খ্রিস্টীয় জীবনযাপন
পৃথিবী ‘নদী কবলিত করিল’
ইতিহাসের আলাদা আলাদা সময়ে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ যিহোবার লোকদের সাহায্য করেছে। (ইষ্রা ৬:১-১২; ইষ্টের ৮:১০-১৩) এমনকী আধুনিক সময়েও আমরা দেখেছি যে, “পৃথিবী” অর্থাৎ বিভিন্ন দেশের যুক্তিবাদী সরকারগুলো তাড়নার সেই ‘নদীকে কবলিত করে’ বা গিলে নেয়, যা ‘নাগ’ অর্থাৎ শয়তান দিয়াবল নিয়ে আসে। (প্রকা ১২:১৬) যিহোবা, যিনি “পরিত্রাণসাধক ঈশ্বর,” তিনি কখনো কখনো মানবশাসকদের পরিচালিত করেন, যেন তারা তাঁর লোকেদের জন্য স্বস্তি নিয়ে আসে।—গীত ৬৮:২০; হিতো ২১:১.
কিন্তু, আপনাকে যদি আপনার বিশ্বাসের কারণে জেলে বন্দি করা হয়, তা হলে? এই আস্থা রাখুন, যিহোবা আপনাকে লক্ষ করছেন। (আদি ৩৯:২১-২৩; গীত ১০৫:১৭-২০) নিশ্চিত থাকতে পারেন যে, কঠিন পরিস্থিতিতে আপনি যদি বিশ্বস্ত থাকেন, তা হলে আপনাকে পুরস্কৃত করা হবে আর পৃথিবীব্যাপী ভাই-বোনেরা আপনার বিশ্বস্ততা দেখে উৎসাহিত হবে।—ফিলি ১:১২-১৪; প্রকা ২:১০.
কোরিয়ার ভাইদের জেল থেকে মুক্তি দেওয়া হয় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কেন কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ায় আমাদের হাজার হাজার ভাইদের জেলে বন্দি করা হচ্ছে?
আদালতের কোন রায়ের ফলে কয়েক জন ভাইকে নির্ধারিত সময়ের আগে মুক্তি দেওয়া হয়?
কীভাবে আমরা বিশ্বব্যাপী সেই ভাইদের সাহায্য করতে পারি, যারা বিশ্বাসের কারণে এখন জেলে বন্দি রয়েছে?
এখন আমরা যে-স্বাধীনতা উপভোগ করছি, সেটাকে কীভাবে আমাদের ব্যবহার করা উচিত?
আদালতে আমরা যেকোনো জয় লাভ করি না কেন, এর পিছনে আসলে কে রয়েছেন?
কীভাবে আমি আমার ব্যক্তিগত স্বাধীনতাকে ব্যবহার করছি?