ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৫
  • যেভাবে দম্পতিরা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে দম্পতিরা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারেন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার বিবাহবন্ধনকে দৃঢ় করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • বিয়ে—প্রেমময় ঈশ্বরের কাছ থেকে এক উপহার
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • বিয়ে সম্বন্ধে বাইবেল কী বলে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • ‘বিবাহ আদরণীয় হউক’
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৫
অব্রাম ও সারী ঊর নগর ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। অব্রাম একটা বস্তা ধরে রয়েছেন আর সারীকে উৎসাহিত করছেন, যিনি ঝুড়িতে জিনিসপত্র রাখছেন।

খ্রিস্টীয় জীবনযাপন

যেভাবে দম্পতিরা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারেন

বিবাহিত দম্পতিদের জন্য অব্রাহাম ও সারা হলেন এক উত্তম উদাহরণ, যারা একে অপরের প্রতি প্রেম ও সম্মান দেখাতেন। (আদি ১২:১১-১৩; ১পিতর ৩:৬) তা সত্ত্বেও, তাদের বিয়ে নিখুঁত ছিল না এবং জীবনে তাদের বিভিন্ন পরীক্ষা সহ্য করতে হয়েছিল। অব্রাহাম ও সারার উদাহরণ বিবেচনা করে বিবাহিত দম্পতিরা কী শিখতে পারেন?

একে অপরের সঙ্গে ভাববিনিময় করুন। আপনার সাথি যদি হতাশা বা বিরক্তির ফলে কিছু বলে ফেলেন, তা হলে নম্রভাবে প্রতিক্রিয়া দেখান। (আদি ১৬:৫, ৬) একসঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করুন। কথা ও কাজের মাধ্যমে আপনার সাথিকে আশ্বাস দিন যে, আপনি তাকে ভালোবাসেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনারা দু-জনেই যেন অধ্যয়ন করার, প্রার্থনা করার ও একসঙ্গে উপাসনা করার মাধ্যমে যিহোবার সঙ্গে আপনাদের সম্পর্কের উপর মনোযোগ দেন। (উপ ৪:১২) দৃঢ় বিবাহবন্ধন যিহোবার সমাদর নিয়ে আসে, যিনি হলেন এই পবিত্র ব্যবস্থার উদ্যোক্তা।

যেভাবে বিবাহবন্ধনকে দৃঢ় করা যায় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • নাটকের আকারে তুলে ধরা ভিডিওতে যেমন দেখানো হয়েছে, কয়েকটা লক্ষণ কী, যা দেখায়, শান ও কিয়ারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন?

  • একটা বিয়েতে খোলাখুলিভাবে কথাবার্তা বলা কেন খুবই গুরুত্বপূর্ণ?

  • অব্রাহাম ও সারার উদাহরণ শান ও কিয়ারাকে কীভাবে সাহায্য করেছিল?

  • শান ও কিয়ারা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করার জন্য কোন পদক্ষেপ নিয়েছিলেন?

  • কেন একজন স্বামী ও স্ত্রী আশা করবেন না যে, তাদের বিয়ে নিখুঁত হবে?

কোলাজ:: ‘যেভাবে বিবাহবন্ধনকে দৃঢ় করা যায়‘ ভিডিওর কয়েকটা দৃশ্য। শান ও কিয়ারা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করার জন্য পদক্ষেপ নিচ্ছেন। ১.তারা সোফার দুই প্রান্তে বসে আছেন। ২. তারা একে অন্যের হাত ধরে আছেন। ৩. তারা একত্রে আনন্দের সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করছেন।

আপনি আপনার বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারেন!

যেভাবে আপনার বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারেন, সেই বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য সচেতন থাক! (বর্তমানে সজাগ হোন!) পত্রিকায় ও jw.org® ওয়েবসাইটে প্রকাশিত নিম্নলিখিত প্রবন্ধগুলো বিবেচনা করুন:

  • “যখন সন্তানরা আর বাবা-মায়ের সঙ্গে থাকে না”—সজাগ হোন! ১৭.৩ ১০-১১

  • “যেভাবে সমস্যা নিয়ে আলোচনা করা যায়”—সজাগ হোন! ১৬.৩ ১০-১১

  • “আপনি যখন আপনার বিবাহিত জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন”—সচেতন থাক! ১৪ এপ্রিল-জুন ১৪-১৫

  • “যেভাবে একজন উত্তম শ্রোতা হওয়া যায়”—সচেতন থাক! ১৩ জানুয়ারি-মার্চ ১২-১৩

  • “যেভাবে তর্কবিতর্ক থামানো যেতে পারে”—সচেতন থাক! ১৩ জানুয়ারি-মার্চ ৮-৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার