ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwyp প্রবন্ধ ১০০
  • আমি বাড়ির নিয়ম ভেঙে ফেলেছি—এখন কী করব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমি বাড়ির নিয়ম ভেঙে ফেলেছি—এখন কী করব?
  • যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তোমার কী করা উচিত হবে না?
  • কী করলে ভালো হয়?
  • কীভাবে আমি আমার বাবা-মায়ের বিশ্বাস অর্জন করতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • কেন বাবা-মা আমাকে আমার মতো করে কোনো মজাই করতে দেয় না?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • কেন এত নিয়মকানুন?
    ২০০৭ সচেতন থাক!
  • আপনার পিতামাতার হৃদয়কে আনন্দিত করা
    আপনার পারিবারিক জীবন সুখী করা
আরও দেখুন
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
ijwyp প্রবন্ধ ১০০
একটা মেয়ে দেরি করে বাড়ি ফিরেছে আর সেই কারণে তার বাবা-মা খুবই চিন্তিত হয়ে পড়েছে এবং তার সঙ্গে কথা বলছে।

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

আমি বাড়ির নিয়ম ভেঙে ফেলেছি—এখন কী করব?

প্রত্যেক পরিবারে কিছু-না-কিছু নিয়ম থাকে, যেমন কখন তুমি বাড়ি ফিরবে, ইলেকট্রনিক ডিভাইসের পিছনে কতটা সময় দেবে এবং অন্যদের সঙ্গে কীভাবে আচরণ করবে।

তুমি যদি ইতিমধ্যেই বাড়ির কোনো নিয়ম ভেঙে থাক তাহলে? তুমি যেটা করে ফেলেছ সেটা তুমি আর বদলাতে পারবে না, কিন্তু বিষয়টা যাতে আরও খারাপের দিকে না যায়, সেই ক্ষেত্রে তুমি কিছু করতে পার। কীভাবে? এই প্রবন্ধ তোমাকে এর উত্তর জানতে সাহায্য করবে।

  • তোমার কী করা উচিত হবে না?

  • কী করলে ভালো হয়?

  • তোমার সঙ্গীসাথিরা যা বলে

তোমার কী করা উচিত হবে না?

  • তুমি যে বাড়ির নিয়ম ভেঙেছ, সেটা যদি তোমার বাবা-মা না জানে, তা হলে তোমার হয়তো মনে হতে পারে, বিষয়টা লুকিয়ে রাখলেই ভালো হয়।

  • তোমার বাবা-মা যদি জানতে পারে যে, তুমি বাড়ির নিয়ম ভেঙেছ, তা হলে তুমি হয়তো অজুহাত দেখানোর চেষ্টা করবে অথবা কাউকে দোষ দিতে চাইবে।

এগুলোর মধ্যে একটা করাও ঠিক হবে না। কেন? কারণ, তুমি যদি নিজের দোষ লুকানোর চেষ্টা কর অথবা অজুহাত দেখাও, তা হলে তোমার বাবা-মা এটা বুঝবে যে, তুমি এখনও বড়োদের মতো চিন্তা করতে শেখনি, তোমাকে আরও ম্যাচিওর হতে হবে।

“মিথ্যা বলা কখনোই সমাধান নয়। একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবেই আর তখন তোমাকে আরও বেশি শাস্তি পেতে হবে।”—ডায়ানা।

কী করলে ভালো হয়?

  • তুমি যা করেছ, সেটা স্বীকার কর। বাইবেল বলে: “যে নিজের অপরাধ ঢেকে রাখে, সে সফল হবে না।” (হিতোপদেশ ২৮:১৩) তোমার বাবা-মা জানে যে, তুমি সবকিছু নিখুঁতভাবে করতে পারবে না। কিন্তু তারা চায়, তুমি যেন সৎ হও।

    “তুমি যদি সত্যি কথা বল, তাহলে তোমার বাবা-মা সহজেই তোমাকে ক্ষমা করতে পারবে। তুমি যখন সত্যি কথা বলবে, তখন তোমার বাবা-মা তোমাকে আরও বিশ্বাস করতে পারবে।”—অলিভিয়া।

