ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwyp প্রবন্ধ ১২৪
  • কীভাবে আমি কথা বলার দক্ষতা বাড়াতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আমি কথা বলার দক্ষতা বাড়াতে পারি?
  • যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সামনাসামনি কথা বলা কেন ভালো?
  • কথা বলা যেভাবে শুরু করা যায়
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আলোচনা শুরু করা
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অন্যদের বিষয়ে চিন্তা করুন
    লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন
  • কীভাবে আমি লাজুক স্বভাব কাটিয়ে উঠতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • কী করে আমি আরেকটু মিশুকে হতে পারি?
    ২০০০ সচেতন থাক!
আরও দেখুন
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
ijwyp প্রবন্ধ ১২৪
এক কিশোর ছেলে স্কুলে লাঞ্চ ব্রেকের সময় কয়েক জন সহপাঠীর সঙ্গে কথা বলছে।

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

কীভাবে আমি কথা বলার দক্ষতা বাড়াতে পারি?

এই প্রবন্ধে জানা যাবে

  • সামনাসামনি কথা বলা কেন ভালো?

  • কথা বলা যেভাবে শুরু করা যায়

  • তোমার সঙ্গীসাথিরা যা বলে

সামনাসামনি কথা বলা কেন ভালো?

অনেকে মনে করে সামনাসামনি কথা বলা বেশ কঠিন, এর চেয়ে টেক্সট ম্যাসেজ করে কথা বলা আরও বেশি সহজ।

“সামনাসামনি কথা বলাটা বেশি কঠিন লাগে কারণ একবার কিছু বলে ফেললে, সেটাকে আর এডিট বা ডিলিট করা যায় না, যা টেক্সট ম্যাসেজে সহজেই করা যায়।”—অ্যানা।

“টেক্সট ম্যাসেজ করা, আগে থেকে রেকর্ড করা একটা অনুষ্ঠানের মতো। অন্যদিকে, সামনাসামনি কথা বলা হল, লাইভ শো-এর মতো। তাই, কথা বলার সময় আমি সারাক্ষণ ভাবতে থাকি, আমি যেন কোনো গণ্ডগোল করে না ফেলি।”—জিন।

আজ না হয় কাল, তোমাকে সামনাসামনি কথা বলার দক্ষতা গড়ে তুলতেই হবে। যেমন, নতুন বন্ধু পেতে, একটা চাকরি খুঁজে পেতে অথবা বয়স হলে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে, কথা বলার এই দক্ষতা তোমাকে সাহায্য করবে।

আসলে, কথা বলতে গিয়ে তুমি যদি লজ্জা পাও বা তোমার যদি আটকে যায়, তবুও কীভাবে সেটা ম্যানেজ করবে, তা তোমার পক্ষে শেখা সম্ভব। তাই, সামনাসামনি কথা বলার বিষয়ে ভয় পাওয়ার কোন দরকার নেই।

একটা বাল্‌বের ছবি।

টিপ: কথা বলতে গিয়ে ভুল হয়ে যাবে কি না, সেটা নিয়ে চিন্তা কোরো না। কথা বলার দক্ষতা গড়ে তুলতে শেখা হল, সাইকেল চালানো শেখার মতো। শেখার সময়, তুমি হয়তো কয়েক বার “পড়ে যাবে,” তবে প্র্যাকটিস করতে করতে তুমি অবশ্যই ভালো করে সেটা চালানো শিখে যাবে আর আনন্দ পাবে। কথা বলার বিষয়টাও একইরকম।

“এটা ঠিক যে, কখনো কখনো কথা বলার সময় আমরা সবাই কিছু-না-কিছু ভুল বলেই ফেলি আর লজ্জায় পড়ে যাই। তাই, তোমারও কোনো-না-কোনো ভুল হয়ে যেতে পারে আর এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই।”—নিল।

কথা বলা যেভাবে শুরু করা যায়

  • প্রশ্ন জিজ্ঞেস করো। লোকেরা কোন বিষয়ে আগ্রহী, প্রথমে সেটা নিয়ে চিন্তা করো, তারপর প্রশ্ন করে কথা বলা শুরু করতে পারো। যেমন, তুমি জিজ্ঞেস করতে পারো:

    “গত বছরের ছুটিতে, তুমি কি কোথাও ঘুরতে গিয়েছিলে?”

    “এই ওয়েবসাইটটা তো দারুণ! তুমি কি এটা দেখেছ?”

    “তুমি কি শুনেছ …?”

    আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, তুমি এমন বিষয় নিয়ে চিন্তা করতে পারো, যেটা নিয়ে তোমার আর তার মধ্যে মিল আছে বা দু-জনেই করতে ভালোবাসো। যেমন, তোমরা কি একই স্কুলে পড়ো বা একই জায়গায় কাজ করো? এরপর, কথা শুরু করার জন্য সেই বিষয়টা নিয়ে তাকে প্রশ্ন করতে পারো।

    দু-জন কিশোর ছেলে লাঞ্চ খাওয়ার সময় একে অন্যের সঙ্গে কথা বলছে। তাদের উপরে একটা স্পিচ বেলুনে একটা ফুটবলের ছবি রয়েছে।

    “তোমার আগ্রহ রয়েছে, এমন বিষয়ে তুমি কিছু প্রশ্ন চিন্তা করতে পারো আর তুমি সত্যিই জানতে চাও যে, সেই প্রশ্নগুলোর উত্তরে অন্যেরা কী বলে।”—মারটিজা।

    একটা বাল্‌বের ছবি।

    টিপ: কথা শুরু করার জন্য উপরে দেওয়া প্রশ্নগুলো বেশ ভালো। তবে, হ্যাঁ বা না-তে উত্তর আসে, এমন প্রশ্ন না করে, চিন্তা করে উত্তর দিতে হয়, এমন প্রশ্ন করা আরও ভালো হবে। যেমন,“সিনেমাটা কি তোমার ভালো লেগেছে?” এই প্রশ্ন জিজ্ঞেস করার চেয়ে বরং “সিনেমার কোন জায়গাটা তোমার ভালো লেগেছে?” এটা জিজ্ঞেস করলে, তারা একটু চিন্তা করে উত্তর দেবে।

    সতর্কতা: তদন্ত করার মতো একের-পর-এক প্রশ্ন করতে থেকো না আর একেবারে ব্যক্তিগত বিষয়গুলো জানতে চেও না। যেমন, “কোন বিষয়টাতে তুমি সবচেয়ে বেশি ভয় পাও?” বা “তুমি কেন সবসময় নীল রঙের জামাকাপড় পর?” এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা শুনে মনে হচ্ছে যেন তুমি তার সমালোচনা করছ।

    তোমার প্রশ্নগুলো যাতে তদন্তকারীর মতো না শোনায়, সেজন্য সেই ব্যক্তি উত্তর দেওয়ার আগে বা পরে, কেন তুমি সেই প্রশ্নটা করেছ, সেই বিষয়ে তোমার চিন্তা ও অনুভূতি তাকে বলতে পারো। অন্যভাবে বলতে গেলে, এটা সাক্ষাৎকারের মতো না হয়ে যেন, একে অন্যের সঙ্গে কথাবার্তা বলার মতো হয়।

    পুলিশের পোশাক পরা এক কিশোর ছেলে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে আর তার হাতে থাকা ক্লিপ বোর্ডে কিছু লিখছে। তার সামনে থাকা ছেলেটি সেই তাকানো দেখে খুব ভয় পেয়ে হকচকিয়ে গেছে আর মনে হচ্ছে যেন তার মুখে উজ্জ্বল এক আলো এসে পড়ছে।

    তুমি যেভাবে প্রশ্ন করো, তাতে কি তোমাকে একজন তদন্তকারী বলে মনে হয়?

    বাইবেলের নীতি: “মানুষের হৃদয়ের চিন্তাভাবনা গভীর জলের মতো, কিন্তু বিচক্ষণ ব্যক্তি তা তুলে আনে।”—হিতোপদেশ ২০:৫.

  • উত্তম শ্রোতা হও। তোমাদের কথাবার্তা ভালোভাবে এগিয়ে যাবে কি না, সেটা তুমি কতটা দক্ষতার সঙ্গে কথা বলছ, সেটার উপর নয় বরং তুমি কতটা ভালোভাবে শুনছ, সেটার উপর নির্ভর করে।

    “আমি যার সঙ্গে কথা বলি, তার সম্পর্কে দু-একটা নতুন বিষয় জানার চেষ্টা করি। তারপর সে যেটা বলে, আমি মনে রাখতে চাই, যেন পরে কথা চালিয়ে যাওয়ার জন্য আমি সেই বিষয়েই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি।”—তামারা।

    একটা বাল্‌বের ছবি।

    টিপ: কথা বলতে বলতে এরপর কী বলবে, তা যদি তুমি বুঝে উঠতে না পারো, তা হলে ঘাবড়ে যেও না। দেখে নাও, তুমি কোথায় আছ। তুমি কি স্কুলে? কাজের জায়গায়? না কি কোনো অনুষ্ঠানে? তুমি যে-জায়গায় আছ, সেখানকারই কোনো বিষয় নিয়ে কথা বলতে পার। যেমন, তুমি যদি কাজের জায়গায় থাক, তা হলে তোমার সহকর্মীকে জিজ্ঞেস করতে পারো, “কাজের জায়গায় আসতে কি তোমার অনেক সময় লাগে?”

    সতর্কতা: কথা শুরু হলে, এরপর কী বলবে, সেটা নিয়ে বেশি চিন্তা কোরো না। অপর ব্যক্তি যা বলছে, তা যদি তুমি ভালো করে শোনো, তা হলে এরপর কী বলতে হবে তা তুমি নিজেই বুঝতে পারবে।

    বাইবেলের নীতি: “শোনার ব্যাপারে ইচ্ছুক এবং কথা বলার ব্যাপারে ধীর হও।”—যাকোব ১:১৯.

  • সত্যিকারের আগ্রহ দেখাও। যার সঙ্গে তুমি কথা বলছ, তার প্রতি যদি তুমি সত্যিকারের আগ্রহ দেখাও, তা হলে তুমি আরও বেশি আনন্দের সঙ্গে কথা বলতে পারবে।

    বাইরে কোনো এক খোলা জায়গায় বেঞ্চে বসে দু-জন কিশোরী মেয়ে একে অন্যের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন কথা বলছে আর আরেকজন খুব মনোযোগ দিয়ে শুনছে।

    “যার সঙ্গে তুমি কথা বলছ, সে যখন বুঝতে পারবে যে, সে যা বলছে সেটা নিয়ে তুমি সত্যিই চিন্তিত, তখন তোমাদের কথার মাঝে যদি অস্বস্তিকর কোনো মুহূর্ত চলেও আসে, তবুও তোমাদের কথাবার্তা বেশ সুন্দরভাবে এগিয়ে যাবে।”—মারি।

    একটা বাল্‌বের ছবি।

    টিপ: প্রথমে কোনো একটা বিষয় নিয়ে মন থেকে তার প্রশংসা করো আর তারপর সেটা নিয়েই একটা প্রশ্ন করো। যেমন, “তোমার কোটটা তো বেশ দারুণ! কোথা থেকে কিনলে?”

    সতর্কতা: বেশি ব্যক্তিগত প্রশ্ন কোরো না। প্রশংসা করতে গিয়ে তুমি যদি তাকে এভাবে জিজ্ঞেস করো, “তোমার কোটটা তো বেশ দারুণ! কত দিয়ে কিনলে?” তা হলে এটা তাকে অস্বস্তিতে ফেলতে পারে।

    বাইবেলের নীতি: “কেবল নিজেদের বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু অন্যের প্রতিও চিন্তা দেখাও।”—ফিলিপীয় ২:৪.

কীভাবে তুমি কারো সঙ্গে কথাবার্তা শেষ করবে? জর্ডান নামের এক যুবক এভাবে বলে, “তোমার লক্ষ্য থাকবে, যাতে ভালো কিছু বলে তুমি কথা শেষ করতে পারো। যেমন, ‘তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগল’ বা ‘আশা করি তোমার দিনটা ভালো কাটবে,’ এইরকম কিছু বলে শেষ করলে, পরে তার সঙ্গে আবার কথা বলার একটা রাস্তা খোলা থাকবে।”

তোমার সঙ্গীসাথিরা যা বলে

  • বেথেল।

    “অন্যদের সঙ্গে কথা বলতে শেখা হল, একটা নতুন ভাষা শেখার মতো। প্রথম দিকে এটা কঠিন বলে মনে হলেও, প্র্যাকটিস এবং চেষ্টা চালিয়ে গেলে তুমি ভালো করে কথা বলা শিখে যাবে।”—বেথেল।

  • আইজ্যাক।

    “কেউ যখন কথা বলতে থাকে, তখন যদি তুমি তার চোখের দিকে তাকিয়ে, মাথা নেড়ে, একটু হাসো, তা হলে সে বুঝতে পারবে যে, তুমি সত্যি সত্যি মন দিয়ে তার কথা শুনছ। তুমি যখন দেখাও যে তুমি শুনছ, সেটা লোকদের ভালো লাগে।”—আইজ্যাক।

  • কেইট।

    “অন্যদের সঙ্গে কথা বলার সময় আগে আমি নার্ভাস হয়ে যেতাম আর এখনও মাঝে মধ্যে তেমনটা লাগে। তবে, অপর ব্যক্তির প্রতি সত্যিকারের আগ্রহ দেখালে, সেটা আমাকে নার্ভাস না হয়ে পড়তে সাহায্য করে।”—কেইট।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার