ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb24 জুলাই পৃষ্ঠা ১০-১৬
  • আগস্ট ৫-১১

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগস্ট ৫-১১
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৪
mwb24 জুলাই পৃষ্ঠা ১০-১৬

আগস্ট ৫-১১

গীতসংহিতা ৭০-৭২

গান ৫৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “পরবর্তী প্রজন্মের কাছে” ঈশ্বরের শক্তি সম্বন্ধে বলুন

(১০ মিনিট)

দায়ূদ যখন অল্পবয়সি ছিলেন, তখন যিহোবা তাকে সুরক্ষা জুগিয়েছিলেন (গীত ৭১:৫; প্রহরীদুর্গ ৯৯ ৯/১ ১৮ অনু. ১৭)

দায়ূদ যখন বৃদ্ধ ছিলেন, তখন যিহোবা তাকে সাহায্য করেছিলেন (গীত ৭১:৯; প্রহরীদুর্গ ১৪ ৩/১৫ ২০-২১ অনু. ৩-৪)

দায়ূদ অল্পবয়সিদের কাছে তার অভিজ্ঞতা সম্বন্ধে বলে তাদের উৎসাহ দিয়েছিলেন (গীত ৭১:১৭, ১৮; প্রহরীদুর্গ ১৪ ১/১৫ ২৩ অনু. ৪-৫)

গত সপ্তাহে “পারিবারিক উপাসনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়” অংশে দেখানো পরিবারকে তুলে ধরা হয়েছে। তারা পারিবারিক উপাসনার জন্য এক বয়স্ক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছে। বয়স্ক দম্পতি ছবি দেখাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা সম্বন্ধে বলছে আর সেই পরিবার আনন্দের সঙ্গে তা শুনছে।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমাদের পারিবারিক উপাসনায় এমন কোন ভাই বা বোনের সাক্ষাৎকার নিতে চাই, যিনি মণ্ডলীতে দীর্ঘসময় ধরে যিহোবার সেবা করছেন?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৭২:৮—কীভাবে আদিপুস্তক ১৫:১৮ পদে অব্রাহামকে বলা যিহোবার প্রতিজ্ঞা রাজা শলোমনের শাসনের সময়ে পরিপূর্ণ হয়েছিল? (অন্তর্দৃষ্টি-১ ৭৬৮, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

(৪ মিনিট) গীত ৭১:১-২৪ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা যখন তর্ক করতে শুরু করেন, তখন শান্তভাবে কথা শেষ করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই আত্মীয়ের সঙ্গে কথা চালিয়ে যান, যিনি আগের বার বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে আগ্রহ দেখাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৪)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৫ মিনিট) বক্তৃতা ijwfq ৪৯—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা তাদের কিছু বোধগম্যতায় রদবদল করেছে? (শিক্ষা দেওয়া পাঠ ১৭)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭৬

৭. পারিবারিক উপাসনা করার জন্য কিছু পরামর্শ

(১৫ মিনিট) আলোচনা।

আগে দেখানো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে রাজ্যের গান প্র্যাকটিস করছে।
সেই পরিবার JW ব্রডকাস্টিং দেখছে।
পারিবারিক উপাসনায় প্র্যাকটিস করার সময় সেই পরিবারের একজন মেয়ে মাকে উত্তর দিচ্ছে।

পারিবারিক উপাসনা সন্তানদের ‘যিহোবার শাসন ও উপদেশ’ সম্বন্ধে শেখার এক গুরুত্বপূর্ণ সময়। (ইফি ৬:৪) যদিও শেখার জন্য প্রচেষ্টা করতে হয়, কিন্তু সন্তানেরা তা উপভোগও করতে পারে। আর এটা বিশেষভাবে সেইসময় আরও উপভোগ্য হয়ে ওঠে, যখন সন্তানেরা বাইবেলের সত্যগুলো জানার জন্য আরও আকাঙ্ক্ষা গড়ে তোলে। (যোহন ৬:২৭; ১পিতর ২:২) পারিবারিক উপাসনার সময় বাবা-মায়েরা কীভাবে শিক্ষা দিতে পারে এবং সন্তানেরা তা উপভোগ করতে পারে, সেই বিষয়ে “পারিবারিক উপাসনার জন্য কিছু পরামর্শ” শিরোনামের বাক্স দেখুন আর এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আপনি এই পরামর্শগুলোর মধ্যে কোনটা কাজে লাগাতে চান?

  • আপনি কি অন্য কোনো বিষয় খুঁজে পেয়েছেন, যেটা উপকারজনক?

পারিবারিক উপাসনার জন্য কিছু পরামর্শ

বাইবেল:

  • সাপ্তাহিক বাইবেল পাঠের অডিও রেকর্ডিং শুনুন অথবা পালা পালা করে জোরে জোরে তা পড়ুন। পরিবারের প্রত্যেক সদস্য আলাদা আলাদা বাইবেলের চরিত্রের কথাগুলো পড়তে পারে

  • সাপ্তাহিক বাইবেল পাঠের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করুন। পরিবারের প্রত্যেক সদস্যকে একটা করে প্রশ্ন বাছাই করতে এবং সেটার উপর গবেষণা করতে বলুন। গবেষণা করে তারা যা শিখেছে, তা তারা বলতে পারে

  • একটা প্রশ্ন বা পরিস্থিতি সম্বন্ধে বলুন আর এরপর খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য বাইবেলের নীতি শিরোনামের বইয়ে দেওয়া বাইবেলের নীতি নিয়ে গবেষণা করুন

  • বাইবেলের কোনো ঘটনা অভিনয় করে দেখান

  • প্রতি সপ্তাহে বাইবেলের একটা শাস্ত্রপদ, যেমন লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন শিরোনামের ব্রোশারের পরিশিষ্ট থেকে কোনো শাস্ত্রপদ লেখা একটা ফ্ল্যাশ কার্ড (কথা অথবা ছবি থাকে এমন কার্ড) তৈরি করুন আর সেটা মুখস্থ করার চেষ্টা করুন। আগের সপ্তাহগুলোতে যে-কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে পুনরালোচনা করুন

  • চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের কোনো অংশ নিয়ে অধ্যয়ন করুন

  • “বাইবেলের প্রশ্নের উত্তর” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধের মধ্য থেকে কোনো প্রবন্ধের উপর একটা তথ্য তুলে ধরার জন্য পরিবারের সদস্যদের দায়িত্ব দিন। এই ধারাবাহিক প্রবন্ধগুলো দেখার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে বাইবেলের শিক্ষা ট্যাব দেখুন

সভা:

  • মণ্ডলীর কোনো সভার একটা অংশ প্রস্তুত করুন

  • মন্তব্য প্রস্তুত করুন এবং তা প্র্যাকটিস করুন। মন্তব্য কত সময়ের মধ্যে শেষ হচ্ছে, সেই বিষয়েও লক্ষ রাখুন

  • রাজ্যের গানগুলো প্র্যাকটিস করুন

  • সভার আগে অথবা পরে কাউকে উৎসাহ দেওয়ার জন্য কী বলা যেতে পারে, তা নিয়ে আলোচনা করুন এবং প্র্যাকটিস করুন

  • পরিবারের কোনো সদস্যের যদি সপ্তাহের মাঝের সভায় ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত কোনো বক্তৃতার দায়িত্ব থাকে, তা হলে পরিবারের সামনে সেটা প্র্যাকটিস করুন

প্রচার:

  • ঘরে ঘরে প্রচারের জন্য প্রস্তুতি নিন

  • পুনর্সাক্ষাতের জন্য প্রস্তুতি নিন

  • সুযোগ বুঝে প্রচার করার একটা সেটিং কল্পনা করুন আর এরপর কীভাবে বন্ধুত্বপূর্ণ উপায়ে কথা শুরু করা যায়, সেটা প্র্যাকটিস করুন

  • স্মরণার্থ মরসুমে অথবা কাজের বা স্কুলের ছুটির সময় আরও বেশি করে প্রচার করার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করুন

পরিবারের প্রয়োজন:

  • ইতিমধ্যে দেখা দিয়েছে অথবা দেখা দিতে পারে এমন কোনো পরিস্থিতিতে কী করা যায়, সেটা প্র্যাকটিস করুন। এই ধরনের পরিস্থিতি হতে পারে নিরপেক্ষতা, উত্ত্যক্ত করা, ডেটিং করা অথবা ছুটির দিন উদ্‌যাপন করা

  • সন্তানেরা যখন কোনো প্রশ্ন করে, তখন বাবা-মায়েরা তাদের গবেষণা করার জন্য বলবে। এরপর, সন্তানেরা বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করবে এবং বাবা-মায়ের সঙ্গে যুক্তি করবে

আরও পরামর্শ:

  • JW ব্রডকাস্টিং® কার্যক্রম দেখুন এবং তা নিয়ে আলোচনা করুন

  • jw.org ওয়েবসাইট থেকে কোনো প্রবন্ধ পড়ুন অথবা কোনো ভিডিও দেখুন আর এরপর তা নিয়ে আলোচনা করুন

  • jw.org ওয়েবসাইটে গিয়ে বাইবেলের শিক্ষা ট্যাবের অধীনে “কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী” অথবা “সন্তান” বিভাগ থেকে কোনো বিষয় নিয়ে আলোচনা করুন

  • কোনো সম্মেলনের নোট নিয়ে পুনরালোচনা করুন

  • সৃষ্টির কোনো বিষয় নিয়ে গবেষণা করুন আর এরপর সেটা যিহোবা সম্বন্ধে আমাদের কী শেখায়, তা নিয়ে আলোচনা করুন

  • পারিবারিক উপাসনার সময় মাঝে মাঝে কাউকে আমন্ত্রণ জানান আর এরপর তার সাক্ষাৎকার নিন

  • যিহোবার সেবায় বিভিন্ন লক্ষ্য স্থাপন করুন এবং কীভাবে সেই লক্ষ্যগুলোতে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করুন

  • একসঙ্গে কোনো কিছুর মডেল, যেমন নোহের জাহাজের মডেল তৈরি করুন। কিংবা কোনো মানচিত্র অথবা চার্ট নিয়ে আলোচনা করুন

আপনার পারিবারিক উপাসনাকে আরও উপভোগ্য করে তুলুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • যদি বাড়িতে কোনো সন্তান না থাকে, তা হলে একজন স্বামী পারিবারিক উপাসনাকে তার স্ত্রীর জন্য কীভাবে উপভোগ্য করে তুলতে পারেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১৩ অনু. ১৭-২৪

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১২৩ এবং প্রার্থনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার