ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ১২
নিস্তারপর্ব থেকে খ্রিস্টানরা যা শিখতে পারে
১২:৫-৭, ১২, ১৩, ২৪-২৭
ইস্রায়েলীয়দের দশম আঘাতের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাওয়ার জন্য যিহোবার নির্দেশনার বাধ্য হতে হতো। (যাত্রা ১২:২৮) ১৪ নিশান রাতে প্রত্যেক ইস্রায়েলীয় পরিবারকে নিজেদের ঘরে একত্রিত হতে হতো। তাদের এক বছরের একটি নিখুঁত পুং মেষ বা ছাগকে বলি দিয়ে, তাদের ঘরের দরজার বাজুতে ও কপালীতে সেটার রক্ত লেপন করতে হতো। এরপর, তাদের সেই সম্পূর্ণ পশুকে আগুনে পোড়াতে হতো আর তাড়াতাড়ি সেটা খেতে হতো। পরের দিন সকাল না হওয়া পর্যন্ত কেউই ঘরের বাইরে বের হতে পারত না।—যাত্রা ১২:৯-১১, ২২.
বাধ্য হওয়ার মাধ্যমে বর্তমানে আমরা কোন কোন উপায়ে সুরক্ষা লাভ করতে পারি?