ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 ডিসেম্বর পৃষ্ঠা ৮
  • পত্রিকা ব্যবহার করে চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পত্রিকা ব্যবহার করে চলুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক বাইবেল অধ্যয়ন—খ্রীষ্টানদের জন্য এক মুখ্য বিষয়
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • লোকেদের নির্দিষ্ট আগ্রহ স্পর্শকারী প্রবন্ধগুলি নির্বাচন করুন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 ডিসেম্বর পৃষ্ঠা ৮
একজন বোন ‘সজাগ হোন!’ পত্রিকার একটা সংখ্যা থেকে এক মহিলার সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলছেন।

খ্রিস্টীয় জীবনযাপন

পত্রিকা ব্যবহার করে চলুন

২০১৮ সাল থেকে জনসাধারণ্যের জন্য আমাদের পত্রিকাগুলোর প্রতিটা সংস্করণে একটা করে বিষয় তুলে ধরা হচ্ছে। এই সমস্ত পত্রিকা আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সের একটা অংশ। তাই, আমরা হয়তো পরিচর্যায় এই পত্রিকাগুলো ব্যবহার করতে পারি। আমরা যখন কেনাকাটা করতে বা বেড়াতে যাই, তখনও আমাদের কাছে কিছু পত্রিকা রাখতে পারি। যদিও এগুলো লোকেদের সঙ্গে বাইবেলে অধ্যয়ন করার জন্য তৈরি করা হয়নি, তবে এই পত্রিকাগুলো তাদের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ জাগিয়ে তুলতে পারে।

কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা শুরু করার পর, একটা শাস্ত্রপদ পড়ুন। তারপর, তার আগ্রহের উপর ভিত্তি করে কোনো পত্রিকা থেকে একটা বিষয় তুলে ধরুন। উদাহরণ স্বরূপ, তিনি যদি একজন পরিবারের মস্তক হয়ে থাকেন কিংবা কোনো কারণে দুঃখী বা চাপের মধ্যে থাকেন, তা হলে আপনি তাকে হয়তো বলতে পারেন: “সম্প্রতি, আমি এই বিষয়ে একটা ভালো প্রবন্ধ পড়েছিলাম। আমি কি আপনাকে সেটা দেখাতে পারি?” তিনি যদি সেটা পড়তে চান, তা হলে প্রথম সাক্ষাতেই আপনি তাকে সেই পত্রিকার ছাপানো বা ইলেকট্রনিক কপি দিতে পারেন।—প্রেরিত ১৩:৪৮.

২০১৮

ছবি: ২০১৮ সালের ‘প্রহরীদুর্গ’ ও ‘সজাগ হোন!’ পত্রিকার প্রচ্ছদে দেওয়া বিষয়। ১. ‘বাইবেল কি এখনও ব্যাবহারিক?’ ২. ‘ভবিষ্যতে কী রয়েছে?’ ৩. ‘ঈশ্বর কি আপনার জন্য চিন্তা করেন?’ ৪. ‘যে-পথ সুখী জীবনের দিকে নিয়ে যায়।’ ৫. ‘সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য।’ ৬. ‘শোকার্ত ব্যক্তিদের জন্য সাহায্য।’

২০১৯

ছবি: ২০১৯ সালের ‘প্রহরীদুর্গ’ ও ‘সজাগ হোন!’ পত্রিকার প্রচ্ছদে দেওয়া বিষয়। ১. ‘ঈশ্বর কে?’ ২. ‘বেঁচে থাকার কি কোনো কারণ রয়েছে?’ ৩. ‘আমরা কি কখনো নিরাপদ বোধ করব?’ ৪. ‘ছয়টা শিক্ষা সন্তানদের শেখা প্রয়োজন।’

২০২০

ছবি: ২০২০ সালের ‘প্রহরীদুর্গ’ ও ‘সজাগ হোন!’ পত্রিকার প্রচ্ছদে দেওয়া বিষয়। ১. ‘সত্যের অন্বেষণ করা।’ ২. ‘ঈশ্বরের রাজ্য কী?’ ৩. ‘একজন প্রেমময় সৃষ্টিকর্তার কাছ থেকে চিরস্থায়ী আশীর্বাদ।’ ৪. ‘চাপ থেকে স্বস্তি খুঁজে পান।’ ৫. ‘দুঃখকষ্ট সম্বন্ধে পাঁচটা প্রশ্নের উত্তর।’ ৬. ‘বৈষম্যের কি কোনো সমাধান আছে?’

কোন বিষয়গুলো আপনার এলাকার লোকেদের আগ্রহ জাগিয়ে তোলে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার