ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb23 জানুয়ারি পৃষ্ঠা ৫
  • ঈশ্বরের বাক্যের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বাক্যের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • প্রতিদিন বাইবেল পড়ুন এবং প্রজ্ঞা খুঁজুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • পরীক্ষার সময়ে আমরা কীভাবে বিশ্বস্ত থাকতে পারি?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন
    ২০২৫-২০২৬ সালের সীমা সম্মেলনের বিষয়সূচি—সীমা অধ্যক্ষের সঙ্গে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
mwb23 জানুয়ারি পৃষ্ঠা ৫
কোলাজ: একজন বোন বাইবেল পড়ছেন এবং যা পড়ছেন, তা নিয়ে অধ্যয়ন করছেন। ১. তিনি একটা হোয়াইটবোর্ডে বাইবেলের বিভিন্ন চরিত্রের একটা সময় সারণি তৈরি করছেন। ২. তিনি jw.org ওয়েবসাইটে “নতুন জগৎ অনুবাদ” (ইংরেজি) বাইবেলের অধ্যয়ন সংস্করণ পড়ছেন। ৩. তিনি মানচিত্রের ব্রোশার ব্যবহার করে বাইবেলের দেশগুলো দেখছেন। ৪. তিনি একজন মহাযাজকের ছবি আঁকছেন এবং পোশাকের বিভিন্ন অংশের নাম লিখছেন।

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

ঈশ্বরের বাক্যের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় করুন

ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। (ইব্রীয় ৪:১২) কিন্তু, বাইবেলে আমাদের জন্য যে-নির্দেশনা ও পরামর্শ রয়েছে, সেগুলো থেকে উপকার পেতে হলে আমাদের বিশ্বাস করতে হবে যে, এটি সত্যিই “ঈশ্বরের বাক্য।” (১থিষল ২:১৩) কীভাবে আমরা বাইবেলের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় করতে পারি?

প্রতিদিন বাইবেল থেকে কিছু অংশ পড়ুন। যিহোবাই যে বাইবেল লিখিয়েছেন, বাইবেল পড়ার সময় সেই বিষয়ে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করুন। যেমন, হিতোপদেশ বইয়ে যে-পরামর্শগুলো রয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন আর এরপর লক্ষ করুন যে, কীভাবে প্রজ্ঞার সেই কথাগুলো আমাদের সময়েও কাজে লাগানো যায়।—হিতো ১৩:২০; ১৪:৩০.

নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়ন করুন। বাইবেল যে সত্যিই ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি বই, সেই বিষয়ে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করুন। যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা বইয়ের অধীনে “বাইবেল” এবং এরপর “ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত” বিভাগ দেখুন। এ ছাড়া, বাইবেলে লেখা ঈশ্বরের কথাগুলো যে পরিবর্তন হয়নি, সেই বিষয়ে আপনার বিশ্বাস দৃঢ় করার জন্য আপনি ২০০৭ সালের সচেতন থাক! ব্রোশারে “বাইবেল যেভাবে আমাদের কাছে এসেছে” শিরোনামের প্রবন্ধে যে-তথ্যগুলো রয়েছে, সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন।

যে-কারণে এই বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস রয়েছে . . . ঈশ্বরের বাক্য শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • মিশরের কার্নাকে একটা মন্দিরের দেওয়ালে যে-নকশা আবিষ্কার করা হয়েছে, তা কীভাবে দেখায়, ঈশ্বরের বাক্য সত্য?

  • কীভাবে আমরা জানি, বাইবেলে লেখা ঈশ্বরের কথাগুলো পরিবর্তন হয়ে যায়নি?

  • বাইবেল যে এখনও টিকে রয়েছে, তা থেকে আপনি কীভাবে বুঝতে পারেন, এটি ঈশ্বরেরই বাক্য?—পড়ুন, যিশাইয় ৪০:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার