ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৮
  • পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—ক্যামেরা বা ইন্টারকমের মাধ্যমে সাক্ষ্যদান করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—ক্যামেরা বা ইন্টারকমের মাধ্যমে সাক্ষ্যদান করে
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দরজায় দাঁড়িয়ে থাকার সময় উত্তম আচরণ
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
  • গৃহকর্তাকে যুক্তি করতে সাহায্য করুন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—যারা আলোচনা থামিয়ে দিতে চায়, তাদের সঙ্গে কথা বলা
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যার সময় সুবর্ণ নিয়ম মেনে চলুন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৮
একজন ভাই ও বোন দরজার সামনে থাকা ক্যামেরার মাধ্যমে কাউকে ট্র্যাক্ট দেখাচ্ছেন।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—ক্যামেরা বা ইন্টারকমের মাধ্যমে সাক্ষ্যদান করে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: অপরাধ দিন দিন বৃদ্ধি পাওয়ায় আজকে বেশিরভাগ লোকই নিজেদের ঘরে নিরাপত্তামূলক ক্যামেরা ও ইন্টারকম ব্যবহার করে থাকে। ফলে তারা দরজা না খুলেই বাড়িতে আসা লোকেদের সঙ্গে কথা বলতে পারে। তাই, কোনো কোনো ভাই-বোন ক্যামেরা বা ইন্টারকম রয়েছে এমন বাড়িগুলোতে সাক্ষ্য দেওয়াকে কঠিন বলে মনে করতে পারে। কারণ তারা কথা বলার সময় সরাসরি গৃহকর্তাকে দেখতে পায় না। নীচে দেওয়া কিছু পরামর্শ কাজে লাগানোর মাধ্যমে আমরা ক্যামেরা বা ইন্টারকম রয়েছে এমন বাড়িগুলোতে আরও আস্থা সহকারে সাক্ষ্য দিতে পারব। আমরা এই পরামর্শ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময়ও কাজে লাগাতে পারি।

যেভাবে এটা করা যায়:

  • লোকেদের সম্বন্ধে সঠিক মনোভাব বজায় রাখুন। বেশিরভাগ লোকই, যাদের বাড়িতে ক্যামেরা বা ইন্টারকম রয়েছে, তাদের হয়তো আমাদের সঙ্গে কথা বলতে কোনো আপত্তি নেই

  • মনে রাখবেন, কোনো কোনো বাড়িতে বেল বাজানোর আগে থেকেই ক্যামেরাতে সমস্ত কিছু রেকর্ড হতে শুরু হয়ে যায়। আর তাই আপনি যখন দরজার সামনে আসেন, তখন বাড়ির ভিতরে থাকা লোকেরা আপনাকে দেখতে এবং আপনার কথা শুনতে পায়

  • ক্যামেরা বা ইন্টারকমে কথা বলার সময় মুখে হাসি রাখুন এবং সাধারণ অঙ্গভঙ্গি করুন। এমনভাবে কথা বলুন যেন আপনি সেই ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলছেন। আপনি ঘরে ঘরে লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে থাকেন, ঠিক সেভাবেই বলুন। ক্যামেরা থেকে সঠিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। যদি ঘরের ভিতর থেকে কেউ উত্তর না দেয়, তা হলে কোনো ম্যাসেজ ছেড়ে আসবেন না

  • মনে রাখবেন, কথাবার্তা শেষ হওয়ার পরও সেই ব্যক্তি ঘরের ভিতর থেকে আপনার কথা শুনতে বা আপনাকে দেখতেও পান

এটা করে দেখুন

সেই একই ভাই নিজের ফোনে সাক্ষ্য দেওয়ার মহড়া দিচ্ছেন আর সেটা রেকর্ড করছেন।

আপনার ফোনের ক্যামেরায় সাক্ষ্য দেওয়ার মহড়া দিন। তারপর সেই রেকর্ডিং চালিয়ে দেখুন যে, কোথায় আপনার উন্নতি করার প্রয়োজন রয়েছে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার