ফাইজা সাইড ২০০৯ সালের জুন মাস থেকে এরিট্রিয়ার জেলে বন্দি রয়েছেন
যিহোবার সাক্ষিরা তাদের বিশ্বাসের কারণে জেলে বন্দি রয়েছে—জায়গা অনুযায়ী
২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সারা পৃথিবীতে ২৭৫-রেরও বেশি যিহোবার সাক্ষি তাদের বিশ্বাসের কারণে জেলে বন্দি রয়েছে।
ইন্টারন্যাশনাল কভ্নেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিকাল রাইটস্-এর আর্টিকেল ১৮ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির নিজের মতামত প্রকাশ করার, নিজের বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে। কিন্তু, কিছু দেশে যিহোবার সাক্ষিদের কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারা যদি নিজেদের ধর্ম পালন করে অথবা নিজেদের বিবেকের কারণে সেনাবাহিনীতে ভর্তি হতে প্রত্যাখ্যান করে, তা হলে তাদের জেলে বন্দি করা হয়।
“যারা কারাগারে রয়েছে, তাদের কথা ভুলে যেয়ো না। তাদের কথা এমনভাবে স্মরণ করো, যেন তোমরাও তাদের সঙ্গে কারাগারে রয়েছ।”—ইব্রীয় ১৩:৩.