ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ৩ পৃষ্ঠা ৯-১১
  • একজন ভালো ব্যক্তি হওয়া কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন ভালো ব্যক্তি হওয়া কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অনেকে যা করে থাকে
  • একজন ভালো ব্যক্তি হওয়া কি আসলেই সাহায্য করে?
  • সবাই এক উত্তম ভবিষ্যৎ চায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • এক উত্তম ভবিষ্যৎ লাভ করার উপায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • ভূমিকা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • “মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ৩ পৃষ্ঠা ৯-১১
বাসের মধ্যে একজন মহিলা এক বয়স্ক মহিলাকে তার সিটে বসতে দিচ্ছেন।

একজন ভালো ব্যক্তি হওয়া কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

শত শত বছর ধরে, অনেকে মনে করে এসেছে যে, একজন ভালো ব্যক্তি হওয়ার মাধ্যমে এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। যেমন, এশিয়ার অনেকে বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের (খ্রিস্টপূর্ব ৫৫১-৪৭৯ সাল) এই কথার সঙ্গে একমত: “নিজের প্রতি যা না করা হোক বলে আপনি চান, তা অন্যদের প্রতি করবেন না।”

অনেকে যা করে থাকে

অনেকে মনে করে, সঠিক আচরণ করার মাধ্যমে এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। এই কারণে তারা অন্যদের প্রতি সম্মান দেখায়, ভালো অভ্যাস গড়ে তোলে, সমাজে নিজ নিজ ভূমিকা পালন করে এবং এক উত্তম বিবেক বজায় রাখে। লিন নামে ভিয়েতনামের একজন মহিলা বলেন, “আমি সবসময় মনে করতাম, আমি যদি সৎ ও আন্তরিক হই, তা হলে আমি ভবিষ্যতে এক উত্তম জীবন লাভ করব।”

সেই একই মহিলা গরীব ও গৃহহীন লোকদের খাবার দিচ্ছেন।

কেউ কেউ তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে ভালো কাজ করে থাকে। তাইওয়ানে বসবাসরত শু-ইয়ুন নামে একজন ব্যক্তি বলেন, “আমাকে শেখানো হয়েছিল, একজন ব্যক্তি যদি ভালো কাজ করেন, তা হলে তিনি মারা যাওয়ার পর সুখী হবেন আর তিনি যদি খারাপ কাজ করেন, তা হলে কষ্ট ভোগ করবেন।”

একজন ভালো ব্যক্তি হওয়া কি আসলেই সাহায্য করে?

সেই মহিলা দুঃখিত ও ক্লান্ত হয়ে তার ছেলেকে কোলে নিয়ে বসে আছেন।

এটা ঠিক যে, অন্যদের প্রতি ভালো কাজ করলে অনেক উপকার পাওয়া যায়। তবে, অনেকে দেখেছে যে, অন্যদের প্রতি ভালো আচরণ করলেও তারা সবসময় ভালো আচরণ পায় না। হংকংয়ে বসবাসরত সিয়ু পিং নামে একজন মহিলা বলেন, “আমি নিজে দেখেছি, অন্যদের প্রতি ভালো আচরণ করলেও সবসময় ভালো ফল পাওয়া যায় না। আমি আমার পরিবারের যত্ন নেওয়ার এবং ভালো কাজ করার জন্য যথাসাধ্য করেছি, কিন্তু তারপরও আমার স্বামী আমাকে এবং আমার ছেলেকে ছেড়ে চলে যায়।”

অনেকে দেখেছে যে, ধর্মকর্ম করে থাকে এমন সকলেই যে ভালো লোক হয়, তা নয়। জাপানে বসবাসরত এৎসুকো নামে একজন মহিলা বলেন, “আমি একটা ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত হই এবং তারা তরুণ-তরুণীদের নিয়ে যে-কাজগুলো করে থাকে, সেগুলো দেখাশোনা করতে শুরু করি। আমি এটা দেখে অবাক হয়ে যাই যে, সেই ধর্মের কেউ কেউ অনৈতিক জীবনযাপন করে, ক্ষমতার জন্য লড়াই করে এবং গির্জার টাকা সঠিকভাবে ব্যবহার করে না।”

“আমি আমার পরিবারের যত্ন নেওয়ার এবং ভালো কাজ করার জন্য যথাসাধ্য করেছি, কিন্তু তারপরও আমার স্বামী আমাকে এবং আমার ছেলেকে ছেড়ে চলে যায়।”—সিয়ু পিং, হংকং