  • ক্ষমা চাও। বাইবেল বলে: “নম্রতা সহকারে আচরণ করো।” (১ পিতর ৫:৫) কোনোরকম অজুহাত না দেখানোর জন্য এবং “সরি” বলার জন্য নম্রতার প্রয়োজন।

    “যারা সবসময় অজুহাত দেখায়, তারা তাদের ভুল কাজের জন্য আর আপশোস করে না। এমনকী ভুল কাজ করতেও তারা আর দ্বিধাবোধ করে না।”—হেদার।

  • তোমার ভুল কাজের পরিণতি মেনে নাও। বাইবেল বলে: “শাসনের প্রতি কান দাও।” (হিতোপদেশ ৮:৩৩) অভিযোগ করা এড়িয়ে চলো এবং বাবা-মা যদি কোনো শাস্তি দেয়, সেটা মেনে নাও।

    “শাস্তি নিয়ে তুমি যত বেশি অভিযোগ করবে, তোমার পরিস্থিতি তত খারাপের দিকে যাবে। যেটা তোমাকে করতে বলা হয়েছে, সেটা করো আর শাস্তির কারণে তুমি যা করতে পারছ না, সেটা নিয়ে আর চিন্তা কোরো না।”—জেসন।

  • আবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করো। বাইবেল বলে: “তোমরা সেই পুরোনো ব্যক্তিত্ব অর্থাৎ আগের আচরণ পরিত্যাগ কর।” (ইফিষীয় ৪:২২) দায়িত্ববান হও এবং ভালো কাজ করার চেষ্টা কর।

    “তুমি যদি ভালো সিদ্ধান্তগুলো নিতে থাক এবং এটা দেখাও যে, তুমি আর সেই একই ভুল করবে না, তা হলে তোমার বাবা-মা আবারও তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে।”—ক্যারেন।

পরামর্শ: তোমার উপর যে নির্ভর করা যায়, সেটা বোঝানোর জন্য আরও বেশি করে প্রচেষ্টা কর। যেমন, পরের বার তুমি যখন বাড়ির বাইরে বের হবে, তখন তোমার যদি বাড়ি ফিরতে দেরি না-ও হয়, তারপরও তোমার বাবা-মাকে জানাও যে, তুমি কখন ফিরবে। এভাবে, তুমি নিঃশব্দে তাদের এটা বলতে পারবে, ‘আমি চাই, তোমরা যেন আমাকে আবারও বিশ্বাস কর।’

তোমার সঙ্গীসাথিরা যা বলে

ড্যারিয়াস।

“তুমি যদি বাবা-মায়ের কাছে সত্যটা লুকাও, তা হলে তুমি তাদের আসলে মিথ্যা কথাই বলছ। একদিন না একদিন তোমার ভুলটা ঠিক সামনে আসবে। শুরুতে তুমি যদি তাদের সত্যিটা বলে দিতে, তা হলে তোমার পরিস্থিতি ততটা খারাপ হত না, যতটা মিথ্যা কথা বলার ফলে হবে।”—ড্যারিয়াস।

সিয়েরা।

“আমরা যদি আমাদের ভুলের জন্য অন্যদের দোষ দিই, তা হলে এটা দেখাবে যে, সেই ভুলের দায় মেনে নেওয়ার জন্য আমরা যথেষ্ট ম্যাচিওর নই। আমরা যদি আমাদের ভুলের জন্য ক্ষমা না চাই, তা হলে আমাদের বাবা-মা আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।”—সিয়েরা।

পুনরালোচনা: আমি বাড়ির নিয়ম ভেঙে ফেলেছি—এখন কী করব?

  • তুমি যা করেছ, সেটা স্বীকার কর। তোমার বাবা-মা জানে যে, তুমি সবকিছু নিখুঁতভাবে করতে পারবে না। কিন্তু তারা চায়, তুমি যেন সৎ হও।

  • ক্ষমা চাও। কোনোরকম অজুহাত না দেখানোর জন্য এবং “সরি” বলার জন্য নম্রতার প্রয়োজন।

  • তোমার ভুল কাজের পরিণতি মেনে নাও। বাবা-মা যদি কোনো শাস্তি দেয়, সেটা মেনে নাও।

  • আবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করো। দায়িত্ববান হও এবং ভালো কাজ করার চেষ্টা কর।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার