কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?
যিহোবার রক্ষা করার ক্ষমতার উপর আপনার আস্থা গড়ে তুলুন
গণনাপুস্তক ১৩:২৫–১৪:৪ পদ পড়ুন এবং লক্ষ করুন যে, কীভাবে ইজরায়েলীয়েরা যিহোবার উপর তাদের আস্থা হারিয়ে ফেলেছিল।
আরও জানার জন্য আগের ও পরের পদগুলো পড়ুন। মিশর থেকে বেরিয়ে আসার সময় যিহোবার রক্ষা করার ক্ষমতার উপর কেন ইজরায়েলীয়দের আস্থা রাখা উচিত ছিল? (গীত. ৭৮:১২-১৬, ৪৩-৫৩) কেন ইজরায়েলীয়েরা যিহোবার উপর তাদের আস্থা হারাতে শুরু করেছিল? (দ্বিতীয়. ১:২৬-২৮) কীভাবে যিহোশূয় ও কালেব যিহোবার উপর তাদের আস্থা দেখিয়েছিলেন?—গণনা. ১৪:৬-৯.
গবেষণা করুন। যিহোবার উপর তাদের আস্থা বাড়ানোর জন্য ইজরায়েলীয়েরা কী করতে পারত? (গীত. ৯:১০; ২২:৪; ৭৮:১১) যিহোবার উপর আস্থা রাখা এবং তাঁকে সম্মান করার মধ্যে কোন সম্পর্ক রয়েছে?—গণনা. ১৪:১১.
চিন্তা করুন যে, আপনি কী শিখেছেন। নিজেকে জিজ্ঞেস করুন:
‘কোন কোন পরিস্থিতিতে যিহোবার উপর আস্থা রাখা আমার পক্ষে কঠিন হতে পারে?’
‘কীভাবে এখন ও ভবিষ্যতে আমি যিহোবার উপর আমার আস্থাকে দৃঢ় করতে পারি?’
‘মহাক্লেশ যতই এগিয়ে আসছে, ততই আমরা কোন বিষয়ে আস্থা রাখতে পারি?’—লূক ২১:২৫-২৮.