ধর্মকর্ম করে এবং অন্যদের প্রতি ভালো কাজ করার চেষ্টা করে এমন কেউ কেউ নিজেদের প্রতি খারাপ বিষয়গুলো ঘটে বলে হতাশ হয়ে পড়ে। ভেন নামে ভিয়েতনামের একজন মহিলার ক্ষেত্রে এমনটাই হয়েছিল। তিনি বলেন, “আমি প্রতিদিন ফুল, ফল-মূল ও খাবার এনে আমার মৃত পূর্বপুরুষদের বেদির সামনে রাখতাম। আমি মনে করতাম, এতে আমি ভবিষ্যতে প্রচুর আশীর্বাদ লাভ করব। অনেক বছর ধরে এই বিষয়গুলো করার পরও আমার স্বামীর এক মারাত্মক রোগ হয়। এরপর, আমার মেয়ে বিদেশে পড়াশোনা করার সময় অল্পবয়সেই মারা যায়।”

যে-কারণে একজন ভালো ব্যক্তি হওয়াই যথেষ্ট নয়

একজন ভালো ব্যক্তি হওয়া গুরুত্বপূর্ণ, তবে সেটাই এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য যথেষ্ট নয়। কেন তা বলা যেতে পারে? এই বিষয়ে বাইবেল কী বলে, তা লক্ষ্য করুন।

প্রত্যেকেই ভালো কাজ করা বেছে নেয় না।

“এক জন পাপী বহু মঙ্গল নষ্ট করে।”—উপদেশক ৯:১৮.

আপনি একজন ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করলেও এক উত্তম ভবিষ্যৎ না-ও পেতে পারেন। আর এর কারণ হল, অন্যদের স্বার্থপর কাজ। যেমন, অতিমারির এই সময়ে আপনি হয়তো কর্তৃপক্ষের দেওয়া আইনগুলো মেনে চলছেন এবং অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু, কেউ কেউ যদি এই বিষয়গুলো না করে, তা হলে ফল কী হতে পারে? এতে সেই ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়তে পারে, যারা সঠিকভাবে চলার চেষ্টা করে।

কোনটা ভালো এবং কোনটা মন্দ, তা লোকেরা না-ও বুঝতে পারে।

“একটী পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল; কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ।”—হিতোপদেশ ১৪:১২.

অনেকে মনে করে, তারা সঠিক কাজটাই করেছে কিন্তু পরে তারা বুঝতে পারে, তারা আসলে ভুল ছিল। তারা সঠিক কাজ করেছে বলে মনে করলেও নিজেদের ভুল সিদ্ধান্তের পরিণতি তাদের ভোগ করতে হয়।

জীবনে কখন কী ঘটবে, তা আগে থেকে বলা যায় না।

“আগামীকাল তোমাদের প্রতি কী ঘটবে, তা তো তোমরা জান না।”—যাকোব ৪:১৪.

একজন ব্যক্তি যত ভালোই হোক না কেন, যেকোনো সময় তিনি মারা যেতে পারেন। যেমন, কোভিড-১৯ অতিমারির সময়ে যারা অন্যদের সাহায্য করার চেষ্টা করেছে, তাদের মধ্যে অনেকে মারা গিয়েছে। এ ছাড়া, লিটিং নামে চিনের একজন মহিলার কথা চিন্তা করুন, যিনি গাড়ি দুর্ঘটনায় তার বাবাকে হারিয়েছেন। তিনি বলেন, “আমি বুঝতে পারি না, কীভাবে এইরকম একজন দয়াশীল ব্যক্তি মারা যেতে পারে। আমার বাবা অনেক পরিশ্রমী এবং নম্র ব্যক্তি ছিল। গাড়িতে যারা ছিল, তাদের মধ্যে কেবল আমার বাবাই মারা গিয়েছে।”

একজন ভালো ব্যক্তি হওয়াই যদি এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য যথেষ্ট না হয়, তা হলে কীভাবে তা লাভ করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের এক নির্ভরযোগ্য নির্দেশনার প্রয়োজন, যেখান থেকে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর এবং এক উত্তম ভবিষ্যৎ লাভ করার উপায় সম্বন্ধে জানতে পারি। কোথায় আমরা সেই নির্দেশনা খুঁজে পেতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার