ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩
  • ব্রডকাস্টিং-এর গানগুলো থেকে আপনি কী শিখতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্রডকাস্টিং-এর গানগুলো থেকে আপনি কী শিখতে পারেন?
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গান গাওয়ার মাধ্যমে আনন্দের সঙ্গে যিহোবার প্রশংসা করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • রাজ্যের গান সাহসী হতে অনুপ্রাণিত করে
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
  • অধ্যয়নের জন্য পরামর্শ
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • যিহোবার প্রশংসা গান করুন
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩
ভাই ও বোনেরা একটা খোলা জায়গায় গিটার বাজিয়ে গান করছেন।

খ্রিস্টীয় জীবনযাপন

ব্রডকাস্টিং-এর গানগুলো থেকে আপনি কী শিখতে পারেন?

আপনার প্রিয় কয়েকটা ব্রডকাস্টিং-এর গান কী এবং কেন? আপনার কি মনে হয় যে, ভিডিওতে দেখানো দৃশ্যগুলো দৈনন্দিন জীবনের সঙ্গে মিল রাখে? এত ধরনের বিষয়বস্তু ও সংগীতের বৈচিত্র্য থাকায় এই গানগুলো থেকে প্রত্যেকে কোনো-না-কোনো শিক্ষা লাভ করতে পারে। তবে, ব্রডকাস্টিং-এর গান ও মিউজিক ভিডিওগুলো কেবলমাত্র বিনোদন ছাড়া আরও কিছু করে।

প্রতিটা ব্রডকাস্টিং-এর গান কোনো-না-কোনো ব্যাবহারিক শিক্ষা প্রদান করে, যা আমরা আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যায় প্রয়োগ করতে পারি। কোনো কোনো গান, আতিথেয়তা, একতা, বন্ধুত্ব, সাহস, প্রেম ও বিশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। অন্য গানগুলো যিহোবার প্রতি ফিরে আসা, ক্ষমা করা, প্রতিদিন নীতিনিষ্ঠা বজায় রাখা এবং আধ্যাত্মিক লক্ষ্য অনুধাবন করার বিষয়ে বলে। এমনকী মোবাইল ফোনকে ভারসাম্যপূর্ণ উপায়ে ব্যবহার করার বিষয়েও ব্রডকাস্টিং-এ একটা গান রয়েছে। ব্রডকাস্টিং-এর গানগুলো থেকে আপনি আর কোন ব্যাবহারিক শিক্ষা লাভ করেছেন?

রয়েছো তুমি যার অপেক্ষায় শিরোনামের ব্রডকাস্টিং-এর গানের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বয়স্ক দম্পতি ভবিষ্যতের কোন আশীর্বাদ নিয়ে চিন্তা করছেন?—আদি ১২:৩

  • যিহোবা যে নিজের প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করতে সমর্থ, এই বিষয়টার উপর কীভাবে আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে পারি?

  • সামনেই কোন আনন্দজনক পুনর্মিলন অপেক্ষা করে রয়েছে?

  • রাজ্যের আশা কীভাবে আমাদের বর্তমান সময়ের পরীক্ষাগুলো সহ্য করতে সাহায্য করে?—রোমীয় ৮:২৫.

পারিবারিক উপাসনার জন্য পরামর্শ

এই গানের ভিডিওটা দেখুন আর এরপর এই দুটো প্রশ্নের উত্তর দিন: এই ভিডিও কোন কোন ব্যাবহারিক পরামর্শ প্রদান করে? কীভাবে আমি সেগুলো আমার জীবনে কাজে লাগাতে পারি?

  • সাহস জোগাও আমায়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার