আগস্ট ১২-১৮
তরুণ-তরুণীরা—“সৎক্রিয়াতে উদ্যোগী” হও
তীতের উদ্দেশে লেখা তার চিঠিতে প্রেরিত পৌল বলেছিলেন, তরুণরা যেন “সর্ব্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ” হওয়ার জন্য তাদের যথাসাধ্য করে, যাদের মধ্যে তীতও রয়েছেন। (তীত ২:৬, ৭) পরে তিনি সেই একই চিঠিতে ইঙ্গিত দিয়েছিলেন যে, যিহোবার লোকেদের শুদ্ধ করা হয়েছে, যাতে তারা “সৎক্রিয়াতে উদ্যোগী” হতে পারে। (তীত ২:১৪) সৎক্রিয়ার মধ্যে একটা হল, ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করা এবং শিক্ষা দেওয়া। তুমি যদি একজন তরুণ কিংবা তরুণী হয়ে থাকো, তা হলে তুমি কি তোমার ক্ষমতাকে একজন সহায়ক অগ্রগামী অথবা নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করার জন্য ব্যবহার করতে পারো?—হিতো ২০:২৯.
তুমি যদি একজন অগ্রগামী হিসেবে সেবা করতে চাও, তা হলে এক বাস্তবসম্মত পরিকল্পনা করো, যাতে তুমি একজন অগ্রগামী হতে পারো। (লূক ১৪:২৮-৩০) উদাহরণ স্বরূপ, পূর্ণসময়ের পরিচর্যায় থাকাকালীন কীভাবে তুমি তোমার খরচ মেটাবে? কীভাবে তুমি প্রয়োজনীয় ঘণ্টা পূরণ করবে? সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করো। (গীত ৩৭:৫) তোমার বাবা-মা এবং যারা সফল অগ্রগামী হিসেবে সেবা করে চলেছেন, তাদের সঙ্গে তোমার পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। এরপর তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পদক্ষেপ নাও। যিহোবা নিশ্চিতভাবেই তাঁর সেবার জন্য তোমার উদ্যোগী প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন!
তরুণ-তরুণীরা যিহোবাকে সমাদর করছে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
অগ্রগামী হিসেবে সেবা করার সময় কেউ কেউ কোন প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে উঠেছে আর কীভাবে তারা তা করতে পেরেছে?
কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের নিয়মিত অগ্রগামী হওয়ার জন্য সাহায্য করতে পারেন?
কেন প্রচারের একটা তালিকা থাকা গুরুত্বপূর্ণ?
কীভাবে মণ্ডলীর সদস্যরা কোনো অগ্রগামীকে উৎসাহিত ও সাহায্য করতে পারে?
যারা অগ্রগামী হিসেবে সেবা করে, তারা কোন কোন আশীর্বাদ লাভ করে?
কীভাবে আমি অগ্রগামী হিসেবে সেবা করার লক্ষ্যে পৌঁছাতে পারি?