ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৬-৮
“নোহ সেইরূপ করিলেন”
৬:৯, ১৩-১৬, ২২
কোনোরকম আধুনিক সরঞ্জাম এবং নির্মাণ পদ্ধতি ছাড়াই সেই জাহাজ নির্মাণ করার জন্য নোহ ও তার পরিবারকে কতটা পরিশ্রম করতে হয়েছে, তা একটু কল্পনা করুন।
জাহাজ বিশাল বড়ো ছিল। প্রায় ৪৩৭ ফুট (১৩৩ মিটার) লম্বা, ৭৩ ফুট (২২ মিটার) চওড়া ও ৪৪ ফুট (১৩ মিটার) উঁচু
গাছ কাটতে, চেরাই করতে এবং তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হতো
সেই বিশাল জাহাজের ভিতরে ও বাইরে ধূনা বা আলকাতরা দিয়ে লেপন করতে হতো
নোহের পরিবার ও পশুপাখিদের জন্য এক বছরের খাবার মজুত করতে হতো
এই কাজ সম্পূর্ণ হতে সম্ভবত ৪০ থেকে ৫০ বছর লেগেছিল
যিহোবার কাছ থেকে পাওয়া কোনো কার্যভার যখন কঠিন বলে মনে হয়, তখন কীভাবে এই বিবরণ আমাদের উৎসাহিত করতে পারে?