কী জানতে পারি?
গত বছরে যা যা ঘটেছে, সেগুলো প্রমাণ করে যে, আমরা “শেষকালে” রয়েছি, যেমনটা বাইবেলে লেখা আছে। (২ তীমথিয় ৩:১) ১৯১৪ সালে ‘শেষকাল’ শুরু হয়েছিল। আমাদের সময়ে যা যা ঘটবে, সেই সমস্ত বিষয়ে বাইবেলে আগে থেকে কী বলা ছিল, তা লক্ষ করুন:
‘যুদ্ধ।’—মথি ২৪:৬.
“২০২২ সালে ইউরোপ আবারও যুদ্ধের ভয়ানক পরিণতি ভোগ করে।”a
“রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
“খাদ্যের অভাব।”—মথি ২৪:৭.
“২০২২ সালে চরম খাদ্যের অভাব দেখা দেয়।”b
“ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্যের অভাবকে বাড়িয়ে তুলেছে” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
“মহামারি।”—লূক ২১:১১.
“লোকেরা আরও বেশি করে পোলিয়ো ও মাংকিপক্সের মতো রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। কোভিড-১৯ অতিমারির প্রভাব এখনও রয়েছে। এগুলো দেখায়, সংক্রামক রোগগুলো কত দ্রুত ছড়িয়ে পড়ছে আর মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এতটাই কমে গিয়েছে যে, তারা সহজেই এগুলোর দ্বারা আক্রান্ত হচ্ছে।”c
“কোভিডে ৬০ লক্ষ লোকের মৃত্যু” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
“ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য।”—লূক ২১:১১.
“২০২২ সালে বিভিন্ন জায়গায় তীব্র গরম বাতাস বয়েছিল, খরা দেখা দিয়েছিল এবং দাবানল ও বন্যা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে এইরকম দুর্যোগ ঘটেছিল। এই কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেকে তাদের জীবন হারিয়েছিল আর লক্ষ লক্ষ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। তাই, লোকেরা এই বছরটা কোনোদিন ভুলবে না।”d
“বিশ্বব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রার বৃদ্ধি” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
“বিক্ষোভ।”—লূক ২১:৯.
“অর্থনৈতিক সমস্যা এবং আকাশছোঁয়া জিনিসের দামের কারণে বেশিরভাগ লোকের মধ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে। এই কারণে ২০২২ সালে পৃথিবীর বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে প্রচুর আন্দোলন করা হয়েছে।”e
“বিশ্বব্যাপী আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
পরের বছর কী হবে?
২০২৩ সালে কী হবে, তা আমরা কেউই জানি না। কিন্তু আমরা এটা জানি, স্বর্গে থাকা ঈশ্বরের রাজ্য খুব শীঘ্রই এই পৃথিবীতে বড়ো বড়ো পরিবর্তন করবে। (দানিয়েল ২:৪৪) এই রাজ্য মানুষের সমস্ত সমস্যা একেবারে মূল থেকে সরিয়ে দেবে। আর এই রাজ্যের শাসনের অধীনে পুরো পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ হবে।—মথি ৬:৯, ১০.
আমরা আপনাকে যিশু খ্রিস্টের পরামর্শ মেনে চলার জন্য উৎসাহিত করছি। তিনি বলেছিলেন, “জেগে থেকো” অর্থাৎ এই বিষয়ে মনোযোগ দাও যে, জগতে যা যা ঘটছে, সেগুলোর মাধ্যমে কীভাবে বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো পরিপূর্ণ হচ্ছে। (মার্ক ১৩:৩৭) এ ছাড়া, বাইবেলে এমন অনেক কিছু লেখা আছে, যেগুলো মেনে চলার ফলে আপনি উপকৃত হবেন। এটিতে এও লেখা আছে, কেন আপনি এবং আপনার পরিবার এক উত্তম ভবিষ্যতের আশা রাখতে পারেন। আপনি যদি বাইবেল সম্বন্ধে আরও জানতে চান, তা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
a AP News, “2022 Was Year the Horror of War Returned to Europe,” by Jill Lawless, December 8, 2022.
b World Food Programme, “A Global Food Crises.”
c JAMA Health Forum, “Living in an Age of Pandemics—From COVID-19 to Monkeypox, Polio, and Disease X,” by Lawrence O. Gostin, JD, September 22, 2022.
d Earth.Org, “What’s Behind the Record-Breaking Extreme Weather Events of Summer 2022?” by Martina Igini, October 24, 2022.
e Carnegie Endowment for International Peace, “Economic Anger Dominated Global Protests in 2022,” by Thomas Carothers and Benjamin Feldman, December 8, 2022.