ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb21 জুলাই পৃষ্ঠা ৩
  • সহানুভূতি দেখান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সহানুভূতি দেখান
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সহানুভূতি—দয়া ও করুণার চাবিকাঠি
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের কি সহানুভূতি রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
  • সহমর্মিতা দেখান
    ২০২০ সজাগ হোন!
  • প্রশ্ন জিজ্ঞেস করে
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
mwb21 জুলাই পৃষ্ঠা ৩

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

সহানুভূতি দেখান

সহানুভূতি হল অন্যদের চিন্তাভাবনা, অনুভূতি ও প্রয়োজনগুলো বোঝার ক্ষমতা। সহানুভূতি থাকলে অন্যেরা তা সহজেই বুঝতে পারে। আমরা যদি সত্যিই অন্যদের সাহায্য করতে চাই, তা হলে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারব। আমরা যখন প্রচার কাজে সহানুভূতি দেখাই, তখন আমরা যিহোবার প্রেম এবং যত্নশীল মনোভাবকে অনুকরণ করি। এটা দেখে লোকেরা যিহোবা সম্বন্ধে জানতে আগ্রহী হয়।—ফিলি ২:৪.

আমরা মনোযোগ দিয়ে এবং সদয়ভাবে শোনার মাধ্যমে সহানুভূতি দেখাই। আর আমরা আমাদের আচরণ, অঙ্গভঙ্গি ও চেহারার মাধ্যমে সহানুভূতি দেখাই। এ ছাড়া, আমরা অন্যের আগ্রহ, বিশ্বাস ও পরিস্থিতির প্রতি বিবেচনা দেখিয়েও সহানুভূতি দেখাই। আমরা তাদের প্রয়োজনীয় তথ্য ও সাহায্য জোগাই, তবে আমরা পরিবর্তন করার জন্য তাদের চাপ দিই না। অন্যেরা যখন আমাদের সাহায্য গ্রহণ করতে চায়, তখন প্রচার কাজে আমাদের আনন্দ বৃদ্ধি পায়।

শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—সহানুভূতি দেখিয়ে নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ‘শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—সহানুভূতি দেখিয়ে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। একটা কফির দোকানে জেড বলছে যে, কেন সেই দিন সে বাইবেল অধ্যয়ন করতে পারবে না।

    কীভাবে নিটা জেডের প্রতি সহানুভূতি দেখায়, যখন জেড দেরি করে আসে?

  • ‘শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—সহানুভূতি দেখিয়ে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। নিটা সহানুভূতি দেখিয়ে কথা শুনছে।.

    কীভাবে নিটা জেডের প্রতি সহানুভূতি দেখায়, যখন জেড বলে যে, সে তার পড়াশোনা নিয়ে অনেক চাপের মধ্যে ছিল?

  • ‘শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—সহানুভূতি দেখিয়ে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। নিটা জেডকে তার অগোছালো ঘর গোছাতে সাহায্য করছে।

    আমরা যখন সহানুভূতি দেখাই, তখন লোকেরা যিহোবা সম্বন্ধে জানতে আগ্রহী হয়

    কীভাবে নিটা জেডের প্রতি সহানুভূতি দেখায়, যখন জেড বলে যে, সে আসলে গোছালো প্রকৃতির নয়?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার