ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৩
  • মিথ্যা গল্পগুলো ছড়ানোর বিষয়ে সাবধান থাকুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মিথ্যা গল্পগুলো ছড়ানোর বিষয়ে সাবধান থাকুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি যা কিছু শিখেছেন, সেগুলো অভ্যাস করে চলুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার কাছে কি সঠিক তথ্য রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ইন্টারনেট ব্যবহারের বিপদগুলো থেকে সাবধান হোন!
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 সেপ্টেম্বর পৃষ্ঠা ৩

খ্রিস্টীয় জীবনযাপন

মিথ্যা গল্পগুলো ছড়ানোর বিষয়ে সাবধান থাকুন

একজন মহিলা দোকানে রয়েছেন আর ফোনে কিছু দেখে অবাক হয়ে যাচ্ছেন।

বর্তমানে, ইন্টারনেট, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিওর মাধ্যমে দ্রুত যেকোনো তথ্য লক্ষ লক্ষ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা ‘সত্য ঈশ্বরের’ উপাসনা করি, তাই অজান্তেও আমাদের কখনো মিথ্যা তথ্য ছড়ানো উচিত নয়। (গীত ৩১:৫; যাত্রা ২৩:১) এভাবে মিথ্যা গল্পগুলো ছড়ানোর ফলে অন্যদের প্রচুর আঘাত লাগতে পারে। কোনো তথ্য সঠিক বা সঠিক নয়, তা জানার জন্য নিজেকে জিজ্ঞেস করুন:

  • ‘এটা কি কোনো নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে এসেছে?’ যে-ব্যক্তি গল্পগুলো ছড়াচ্ছেন, তার কাছে সঠিক তথ্য নাও থাকতে পারে। বেশিরভাগ সময়, কোনো গল্প একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর পর সেটা পুরোপুরিভাবে ভিন্ন হয়ে যায়। তাই, আপনি যদি কোনো গল্পের সঠিক উৎস না জানেন, তা হলে সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। মণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত ভাইদেরও এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে, তারা যে-তথ্যগুলো দিয়ে থাকেন, সেগুলো যেন সঠিক হয় কারণ তাদের কথা মণ্ডলীর সবাই বিশ্বাস করে থাকে

  • ‘এতে কি কারো সুনাম নষ্ট হতে পারে?’ যদি কোনো তথ্যের মাধ্যমে কারো সুনাম নষ্ট হয়, তা হলে ভালো হবে আমরা যেন সেটা লোকেদের কাছে বলে না বেড়াই।—হিতো ১৮:৮; ফিলি ৪:৮

  • ‘এতে কি বিশ্বাস করা যেতে পারে?’ চাঞ্চল্যকর খবরকে সঙ্গেসঙ্গে সত্যি বলে মনে করবেন না

কীভাবে আমি গুজব ছড়ানো বন্ধ করতে পারি? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • একটি ছেলের হাত ও পা বোর্ডে বাঁধা রয়েছে আর তার চারিদিকে ছুরি গাঁথা রয়েছে।

    হিতোপদেশ ১২:১৮ পদ অনুযায়ী আমাদের কথা কীভাবে অন্যদের আঘাত দিতে পারে?

  • একদল লোক একসঙ্গে গল্পগুজব করছে।

    অন্যদের সম্বন্ধে কথা বলার সময় কেন আমাদের ফিলিপীয় ২:৪ পদ মনে রাখা গুরুত্বপূর্ণ?

  • একজন ব্যক্তি কারো বিষয়ে সমালোচনা করছেন কিন্তু আরেক জন ব্যক্তি তার কথা শুনতে চাইছেন না।

    কেউ যখন অন্যদের সম্বন্ধে দুর্নাম করতে শুরু করে, তখন আমাদের কী করা উচিত?

  • একজন ব্যক্তি কারো বিষয়ে সমালোচনা করছেন আর রিপোর্টারের মতো পোশাক পরা একজন ব্যক্তি তা লিখছেন।

    অন্যদের সম্বন্ধে গল্পগুজব করার আগে আমাদের নিজেদের কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার