ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ১৭-১৮
একজন বিনয়ী ব্যক্তি অন্যদের প্রশিক্ষণ দেন ও দায়িত্ব অর্পণ করেন
১৮:১৭, ১৮, ২১, ২২, ২৪, ২৫
একজন অভিজ্ঞ ভাই জানেন, সমস্ত কাজ তিনি একা করতে পারবেন না, তাই তিনি অল্পবয়সি ভাইদের মণ্ডলীর কাজের জন্য প্রশিক্ষণ দেন এবং তাদের কিছু দায়িত্ব অর্পণ করেন। আর এভাবে তিনি প্রেম, বিনয়ী মনোভাব ও দূরদর্শিতা প্রকাশ করে থাকেন। অভিজ্ঞ ভাই কোন বিষয়গুলো মনে রাখতে পারেন?
আরও দায়িত্ব গ্রহণ করতে পারবে এমন ভাইদের বাছাই করুন
কার্যভার দেওয়ার সময় স্পষ্টভাবে বলুন যে, তাদের কী করতে হবে
কার্যভার সম্পন্ন করার জন্য টাকাপয়সা, হাতিয়ার কিংবা প্রয়োজনীয় সাহায্য প্রদান করুন
মাঝে মাঝে তাদের জিজ্ঞেস করুন, কাজ কেমন চলছে আর দেখান যে, তাদের উপর আপনার আস্থা রয়েছে, তারা অবশ্যই এটা করতে পারবে
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি অন্যদের কোন কোন দায়িত্ব অর্পণ করতে পারি?’